কাছের এক বড় বোনের বাসায় ঘুরতে যাওয়া।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম
রক্তের মানুষও হয়তো কখনো কখনো মনে জায়গা পায়না। কিন্তু মনের মত মানুষগুলো হৃদয় এর মণিকোঠায় স্থান পায়।আমরা অনেক সময় নিজের কাছের মানুষদের স্বার্থ দেখে তাদের থেকে পিছিয়ে পড়ি। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং মনে জায়গা নেয়।আজ এমন একজন মানুষের কথা আপনাদের মাঝে শেয়ার করব যার অবদান অনেক অনেক বেশি আমাদের বাস্তব জীবনে।
আমার হাজব্যন্ডের এক বড় বোন।আপন না হলেও অনেক বেশি আপন সে।ছোট থেকেই তারা একে অপরের পিছনে লাগতো আবার একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতোই না।যাইহোক মূলত তার বাসায় যাওয়ার প্ল্যান করেছিলাম অনেক আগে থেকে। তাই গত দুইদিন আগেই বাড়ি থেকে রওনা দিলাম সেই বাসার উদ্দেশ্যে। পরশুদিন সকালবেলা আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। প্রথমতই গেলাম বাজারে। সেখান থেকে বাসা একদম কাছে।বাজার থেকে হেঁটে যেতে তিন থেকে চার মিনিটের পথ। বাড়ি থেকে রিক্সা করে বাজারে যেতে বেশ ভালো অনুভূত হচ্ছিল। রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মোটামুটি ভালো লেগেছিল।
যাই হোক বাজারে গিয়ে আমরা কিছু কেনাকাটা করলাম। যেহেতু বাসায় বাচ্চা আছে আর সেই হিসেবে কিছু ফলমূল দধি কিনে নিলাম। ক্রিম রোল আমার খুবই পছন্দের একটা খাবার। সেজন্য বললাম সেগুলো কিছু নিয়ে নিতে তাদের জন্য। এরপরে এদিকসেদিক ঘুরাঘুরি করে আরো কিছু জিনিস নিয়ে চলে গেলাম বাসায়। যাওয়ার পর আপু দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কারণ তিনি অনেক আগে থেকে কয়েকবার বলেছিল তার বাসায় যাওয়ার জন্য। আমাদের সময় হচ্ছিল না, এদিক সেদিক যাওয়া, মেহেমান, আবার হাতেও কিছু কাজ ছিল।
এমনিতে মাঝেমধ্যে বিকেল বেলা বাইরে বের হলে তার বাসায় যাওয়া হতো। কিন্তু তার আবদার ছিল তার বাসায় কিছুদিন থাকার জন্য। আর সেই প্ল্যানেই গিয়েছিলাম। নিভৃত অনেক বেশি খুশি সেখানে যাওয়ার পর।তারপর হালকা পাতলা নাস্তা করলাম। আর আমরা একটু লেট করে গিয়েছি সেখানে। যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আপু আবার তার একটা আর্ট ক্লাসে চলে গিয়েছে। যেহেতু তিনি কিছু হাতের শিখছিলেন সেদিন তার লাস্ট ক্লাস ছিল। আর আমরা ঘুমালাম কিছুক্ষণ। তার বাসায় গিয়েও ভালো লেগেছিল। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুম ভালো হয়েছিল।
মূলত তাকে নিয়ে বলার মত অনেক কথাই আছে। কিন্তু বলতে বলতে শেষ হবে না। তার মত এমন একজন মানুষ পাওয়া খুবই কঠিন। অনেক সময় নিজের বোন ও এত বেশি আপন হয় না কিন্তু সে বড় বোন তার অনেক অনেক বেশি আপন। কখনো কখনো রক্তের মানুষেরাও নিজের সাথে বেইমানি করে আবার অনেক সময় দূরের কেউ হয়ে যায় রক্তের মানুষের চেয়েও আপন। যাই হোক, তাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব অন্য দিন। আজকের মত এতটুকুই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বড় বোনের বাড়িতে ঘুরতে যাওয়ার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে ব্লগ করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনাদের এই সুন্দর পোস্ট। যেখানে ভাইয়া এবং আপনার বাবুকে সাথে নিয়ে সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। পাশাপাশি বাজারে কেনাকাটা এরপর যাওয়া।
কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্ক গুলো একটু অন্যরকম হয় রক্তের সম্পর্ক গুলোর মধ্যেও অনেক বেশি স্পেশাল। কয়েকদিন আগে আপনি এবং আপনার হাসবেন্ড সহ তাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আসলে রক্তের সম্পর্ক ছাড়া এরকম কিছু ঘনিষ্ঠ সম্পর্ক হয় আর তাদের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মনে হয় যেন তারা সব থেকে বেশি আপন। বাসায় যাওয়ার আগে কিছু কেনাকাটা করেছিলেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে বড় বোনের বাসায় ঘুরতে যাওয়ার মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলে ঠিক বলেছেন কিছু কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্কের থেকেও বেশি আপন হয়।আপনার সেই বড়ো বোনের বাসায় ঘুরতে যাওয়ার যাবতীয় মুহুর্তের অনুভূতি গুলো শেয়ার করেছেন যা বেশ ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলে আপু কিছু কিছু সম্পর্ক এমন থাকে যা রক্তের সম্পর্কে থেকে অনেক। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনারা দেখছি বেশ কিছু ফলমূল নিয়ে গিয়েছেন।সত্যি আপু বর্তমান আত্মীয়ের বাসায় গেলে অনেক ভালো লাগে। আসলে যোগাযোগ না থাকলে আপন আত্মীয় এর কথা ও মনে থাকে না। ধন্যবাদ আপু।
পরিবারের সবাইকে নিয়ে বড় বোনের বাসায় গিয়েছেন শুনে খুব ভালো লাগলো। আসলে মাঝে মাঝে নিকট আত্মীয়দের বাসায় পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে গেলে খুবই ভালো লাগে। বড় বোন বাসায় যাওয়ার মুহূর্ত বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। আসলে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে গেলে সম্পর্ক ভালো থাকে। পরিবারের সবাইকে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।
আসলে কিছু কিছু সম্পর্ক রয়েছে যেগুলো রক্তের সম্পর্কের চাইতেও বিশাল হয়ে থাকে। আর সেটাই হচ্ছে আমার আর আমার এই বোনের সম্পর্ক। যাই হোক অনেকদিন যাবত বলতেছে বেড়ানোর জন্য। অবশেষে বেড়াতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে তুলে ধরার জন্য।