নতুন বছরের নতুন শুরু। প্রিয়জনের জন্মদিন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
গতকালকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। কারণ একে তো নতুন বছর এসেছে আবার অন্যদিকে আমার প্রিয় একজনের জন্মদিন। তার আগের দিন স্পেশাল হ্যাংআউটে অলরেডি অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল।আর হয়ত সর্বপ্রথম আমিই উইশ করেছিলাম তাকে ছোট্ট একটা কবিতা লিখে।কারণ আমরা দুজনেই কবিতা অনেক বেশি পছন্দ করি।
নতুন বছর যেভাবে আনন্দে শুরু হলো, ঠিক তেমনি আমার প্রিয় @nevlu123 এর জন্মদিনটাও আনন্দে কাটলো।যদিও আমাদের ছেলেটা কিছুটা অসুস্থ। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে গেল। গত ২/৩দিন যাবৎ একের পর এক অসুস্থতা লেগে আছে।খেতেও চায় না কিছু।তবুও মনটাকে শান্ত করে প্রিয় মানুষের জন্য কিছু প্রিয় খাবারের এরেঞ্জমেন্ট করলাম।আসলে বাইরে বের হওয়া সম্ভব না, কারণ বাইরে প্রচুর শীত আর ছেলেটাও অসুস্থ।এজন্যই আমরা ফ্যামিলিতে ছোটখাটো করেই কিছু আয়োজন করেছি।
প্রথমেই আমি আমার তরফ থেকে শপিং করিয়ে দিলাম ওকে।৩০তারিখ বিকেলে শপিং করার জন্য গিয়েছিলাম।তার পছন্দমত টি-শার্ট,শার্ট আর প্যান্ট কিনে নিলো।সেটা নিয়ে আরেকটা ব্লগ করব।যাইহোক ৩১তারিখ রাতেই আমি ওর পছন্দের পুডিং তৈরি করে রেখেছিলাম।পুডিং খেতে ও অনেক বেশি পছন্দ করে।প্রায়ই তৈরি করে থাকি।তাই ভাবলাম ভিন্নভাবে এবার আরেকটা পুডিং তৈরি করব।সেই ভেবে চকলেট আর ডিমের লেয়ার পুডিং তৈরি করে রেখেছিলাম।কারণ পরদিন সকালে আরো কিছু রেসিপি করতে হবে, পুডিং করার সময় পাবো না।
যাইহোক পরদিন, মানে ১তারিখ সকাল থেকেই শুরু করলাম মালাই কেক তৈরি করার প্রস্তুতি। মালাই কেক আরো একবার তৈরি করেছিলাম,যখন আমার শ্বশুর এসেছিল। আর কালকে আবার আমার প্রিয় মানুষটার জন্য স্পেশালি তৈরি করলাম।মালাই কেকের বিশেষত্ব হলো ঘন মালাই দিয়ে এই কেক তৈরি করা হয়।স্পঞ্জি আর খুব জুসি হয় খেতে।যদিও কেকের আয়োজনটা করেছে আমার ছোট ভাই @bijoy1। কারণ সে তার বড় দুলাভাইয়ের জন্য নিজ থেকেই কেকের আয়োজন করবে বলেছে। তখন ভেবেছিল বাজার থেকে নিয়ে আসবে। কিন্তু আমি বললাম বাজারের গুলা নিয়ে আসার থেকে ঘরে তৈরি করাই ভালো হবে।তা অনুযায়ী সে সব উপরকণ এনে দিয়েছে।
তারপর তৈরি করলাম ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল।সাথে আম্মু রান্না করেছে তার খুব প্রিয় হাঁসের মাংস। আজকের মেনুতে তার পছন্দের সবকিছুই ছিল।আমি ফ্রাইড রাইস আর চাইনিজ ভেজিটেবল করেছি শুধুমাত্র ও পছন্দ করে বিধায়। না হলে অন্য আইটেম করা যেত।এই দুটো জিনিসের প্রতি তার একটু ভালোবাসা বেশি।আর শীতের সময়ে হাঁসের মাংস হলে তার আর কিছু না হলেও চলবে। অবশ্য আমারও খুব প্রিয় হাঁসের মাংস।আর আম্মু রান্না করলে তো সেটা চেটেপুটেই খেতে হয়।কালকের রান্নাটাও সেই মজা ছিল।
যাইহোক কথা ছিল সে ১তারিখ বিকেলে বাড়িতে চলে যাবে। আর আমরাও ভাবলাম দুপুরে সবকিছু সেলিব্রেট করে ফেলি।সেজন্যই দুপুরের জন্য ফ্রাইড রাইস,চাইনিজ ভেজিটেবল আর হাঁসের মাংস খাওয়া হলো।আর সে বাজারে যাওয়ার আগে কেক আর পুডিং কাটা হলো।এদিকে ছেলেটার লুজ মোশন হয়েছে আর বিকেল থেকে একদম কাতর হয়ে গেছে।যদিও আমার হাজব্যন্ড বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু পরবর্তীতে চিন্তা করলো যে রাতে যদি ছেলের আবার সমস্যা বেশি হয়ে যায় তখন কি করবে। তাই মূলত বাজার থেকে কিছু স্যালাইন নিয়ে ফিরে এসেছে।ও হ্যা একটা কথা বলতে ভুলে গেছি,রকি ভাইয়াও এসেছিল। তবে সন্ধ্যার পর। তাই ভাইয়া আমাদের আয়োজনটা মিস করে ফেলেছে। কারণ আমরা তো সবকিছুই বিকেল থেকে শেষ করে ফেলেছি, আর ভাইয়া আসবে বলেছিল সন্ধ্যায়।যাইহোক আজকের মত এতটুকুই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | লাইফস্টাইল |
| ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
| ফটোগ্রাফার | @bristy1 |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমাদের নেভলু ভাইকেও শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। নতুন বছরের নতুন দিনটাতে নেভলু ভাইয়ের জন্মদিন জানতে পেরে প্রথমেই বেশ ভালো লেগেছিলো। নেভলু ভাইয়ের জন্মদিনের অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন সত্যি বেশ ভালো ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://x.com/bristy110/status/1742053124741955623?s=20
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য স্পেশাল ও আনন্দঘন মুহূর্তময় একটি দিন বানিয়ে তোলার জন্য। এত কষ্ট করে আমার পছন্দের সবগুলো আইটেম তৈরি করা এবং বার্থডে উপলক্ষে সবার আগে উইশ করা এগুলোকে আসলে কিভাবে যে মূল্যায়ন করব সেটার ভাষা জানা নেই। সর্বোপরি জন্মদিনের আগেই আমাকে জন্মদিনের গিফট কিনে দেওয়া।এদিক থেকে বিজয়ের সারপ্রাইজ হিসেবে কেক এর আয়োজন করা সব মিলিয়ে অন্যরকম মুহূর্ত ছিল।অবিরাম ভালোবাসা রইল। 💐❤
আসলে নতুন বছরে আনন্দের সাথে সাথে প্রিয় মানুষের জন্মদিন টাও খুবই আনন্দের সাথে উপভোগ করেছেন। আর এই নতুন বছরের প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে আপনার আয়োজনটা অসাধারণ ছিল। দোয়া রইল নতুন বছরটা যেন আপনাদের জন্য শুভকামনাময় হয়ে ওঠে এবং প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে সারা জীবন দুজন পাশাপাশি থাকতে পারেন এই দোয়া রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়ার জন্মদিন উপলক্ষে প্রথম দিন বেশ ভালই কেটেছে। বছরের প্রথম দিন ও ভাইয়ের জন্মদিন। বিজয় ভাইয়া মালাই কেক টা ভালই আয়োজন করেছে। আর পুডিং টাও বেশ চমৎকার লাগছে দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে । আর আপনার ছেলে সুস্থতা কামনা করছি।
নতুন বছরেই আমাদের প্রিয় ভাই নেভলু ভাইয়ের জন্মদিনে নেভলু ভাইকে জানাই জন্মদিনে্য লাল গোলাপের শুভেচ্ছা। সামনের দিনগুলো যেন ভাইয়ের অনেক আনন্দ এবং সুন্দরভাবে কাটুক আল্লাহর কাছে এই প্রত্যাশাই করি। নেলু ভাইয়ের জন্মদিনে অতিবাহিত করা সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।
খুবই ভালো লাগলো আপনাদের ঘরোয়া আয়োজন দেখে। আসলেই আপু, বাহিরে কিছু করার চেয়ে সিম্পলি ঘরে আনন্দ করা বা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে উৎযাপন করাটাই আমিও প্রেফার করি। আপনার এক লেয়ার পুডিং আর স্পেশাল কেকের রেসিপি দেখতে চাই আপু! বিশেষ করে পুডিং টা... 🍰