লাইফস্টাইলঃ চোখের সামনে বড় হচ্ছে আবু রায়হান

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240702_094902~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ২ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। দেখতে দেখতে আমার ছেলে আবু রায়হানের বয়স ছয় মাস উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর এই ছয় মাস এ আমি আবু রায়হানের সাথে প্রত্যেকটা সময় খুবই দারুণভাবে উপভোগ করেছে। যেহেতু এটা আমাদের প্রথম সন্তান তাই সন্তানের সাথে অতিবাহিত করার সময় যে কেমন হয় সেটা আমার জানা ছিল না। আসলে যারা স্বজনের সাথে সময় আগে অতিবাহিত করেননি তাদের কাছে বিষয়টা বোঝাটা অনেক কষ্টের। মেয়েরা সন্তানকে বড় করার জন্য অনেক বেশি কষ্ট করে থাকেন আর এই কষ্টের মধ্যে রয়েছে অন্য রকমের একটা ভালো লাগা। সেই ভালোলাগাটা আমি এখন উপলব্ধি করতে পারছি। দিনের প্রত্যেকটি সময় আমি আমার সন্তান আবু রায়হানের সাথে উপভোগ করি।

IMG_20240702_094823~2.jpg

এখনো মাঝে মাঝে মনে হয় এইতো সেদিনের কথা আজ থেকে ছয় মাস আগে আমাদের সন্তান আবু রায়হান কত ছোট ছিল। দেখতে দেখতে তার বয়স এখন ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আর এই ছয় মাসের চেয়ে আমাদের কোলে ঢাকা থেকে শুরু করে এখন বসতে শিখে গিয়েছে। আমি এমনটা লক্ষ্য করে দেখেছি যে আবু রায়হান এখন দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে। এভাবেই যদি সে আরো কিছুদিন চেষ্টা করে তাহলে খুব কম সময়ের মধ্যে দাঁড়াতে শিখে যাবে এবং হারতে শিখে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। সব মিলিয়ে প্রতিনিয়ত আবু রায়হানের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাতের উপর আমার চোখের সামনে একটা ছোট্ট শিশুর আস্তে আস্তে বড় হচ্ছে।

IMG_20240702_094835~2.jpg

একজন মায়ের কাছে এই বিষয়টা আসলেই অনেক ভালোলাগার। আপনারা যারা ইতিমধ্যে মা হয়েছেন তারা হয়তোবা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছেন এবং এই ভালোলাগাটা উপলব্ধি করতে পারছেন। আবু রায়হান এখন যে কোন জিনিস খুব ভালো হবে হাতে ধরতে পারে। আজকে আমি যে ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সে খুবই সুন্দরভাবে এবং শক্তভাবে তার হাতে একটা কমলা লেবু ধরে আছে। সব মিলিয়ে তার এই পরিবর্তন আমার কাছে খুবই ভালো লাগছে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আজকের আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে অনেক সুন্দর করে মমত্ববোধের চেতনাটি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বিষয়টা আসলে অনেক ভালোলাগার। ছোট সন্তান যখন চোখের সামনে বড় হয় সেই বিষয়টা দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর সেই জিনিসটা আপনি খুবই ভালোভাবে এই কয় মাসে লক্ষ্য করছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

আসলে বাচ্চাদের বড় হতে তেমন সময় লাগে না। অল্প সময়ের মধ্যে তারা বড় হয়ে যায়। আপনার বাচ্চা দেখছি অনেক বড় হয়ে গিয়েছে আপু। আশা করছি আপনার বাচ্চা বড় হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করে দিবে, এমনটাই প্রত্যাশা করি।আর আপনার বাচ্চা দেখছি অনেক কিউট।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আমার বাচ্চার জন্য।

 2 years ago 

ছয়মাসে আবু রায়হানের ভালোই অগ্রগতি হয়েছে। বসতে পারছে,দাড়ানোর চেষ্টা করছে,মাশাআল্লাহ। আর এক মাসের মধ্যে আরো পরিবর্তন দেখতে পারবেন আশা করি। বাবুর দিকে খেয়াল রাখবেন। এখন দূর্ঘটনা ঘটার সম্ভবনা বেশি। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখন বিভিন্ন সমস্যা হয়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ছেলে তো বেশ বড় হয়ে গেছে আপু।আপনার ছেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।বাচ্চা যখন মায়ের চোখের সামনে ধীরে ধীরে বড় হতে থাকে তখন মায়ের যে কতটা আনন্দ হয় টা ভাষায় প্রকাশ করা যায় না।আমার ক্ষেত্রেও তাই হয়েছে আপু।আপনার পোস্ট টি পড়ে মেয়ের বড় হওয়ার মুহূর্ত গুলো মনে পড়ে গেলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ছোট সন্তান যখন চোখের সামনে বড় হয় তখন দেখতে আসলেই অনেক ভালো লাগে। ৬ মাসে আবু রায়হান বসতে পারছে এবং দাঁড়ানোর চেষ্টাও করছে এটা সত্যি অনেক ভালোলাগার একটি বিষয়। আশা করি আপনি আস্তে আস্তে আরো অনেক পরিবর্তন দেখতে পারবেন। আপনি বাবুর দিক খেয়াল রাখবেন। বাবুর জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38