আবোল তাবোল জীবনের গল্প [ লোভী মানসিকতা ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। যদিও অনেকের ঘুম এখন হারাম হয়ে গেছে মানে তাদের চোখের ঘুম চিন্তার কালো অন্ধকারে আলো খোঁজায় ব্যস্ত আছে। সত্যি বলতে মাঝে মাঝে আমরা এমন বিব্রতকর অবস্থায় পড়ে যাই, না পারি কাউকে কিছু বলতে না পারি সেটাকে হজম করতে। একটু চিন্তা করে দেখুন, আপনি আমি এই রকম অসংখ্য ঘটনার স্বাক্ষী হয়েছি কিন্তু আদতে কোন অভিজ্ঞতা সেখান থেকে নিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পেরেছি কি? আজকে আবোল তাবোল জীবনের গল্প নিয়ে আরো কিছু কথা বলবো, বলবো আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতারণার কিছু ফাঁদ দিয়ে। লোভে পাপ- পাপে মৃত্যু আমরা সবাই এটা শুনতে শুনতে এক প্রকার মুখস্ত করে ফেলেছি কিন্তু তবুও কেন নিজে মানতে পারছি না?
কেন নিজের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে পারছি না? আমরা চিন্তা করি এবং নিজেকে অন্য কোথায় খুঁজতে চেষ্টা করি, কিন্তু সেটাও সময় মতো করি না বরং যখন সময় শেষ হয়ে যায় এবং সুর্য তার অবস্থান হতে অনেকটাই নিচে নেমে যায় তখন। সময় চলে গেলে সেটা আর ফিরে আসে না কিন্তু একটা জিনিষ ঠিক রেখে যায় সেটা হলো অভিজ্ঞতা এবং ভুল কিছু করার উপলব্ধি। মানুষের স্বভাবজাত হলো লোভ করা কিংবা লোভের ফাঁদে পা দেয়া, সেটাকে আমি কখনোই ভিন্নভাবে দেখি নাই। কারন মানুষ মাত্রই ভুল। তবে সেই ভুল উপলব্ধি হতে যখন আমরা সঠিক বিষয়টির শিক্ষা গ্রহণ করি না তখনই কিন্তু সেটাকে অন্যভাবে গ্রহণ করা ছাড়া আর উপায় থাকে না।
আমি একবার যুবক এর সাথে সংযুক্ত হয়েছিলাম মাসিক ৫০০টাকা হরে জমা করতাম তখন। যুবকের একটা উদ্যোগ ছিলো বেকারদের নিয়ে সমিতি করা এবং ছোট ছোট ভিবিন্ন উদ্যোগে তাদের ঋণ দিয়ে সহযোগিতা করা। তবে আমি যার মাধ্যমে এখানে প্রবেশ করেছিলাম তিনি ছিলেন বেশ প্রতাপশালী এবং আমাকে বলেছিলেন কোন সমস্যা হলে সেই রিস্ক তার। তারপর কয়েক বছর পর যখন যুবক নিয়ে পত্র পত্রিকায় ব্যাপক লেখালেখি শুরু হলো, আমি আমার ডিপোজিট বইটি তার কাছে জমা দিয়ে বলেছিলাম টাকা উঠিয়ে দেয়ার ব্যবস্থা করতে, তিনি ঠিকই সেটা করে দিয়েছিলেন। যুবক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই আমার টাকা আমি হাতে পেয়ে যাই। আজকের প্রথম আলোতে লেখা হয়েছে যুবক হতে এখনো তার গ্রাহকদের পাওনা টাকার পরিমান ২,৬০০ কোটি টাকা, তাহলে বুঝেন কি পরিমান গ্রাহক বা সদস্য ছিলো তাদের।
এরপর কিন্তু আমি আর কোন কিছুতে সংযুক্ত হই নাই, কারন সেই অভিজ্ঞতা কিংবা উপলব্ধি যাই বলুন আমাকে বার বার বাঁধা দিয়েছে। নিজের কষ্টের টাকা অন্যের হাতে তুলে দেয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত করেছে। ফলশ্রুতিতে লাভের হিসাব না করে নিজের টাকা নিজের পকেটে রাখার ব্যাপারে বেশী আগ্রহী ছিলাম আমি এবং এখনো আছি। কিন্তু আমাদের দেশের মানুষজন? তাদের কি উপলব্ধি হয়েছে? তাদের অভিজ্ঞতাগুলো কোথায় হারিয়ে গেছে? যুবকের পর আসলো ডেসটিনি যেখানে এখনো গ্রাহকদের পাওনা ৫,০০০ কোটি টাকা। এরপর আবারও ধোঁকা খেলো ইভ্যালির কাছে। একই ধরনের প্রকল্প শুধু নাম আর পদ্ধতিটি ভিন্ন ছিলো।
আমরা সত্যি অতি লোভি এবং বার বার সেটার প্রমান দিচ্ছি। তবে এখানে আরো একটা বিষয় স্পষ্ট হয়েছে সেটা হলো আমরা কাজ না করেই ইনকাম করতে বেশী আগ্রহী, আর আমাদের এই মানসিকতাটা ফন্দিবাজরা বেশ ভালোই বুঝে গেছেন। তাইতো বার বার নতুন নামে নতুন পদ্ধিতে আমাদের কাছে আসছেন আর আমরা সেই ফাঁদে পা দিচ্ছি, কেউ গরু বিক্রি করে, কেউ বউয়ের অলংকার বিক্রি করে আবার কেউ কেউ অফিস হতে লোন নিয়ে, কি দারুণ ব্যাপার না? আমাদের লাভ চাই, বসে বসে ইনকাম চাই, টাকার অংক কিংবা লাভের হার দেখে আমাদের বিবেক শূণ্যে ভাসতে শুরু করে দেয়।
আমার এক খালাতো ভাই মাস দুয়েক আগে আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলেন এখানে কিছু টাকা বিনিয়োগ করার জন্য, আমি বলেছিলাম যেখানে বিনিয়োগের প্রশ্ন আসে সেখানে আমি যাই না। তুমি বরং স্টিমিটে জয়েন করো কোন বিনিয়োগ লাগবে না, একটু মেধা খাটাতে পারলেই ভালো ইনকাম হবে। ইনকামের নিশ্চিয়তা আমি দিচ্ছি, তুমি শুধু কাজ করার নিশ্চয়তা দাও। কিন্তু কে শুনে কার কথা? বসে বসে ইনকাম বলে কথা, তাই এখানে আর আসলেন না। আমি অবশ্য এখনো তাকে ফোন করি নাই, তার অবস্থা বা লাভের পরিমানের কথাও শুনতে চাই নাই, দেখি গ্রামের বাড়ীতে গেলে সাক্ষাতে জিজ্ঞেস করবো, হি হি হি।
Image taken from Pixabay and তথ্য সূত্রঃ প্রথম আলো
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে আর বলেন না ভাই এই ফাঁদে তো আমার ছোট ভাইও পা দিয়েছে। ভাগ্যিস অল্প টাকা ইনভেষ্ট করেছিল। আমি জানতে পেরেই তাকে বারন করে দিয়েছিলাম। সত্যি বলতে কি মানুষ তো আর কিছু বুঝতে চায় না । সে চায় শুধু টাকা সেটা সেভাবেই আসুক না কেন। কিন্তু আমার কথা হলো চাক্ষুস মানুষের কাছে যেখানে টাকা গেলে ফিরে পাওয়ার সম্ভবনা থাকে না। সেখানে একটি ভার্চুয়াল মাধ্যমে টাকা ইনভেষ্ট করার সাহস আসে কোথা থেকে? একে বারে ঠিক আছে লোভে পাপ, আর পাপে মৃত্যু।
আসলেই আমাদের লোভ আমাদেরকে ভুল দিকে নিয়ে যায়, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে কিছুই সম্ভব নয়। ধন্যবাদ
লোভে পাপ পাপে মৃত্যু কথাটি আমরা বাণীতে এই কাজে লাগাই কখনো বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করি না। আমাদের মধ্যে এত পরিমান অন্তর্নিহিত লোভ বিদ্যমান সামান্য ইনভেস্টে অনেক বড় আশা দেখলেই সেখানে আত্মহারা হয়ে লাভবান হওয়ার জন্য ছুটে যাই কিন্তু এই ধরনের মন মানসিকতা এবং এই ধরনের কর্মকাণ্ড আমাদের ক্ষতিগ্রস্ত করবে এটা আমরা চিন্তা করি না। অসংখ্যবার প্রতারণা শিকার হয়েছি তবুও তারা সেই দিনগুলোর কথা মনে রাখেনা। বাঙালি বলে কথা।
ছোট এই জীবনে এতো লোভ করে কি হবে।মানুষ যা শোনে সেখানেই লাফিয়ে পরে।আমি বাপু এসবের মধ্যে নেই।আমার চাওয়া পাওয়া খুব সীমিত।তাই এতো খবর রাখিও না। আপনার খালাতো ভাই শেষে কি করলো জানার খুব ইচ্ছে হলো। জেনে কিন্তু জানাবেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
এটা একদম ঠিক, মানুষ ভুল করতেই পারে। কিন্তু একই ভুল বারবার করলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভুল করার মাধ্যমে লস হতে পারে, তবে সেখান থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যাতে করে পরবর্তীতে এটার পুনরাবৃত্তি না ঘটে। অবশ্য যারা লোভী তাদের হিসাবটা পুরোপুরি ভিন্ন। কারণ লোভ মানুষকে অন্ধ করে দেয়। আর সেজন্যই তো এতোকিছুর পরও ইভ্যালিতে এতো এতো টাকা ইনভেস্ট করেছে অনেক অনেক মানুষ। আর সেজন্য ধোঁকাও খেয়েছে। তবে তারা কিন্তু থেমে থাকবে না, হয়তোবা কয়েক বছর পর নতুন কোনো কোম্পানি আসবে ৷ তারাও প্রলোভন দেখিয়ে ঠিকই লোভীদেরকে আবারো ফাঁদে ফেলবে। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।