লাইফস্টাইলঃ বাবা ছেলের আইপিএল দেখা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২৮ এপ্রিল ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন । আমি আল্লাহর রহমতে বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখেছেন আজকে ঘূর্ণিঝড় এর কারণে আমাদের দেশের আবহাওয়া খুবই খারাপ অবস্থাতে চলে গিয়েছে। তাই সে খারাপ অবস্থার কারণে বিদ্যুৎ সংযোগ খুব একটা ভালোভাবে থাকছিল না। বিকেল থেকে বেশিরভাগ সময় লোডশেডিং দেখা দিচ্ছিল আমাদের এলাকাতে। যেহেতু লোডশেডিং ছিল তাই সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া ছেলেকে কোলে করে নিয়ে বারান্দায় বসে ছিল। যেহেতু আজকে আইপিএল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তাই আপনাদের ভাইয়া খেলা দেখার জন্য মোবাইলে খেলা চালু করে। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের ছেলে আবু রায়হান ও বাবার সাথে খেলা দেখতে শুরু করে দিয়েছে।
যদিও তার বয়স এখন অনেক কম তারপরও তার মোবাইল ফোনের প্রতি আগ্রহ দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আসলে শুধুমাত্র আমাদের ছেলে নয় এখন বর্তমান সময়ে সকল ছোট ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে। আর এই কারণেই তাদের লেখাপড়া অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে।
বিষয়টা লক্ষ্য করার পরে আমি তাদের দুজনের কয়েকটা ছবি তুলে নিলাম পোস্ট শেয়ার করার জন্য। আর এরপরে আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিলাম যে ছোট ছেলের সামনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ এখন যদি তার সামনে প্রতিনিয়ত আমরা মোবাইল ফোন ব্যবহার করতে থাকে তাহলে হয়তো বা মোবাইলের উপর তার আকৃষ্ট এর পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আর এটা ভবিষ্যতে তার জন্য খুবই ক্ষতিকর হতে পারে বলে আমার কাছে মনে হয়।
আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের মত অন্যান্য শিশুরা ও কি একই রকমের হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত বিদ্যুৎ সংযোগ থাকছে না তাই আজকে আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। যে কোন সময় লোডশেডিং হয়ে যেতে পারে আর তখন আমি পোস্ট শেয়ার করতে পারব না। কেননা সন্ধ্যা থেকেই আমি এই পোস্ট লেখার চেষ্টা করছি কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এটা লিখতে পারছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সব জায়গা মেঘলা আকাশ ঝড়ো হাওয়া বইছে । ঘূর্ণিঝড় রে মাল রাতারাতির মধ্যে আঘাত আনতে পারে। বাবা ছেলের আইপিএল খেলা দেখার মুহূর্ত টা দেখে খুবই ভালো লাগলো। আমিও মোবাইলে খেলা দেখতে খুবই পছন্দ করি। খেলাধুলা আমার খুবই প্রিয় এরকম সুন্দর মুহূর্তগুলো দেখলে অনেক ভালো লাগে। আমাদের সাথে সেই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার তেমন একটা খেলা ভালো লাগে না তবে ছেলে ও তার বাবার খেলা দেখে আমিও একটু খেলা দেখেছিলাম সেই দিন। ধন্যবাদ ভাইয়া।
লোডশেডিং এর সমস্যা সব জায়গাতেই আপু। গরম যত বেশি পড়বে লোডশেডিং এর সমস্যা তত বেশি দেখা দিবে। বাবা ছেলের সুন্দর মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে বাবুটা অনেক বড় হয়ে গেছে। বাবুর জন্য শুভকামনা রইল আপু।
জি আপু দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে যাচ্ছে । দোয়া করবেন আপু ।
আজকের জেনারেল আলোচনা সভার সময়েই জেনারেল চ্যাট এ দেখেছিলাম আবু রায়হান আর ভাইয়ার খেলা দেখার ছবি। এই মুহুর্ত গুলো ভীষণ প্রিসিয়াস!! আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপু। ওদের সামনে যদি মোবাইল ব্যবহার না করা হয়, সেটাতেই ওদের ভালো! এত অল্প বয়স থেকে মোবাইলের প্রতি আকর্ষণ ভালো না ওর শরীরের জন্যও। আমি ১০০ ভাগ সমর্থন করলাম আপনার সিদ্ধান্ত কে।
কি করবো আপু মোবাইল দেখলে ও তো একদম তাকিয়ে থাকে মোবাইলে দিকে। তাই একদম বাসায় সবাইকে বলে দিয়েছি যেন বাচ্চার সামনে কেউ মোবাইল ব্যবহার না করে।
আসলে আপু এখন বাচ্ছারা চোখ খুললেই বাবা মায়ের হাতে মোবাইল দেখতে পায়। তো তারা মোবাইলের প্রতি আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক। যায়হোক বাবা ছেলের আইপিএল ফাইনাল খেলা দেখার মূর্হতটা দেখে ভালোই লাগলো। ধন্যবাদ।
এটা ঠিকই বলছেন ভাইয়া তবে আমাদেরকে সচেতন থাকতে হবে তাহলেই সব কিছু সম্ভব।
মোস্তাফিজ ভাইয়া এবং ওনার ছেলেকে দেখে অনেক ভালো লাগলো। বাবা ছেলের এত সুন্দর মুহূর্ত দেখতে সত্যিই ভালো লাগে। আর সব জায়গাতেই বর্তমানে আবহাওয়া অনেক খারাপ। আপু আপনার পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি। পোস্ট পড়ে ভালো লেগেছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের জন্য দোয়া করবেন।