লাইফ স্টাইল // চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৮-২০২৪)

IMG_20240801_045705.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি। আসলে বাংলাদেশের নেটওয়ার্কের পরিচিতি খুবই খারাপ। দিনের বেলায় নেটওয়ার্ক কাজ করে না বললেই চলে। কালকে আমি চার থেকে পাঁচ বার পোস্ট করার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু আমি আমার স্টিমিট আইডি লগইন করতে পেরেছিলাম না আমাদের ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক দিয়ে। আসলে আমার কাছে মনে হচ্ছিল আমাদের এলাকার নেটওয়ার্ক সব থেকে বেশি দুর্বল। তাই ভাবলাম এখন থেকে নেটওয়ার্ক যতদিন ঠিক হবে না সকাল ভোর বেলার দিকে পোস্ট করতে হবে। আসলে সকালে নেটওয়ার্ক খুবই ভালো কাজ করে। তাই আজকে চলে আসলাম ঘুম থেকে উঠেই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

IMG20240204182309.jpg

IMG20240204183202.jpg

আমি জুবায়ের এবং আমার আরেকটি চাচা তিনজন মিলে আমরা বেশ কিছুদিন আগে সন্ধ্যার দিকে বামুন্দি বাজারে গিয়েছিলাম একটা কাজের জন্য। আমরা কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। জুবায়ের আমাদের সকলকে বলল আজকে চিকেন ফ্রাই খেতে হবে। তাই আমরা রাস্তার পাশে একটি রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য। আসলে রেস্টুরেন্টে আমাদের গ্রামের একজন ছোট ভাই দিয়েছে। সেখানে যাওয়ার পরে আমরা তিনটি চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তারপরে চিকেন ফ্রাইগুলো আমাদের সামনে ভাজা শুরু করেছিল আমি আবার একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে চিকেন ফ্রাই খেতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রথমে যখন আমি মেসে থাকতাম তখন প্রায় দিন সন্ধ্যাবেলায় এই চিকেন ফ্রাই খেতে আসতাম রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে সত্যি বেশ মজা লাগে।

IMG20240204183218.jpg

IMG20240204183240.jpg

এবার আপনাদের উপরে ছুটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। চিকেন ফ্রাই তৈরি শেষে আমাদের সামনে অনেক সুন্দর হবে চিকেন ফ্রাই গুলো দিয়েছিল। আমি তখন অনেক সুন্দরভাবে চিকেন ফ্রাই ছবি তুলে রেখেছিলাম আমার মোবাইল ফোনে। পরে চিকেন ফ্রাই সাথে জুবায়ের একটি ছবি তুলে দিয়েছিলাম। আমাদের প্রত্যেকের চিকেন ফ্রাই এর সাথে একটি করে টমেটোর সস দেওয়া হয়েছিল। আসলে টমেটোর সস খেতে আমার কাছে সত্যিই বেশ ভালো লাগে। আমি আবার আরেকটি টমেটোর সস আমাদের ছোট ভাই সেলিম এর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। আসলে রেস্টুরেন্টের মালিকের আমাদের বাড়ির পাশে তাই বন্ধুর মতো সম্পর্ক বললেই চলে।

IMG20240204183227.jpg

IMG20240204183211.jpg

এভাবে বেশ কিছু সময় আমরা সবাই মিলে সেখানে বসে ছবি তুলেছিলাম। তারপরে জুবায়ের অনেক সুন্দর ভাবে আমার একটি ছবি তুলে দিয়েছে। সবার শেষে আমি অনেক সুন্দর ভাবে একটি সেলফি তুলে ছিলাম। তারপরে আমরা তিনজন সেখানে বসে খাওয়া শুরু করেছিলাম। আসলে চিকেন ফ্রাই গুলো খুবই গরম ছিল তাই খেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। রেস্টুরেন্টের চারিপাশে বিভিন্ন ধরনের রাইটিং এ সাজানো আছে রাতের বেলায় দেখতে বেশ দারুন লাগে। আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে। আজকের লেখা পোস্ট এখানেই শেষ করছি। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বর্তমানে নেটের অবস্থা একেবারে খারাপ। আজ সকাল সকাল পোস্ট করলেই ভালো। সকালে নেটের অবস্থা অনেক ভালো থাকে। এইজন্য তো আমি সব সময় সকালে পোস্ট করে ফেলি। আপনাদের খাওয়া দাওয়া করার মুহূর্তটা দেখছি বেশ ভালো ছিল। তিনজনে মিলে চিকেন ফ্রাই অনেক মজা করে খেয়েছিলেন দেখে বোঝা যাচ্ছে। মাঝেমধ্যে বাহিরে কাজ শেষ করে এরকম খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে। রেস্টুরেন্টের ডেকোরেশন দেখছি অনেক ভালো। লাইটিং করার কারণে বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই যে কোন কাজ শেষ করে খাওয়া-দাওয়া করলে সত্যি বেশ ভালোই লাগে। ধন্যবাদ মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই নেটওয়ার্ক এখনো ঠিক ঠাক ভাবে ক্লিয়ার হয়নি একটু সময় লাগবে আশা করি ঠিক হববে।

চিকেন ফ্রাই আমারো অনেক পছন্দের খাবার খেতে বেশ ভালো লাগে সস দিয়ে।ধন্যবাদ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিকেন ফ্রাই আপনার বেশ পছন্দের জানতে পেরে বেশ ভালো লাগলো ভাই।

 2 years ago 

সত্যি ভাইয়া বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্ক প্রচুর স্লো। মাঝে মাঝে মনে হয় এই নেইট থাকার চেয়ে না থাকা অনেক ভালো। গতকাল নেট স্পিড সব জায়গায় একই ছিল। আজ আপনার চিকেন খাওয়ার অনুভূতিটা কিন্তু ভালই লাগলো। এরকম গরম গরম চিকেন ফ্রাইর সাথে টমেটো সস দিয়ে আমারও অনেক ভালো লাগে খেতে। বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ভালো কিছু সময় কাটালেন দেখা যাচ্ছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু টমেটোর সস দিয়ে সত্যিই চিকেন ফ্রাই খেতে বেশ ভালো লাগে।

 2 years ago (edited)

চিকেন ফ্রাই খেতে বেশ মজা লাগে আমার।আর এইরকম বন্ধু বান্ধব মিলে কিছু একটা আয়োজন বা কিছু খেলে অনেক ভালো লাগে।আপনার ছবি গুলো দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। যাইহোক আপনারা খুব সুন্দর ভাবে চিকেন ফ্রাই খেয়েছেন এবং সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই যে কোন জিনিস বন্ধুবান্ধব মিলে যদি খাওয়া যায় সব থেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

নেটের অবস্থা সব জায়গায় অনেক বেশি খারাপ। আমি তো সবসময় সকাল বেলায় পোস্ট করার জন্য চেষ্টা করি। কারণ তখনই সুন্দরভাবে পোস্ট করা যায়। কারণ সকালের দিকে নেট কিন্তু বেশ ভালোই থাকে। এখন থেকে ভোর বেলায় পোস্ট করে দিবেন। যাইহোক চিকেন ফ্রাই কিন্তু আমার নিজেরও অনেক বেশি পছন্দের। আপনারা তিনজন কাজ শেষ করে চিকেন ফ্রাই খেয়েছিলেন শুনে ভালো লাগলো। গরম গরম পরিবেশন করেছে দেখছি। রেস্টুরেন্ট এর পরিবেশ নিশ্চয়ই অনেক সুন্দর, কারণ ফটোগ্রাফির মাধ্যমে দেখে মনে হচ্ছে।

 2 years ago 

নেটের অবস্থা খারাপ এর জন্য আমিও চেষ্টা করি সকাল-সকাল পোস্ট করার জন্য। ঠিক বলেছেন আপু রেস্টুরেন্টের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল।

 2 years ago 
 2 years ago 

নেটওয়ার্কের সমস্যা আমাদের এদিকে বর্তমানে কিছুটা সমাধান হয়েছে ভাইয়া। আপনাদের ওদিকে দেখছি অনেক খারাপ অবস্থা। বন্ধুদের সাথে মিলে চিকেন ফ্রাই খেতে গিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে। খাবারগুলো অনেক লোভনীয় লেগেছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলেই খাবার গুলো সত্যি অনেক লোভনীয়। আসলে আমিও প্রায় প্রতিনিয়ত এই লোভনীয় খাবার খেতে বাজারে যাই।

 2 years ago 

আমি লক্ষ্য করে দেখেছি আমাদের এলাকাতে চিকেন ফ্রাই খুবই ভালোভাবে তৈরি হয়। এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আমিতো মাঝে মাঝেই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমাদের জেলা শহরে চলে যাই। অনেকদিন পরে আপনার পোস্ট এর মাধ্যমে চিকেন ফ্রাই দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

আমি আসতেছি মামা কোন সমস্যা নেই কয়েকদিন পরে যেতে হবে চিকেন ফ্রাই খেতে অপেক্ষায় থাকুন। ধন্যবাদ মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

চিকেন ফ্রাই এর ছবি এভাবে দিতে নেই ভাই কারণ লোভ লেগে যায়। এত সুন্দর একটি খাবার খাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন।এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার যদি বেশি লোভ লেগে যায় ঠিকানা পাঠিয়ে দিয়েন পার্সেল করে আপনার জন্য কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপু 😋😋। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38