লাইফ স্টাইলঃ আবু রায়হানের সাত মাস পূর্ণ হল

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20240714-202609.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,১৭ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। মনে হচ্ছে যেন এই তো সেদিনের কথা আবু রায়হান জন্মগ্রহণ করলো। দেখতে দেখতে সেই দিন টা সাত মাস হয়ে গেল অর্থাৎ সাত মাস আগে আজকের দিনে আবু রায়হান জন্মগ্রহণ করেছিল। যখন জন্মগ্রহণ করেছিল কান্না ছাড়া তার কোন ভাষা ছিল না। সেই আবু রায়হান আজকে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আসলে এটাই আমাদের জীবন আস্তে আস্তে কখন যে দিনগুলো অতিবাহিত হয়ে যায় বুঝতেই পারা যায় না। সেই ছোট্ট ছেলে আবু রায়হান এখন বড় হয়ে গিয়েছে আর এখন সে নিজেই খাবার গ্রহণ করার চেষ্টা করে। যদিও সে এখন পর্যন্ত নিজে নিজের খাবার গ্রহণ করতে পারে না তারপরও তার চেষ্টা দেখে আমি খুবই খুশি হয়েছি।

Screenshot_20240714-202652.jpg

আজকে সন্ধ্যার দিকে যখন আমি খাবার খাচ্ছিলাম ঠিক তখনকার ঘটনা। আবু রায়হান খাবার খাওয়ার ইচ্ছা করলো তা দেখেই আমি বলতে পারছিলাম। এজন্য সে খেতে পারবে না জানার পরেও তার সামনে এক প্লেট ভাত দেয়া হলো। দেখলাম সে দুই হাত দিয়ে ভাতগুলো মাখাতে শুরু করেছে আর দেখে যেন মনে হচ্ছে সে এখনই এগুলো সব খেয়ে ফেলবে। আমি এমনটাও লক্ষ্য করে দেখলাম যে সে হাত দিয়ে ভাতগুলো তুলে মুখে দিতে শুরু করেছে। হয়তোবা আর কয়েক মাস পরে এভাবেই সে নিজের খাবার নিজেই গ্রহণ করতে শিখে যাবে।

Screenshot_20240714-202622.jpg

শুধু খাওয়ার ক্ষেত্রে নয় আমি আরো অনেক ধরনের পরিবর্তন আবু রায়হানের মধ্যে লক্ষ্য করতে শুরু করেছি। সে এখন নিজেই হামর হেঁটে চলতে পারে এমনকি সে কোন একটা জিনিস ধরে দাঁড়িয়ে ও থাকতে পারে। এভাবেই যদি কিছুদিন এই প্র্যাকটিস গুলো করতে থাকে তাহলে দেখা যাবে একদিন সে এগুলোতে সফল হয়ে গিয়েছে। আবু রায়হানের সকল বিষয়গুলো আমি আপনাদের মাঝে মাঝে পোস্ট আকারে শেয়ার করার চেষ্টা করি। আজকের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই এই বিষয়টা আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করলাম। যারা মেয়ে আছেন যাদের সন্তান হয়েছে তারা আমার এই অনুভূতিটা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ছেলের বয়স সাত মাস পূর্ণ হল দেখে ভালো লাগলো। দোয়া করি আপনার বাবুর জন্য। সব সময় যেন বাবুটা সুস্থ সবল থাকে এবং আপনাদের হাসি খুশি রাখে।

 2 years ago 

ধন্যবাদ আপু। বাচ্চার সুস্থ থাকলে মায়ের ও অসুস্থ হয়ে যায় আপু।

 2 years ago 

দেখতে দেখতে আমাদের ছেলে আবু রায়হানের বয়স সাত মাস পূর্ণ হয়ে গেল ভাবতেই পারছি না। এইতো সেদিনের কথা আবু রায়হান জন্মগ্রহণ করলো আর এরই মধ্যেই তার বয়স সাত মাস হয়ে গেল।

 2 years ago 

হুম , সব সময় আমাদের জন্য দোয়া করবেন।

 2 years ago 

দেখতে দেখতে সাত মাস পার হয়ে গেল। তোমার বাবু হওয়ার পূর্বে আমি বলেছিলাম হারকিপটে নাটক শেষ হবে না। হার কিপটে নাটক রিভিউ করা শেষ হতে হতে তোমার ছেলে অনেক বড় হয়ে যাবে। যাইহোক দোয়া করি সুস্থ অবস্থায় বড় হয়ে যাক। সর্বদা হাসিখুশি থাকুক।

 2 years ago 

হাড়কিপটে নাটকের তো অনেক পর্ব তাই দেরি হচ্ছে।

 2 years ago 

সময় খুব দ্রুতই চলে যায়। দেখতে দেখতে রায়হানের সাত মাস পূর্ণ হলো জেনে খুবই ভালো লাগলো আপু। আশা করছি আপনার বাচ্চা বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হবে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কখন যে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38