আবোল তাবোল জীবনের গল্প [ প্রকৃত অবস্থা যাচাই ]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুন্দরভাবে সময়গুলো উপভোগ করছেন। আসলে আমরা সবাই যার যার অবস্থান চিন্তা করলে, নিজের যোগ্যতা অনুযায়ী ঠিক ভালো আছি কিন্তু আমরা আদৌ সেটা বুঝতে পারি না। এর অন্যতম একটা কারণ হতে পারে আমরা নিজের অবস্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে পারি না। যার কারনে আমরা আমাদের সময়গুলো কিংবা ভালো থাকার বিষয়টি উপলব্ধি করতে পারি না। দেখুন আপনি যখনই নিজের অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হবেন কিংবা নিজের ভালো থাকার বিষয়টি বুঝতে পারবেন না, তখনই কিন্তু আপনি অন্যের অবস্থা দেখে নিজেকে ছোট করবেন এবং অন্যের অবস্থান নির্ণয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন। কি অদ্ভুত লাগছে বিষয়টি? এটাই কিন্তু বাস্তবতা এবং নির্মম সত্য আমাদের ক্ষেত্রে।

আমরা প্রতিনিয়ত এই কাজটি করছি এবং খুব দ্রুততার সাথে নিজেদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। দেখুন আমরা যদি এই কাজটা না করে বরং আমাদের নিজেদের সঠিক অবস্থান নির্ণয়ে সময় ব্যয় করতাম, তাহলে কিন্তু আরো ভালো কিছু অর্জনের সুযোগ তৈরী করতে পারতাম। কারন আপনি যখন নিজের সঠিক অবস্থান নির্ণয় করতে পারবেন, তখন দূরে অনেক টার্গেট খুব সহজেই পূরণ করার পরিবেশ তৈরী করতে পারবেন। আপনি যদি নিজের অবস্থান হতে দূরের লক্ষ্য নির্দিষ্ট করতে পারেন, তাহলে নিজের পরিকল্পনা এবং এ্যাকশন খুব সহজেই নিতে পারবেন। ফলে লক্ষ্যে পৌঁছানোটা আরো বেশী সহজ হয়ে উঠবে। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে ঐ যে শুরুতেই বললাম দ্রুত হতাশ হয়ে নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলবেন।

blue-g5a94e2915_1920.jpg

এখন একটু যাচাই করে দেখুন তো, আমি কথাগুলো ভুল বললাম নাকি সত্যি? আমরা যদি চেষ্টা করি তাহলে খুব সহজেই এটা নির্ণয় করতে পারবো এবং সত্য মিথ্যা যাচাই করতে পারবো। কিন্তু আমরা কখনোই এটা করতে চাই না, আমরা আমাদের সঠিক অবস্থা নির্ণয় করতে ভয় পাই, নিজের অবস্থান নিচের দিকে দেখতে আমাদের লজ্জা লাগে। যার কারনে আমরা কখনোই আগ্রহী হই না নিজের প্রকৃত অবস্থা নির্ণয় করার। আরো একটা বিষয় আছে আমরা দূর্বলতা সম্মুখে আনতে ভয় পাই, নিজেদের দূর্বলতাগুলোকে প্রকাশ করতে চাই না। ফলে একটা নকল অবস্থান আমরা মনে মনে তৈরী করে ফেলি এবং সেটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এটাতো সব সময় চিরন্তন সত্য যে, মিথ্যা অবস্থান নিয়ে কখনো কাংখিত অবস্থানে পৌঁছানে সম্ভব না। তাই দিন শেষে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারি না।

এখন নিচের প্রকৃত অবস্থান যদি নির্ণয় করতে চান কিংবা সামর্থ্য যদি যাচাই করতে চান, তাহলে কি করতে হবে সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। নিজের সঠিক মানসিকতা তৈরীর মাধ্যমে সেই দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে কঠিন অনেক কিছুই আপনার জন্য যেমন সহজ হয়ে যাবে ঠিক তেমনি অনেক কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতেও আমরা মন দ্বিধাবোধ করবে না। দেখুন আমরা হেরে যাওয়ার আগেই হেরে যাই, তাও আবার নিজের কাছে নিজের মানসিকতার কাছে। আপনি হয়তো অন্যদের সাথে লড়াই করে নিজের দূর্বলতা সহজেই যাচাই করতে পারবেন এবং সেটা অভারকাম করার প্রচেষ্টা অব্যাহত রাখতে পারবেন। কিন্তু যেখানে আপনি নিজের কাছেই নিজে হেরে যাচ্ছেন সেখানে লড়াই করে বিজয়ী হবেন কিভাবে? এটা একটা প্রশ্ন না বরং কঠিক দেয়ালও বটে।

people-gb59e52fa3_1280.jpg

আপনি কিংবা আমি চাইলেই কিন্তু এই রকম দেয়াল টপকে যেতে পারবো না, কারন এটা অসম্ভব কিছু আমাদের জন্য। তবে তারচেয়েও সহজ কিছু হলো নিজের প্রকৃত অবস্থান নির্ণয় করা এবং সে অনুযায়ী নিজের লক্ষ্য স্থির করা, তারপর গতিশীল প্রচেষ্টার মাধ্যমে নিজের সঠিক অবস্থান তৈরী করা। এটা হয়তো আমি খুব সহজেই বলে দিলাম কিন্তু বাস্তবায়ন হয়তো আমার দ্বারাও সম্ভব না। কারন আমি বললেই যে সেটা করতে পারবো, তা কিন্তু না। বরং কঠিন বিষয়টি সর্বদাই কঠিন, সেটা আমার নিকট যেমন কঠিন হয়ে আসবে ঠিক আপনার নিকটও তেমন কঠিন হয়ে আসবে। তাহলে আমি যদি সেটা অভারকাম করতে পারি আপনার ক্ষেত্রে কেন সম্ভব না? কারন আমি আমার দূর্বলতা জানি আর আপনি সেটা জানেন না। আপনি আপনার নকল অবস্থান নিয়ে চেষ্টা করেন এবং বার বার ব্যর্থ হয়ে যান।

সুতরাং আমার আজকের আবোল তাবোল জীবনের গল্পের মূল টপিক টা কি সেটা এতোক্ষনে আপনারা বুঝে গেছেন এবং এটাও বুঝে গেছেন যে আমি এতগুলো কথা কি জন্য বলেছি। হ্যা, আমি জানি আমার কথাগুলো কিংবা মেসেজগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা সেটা পছন্দ করেন। কিন্তু বাস্তবতা কি সেটা আমি ঠিক বুঝি এবং জানি। দেখুন আমাদের বক্তব্য শুনতে ভালো লাগে কিন্তু সেটা মানতে কখনোই ভালো লাগে না, আমরা মজা পেতে পছন্দ করি কিন্তু সেটার স্থায়ীত্ব ধরে রাখার জন্য কষ্ট করতে রাজি নই। তথাপিও আমার চেষ্টা থাকে ভালো কিছু উপস্থাপন করার মাধ্যমে আপনাদের চিন্তাশক্তিকে কিছুটা হলেও ঝাঁকি দেয়ার। ভালো থাকবেন সবাই, আজ এখানেই শেষ করছি।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 years ago 

কথাগুলো একবারে বাস্তব সত্য। আমরা নিজের অবস্থানকে বাস্তবে দেখতে ভয় পাই। আমরা অন্যের অবস্থান দেখে নিজেকে নিঃশেষ করে দিচ্ছি। আমরা যদি নিজেদের দুর্বলতাগুলোকে খুঁজে বের করি
এবং নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকি তাহলে আমাদের মানসিকতা ও চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি আমাদের সকলেরই নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।

 3 years ago 

হয়তো সেটা আমাদের জন্য ভালো হবে, হয়তো সেটা আমাদেরকে পরিবর্তন করতে সহযোগিতা করবে, কিন্তু সেটা কি আমরা করতে পারবো?

 3 years ago 

জীবনে সফলতা পেতে হলে নিজের সঠিক অবস্থান নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যের অবস্থানের উপর নির্ভরশীল মন মানসিকতা বাদ দিয়ে নিজের অবস্থানকে আরো উন্নতর দিকে নিয়ে যাওয়ার মন মানসিকতাই একজন মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সেটাই উত্তম পন্থা। আবোল তাবোল গল্প থেকে অনেক কিছু শেখার আছে ভাই। 🤩💖

 3 years ago 

অবশ্যই গুরুত্বপূর্ণ ভাই, এটা ছাড়া ভালো কিছু অর্জন মোটেও সম্ভব না।

 3 years ago 

একদম বাস্তব কথা গুলো শেয়ার করেছেন ভাইয়া।নিজের সঠিক মানসিকতা তৈরির মাধ্যমে নিজেদের দুর্বলতাকে সনাক্ত করতে হবে।নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাই এজন্যই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারিনা।অসম্ভব সুন্দর হয়েছে ব্লগটি ভাইয়া।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

একদমই আমরা দুর্বলতাকে ভয় পাই বলে নিজের সঠিক অবস্থান যাচাই করতে চাই না।

 3 years ago 

মস্তিষ্ক অনেকটাই ঝাকিঁ পেয়েছে 🤭। আসলে আমাদের সঠিক অবস্থান নির্ণয় করাটাই কঠিন! লক্ষ্য অটুট রেখে সামনে এগিয়ে গেলে সেটা সম্ভব। তবে দৃঢ় মনোবলটাই যেন আমাদের নেই! ঐ যে আমরা হারার আগেই হেরে গেলাম! যখন নিজের কাছে নিজেই হেরে সেখানে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবো কি করে! যায়হোক, আপনার কথাগুলে একদম যথার্থ ছিল! কথা হলো সে অনুযায়ী কথাটা ফলো করা।

 3 years ago 

বেশী হলে কিন্তু সমস্যা আছে, তার তোর ছিড়ে যেতে পারে, তখন আবার সঠিক অবস্থান নির্ণয় করার জন্য পাবনা যাওয়া লাগতে পারে, হি হি হি।

 3 years ago 

ভাইয়া আপনার লিখা যতই পড়ি ততই নিজেকে যাচাই করার ইচ্ছে আরো বেড়ে যায়। আসলে মাঝে মাঝে মনে হয় আমার ভেতর শুধু আমি বসত করি। আবার মাঝে মাঝে মনে হয় শূন্যতায় ঘিরে ধরেছে আমার চারপাশ। তবে এটা মানতেই হবে আমরা যদি নিজে সফল হতে চাই তাহলে নিজের অবস্থান অবশ্যই নির্ণয় করতে হবে। তা না হলে নিজেকে ঠিকভাবে তৈরি করতে পারব না। আপনার লেখাগুলো পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া।

 3 years ago 

কথাগুলো খুব সত্যি।সফলতা পেতে হলে নিজের অবস্থান সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। অন্যের অবস্থানের উপর নির্ভরশীল না হয়ে নিজের অবস্থানকে আরও উন্নত করার দিকে নজর দিতে হবে।তবেই না সফল জীবন পাওয়া যাবে।খুব সুন্দর সুন্দর কথা এই আবোল তাবোলে জানা যায়। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38