জীবন সহজ নয়!

in আমার বাংলা ব্লগ2 years ago

10-2-2024

২৮ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


flower-6112467_1280.jpg

Link

হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, " জীবন সহজও নয় কঠিনও নয়! আমরাই একে সহজ করি আবার আমরাই একে জটিল করি! জীবন আসলে জীবনের মতো। " হুমায়ুন স্যারের কথাটা আমার কেন জানি ভীষণ ভালো লেগেছিল। জীবনকে নিয়ে ভাবতে গেলে মাঝে মাঝে দ্বিধাহীন হয়ে যেতে হয়। মাঝে মাঝে মনে হয় এই বুঝি জীবনের ক্রান্তু লগ্নে এসে পৌছালাম। জীবনের সূর্যোদয় বুঝি হবে না কখনো । আবার মনে হয় রাতের পরেই তো আলোর দেখা মিলে। একটু ধৈর্য তো ধরতেই হয়। তবেই জীবনে সাফল্যের দেখা মিলে।

আসলে জীবন আমাদের কাছে কখন কঠিন লাগে বলতে পারেন? আমাদের অনুকূলে না থেকে সবকিছু যখন আমাদের প্রতিকূলে থাকে। একটু খেয়াল করলেই দেখবেন, আমরা যখন কিছু পাওয়ার আশা করি বা যেটা পাওয়ার কথা ছিল কিন্তু সেটা যখন না পায় তখনই মনে হয় জীবনটা বিষাদে ভরপুর। কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে যে, জীবনে উত্থান-পতন থাকবেই। অনেকটা শেয়ার মার্কেটের মতো বলতে পারেন। আজ ভালো যাচ্ছে তো কাল ভালো নাও যেতে পারে। তবে আমাদের সমস্যা হলো খারাপ সময়টাতে ধৈর্যধারণ করতে পারি না। মনে হয় আমিই সবচেয়ে অসুখী মানুষ, আমি ছাড়া সবাই ভালো আছে। সৃষ্টিকর্তা শুধু আমাকেই দেখেই দেখে!

এমন অনেক কথায় মনে হতে পারে। ঐ যে বললাম আপনাকে ধৈর্যধারণ করে থাকতে হবে। জীবন যেমন সহজ তেমনি কঠিন। সবচেয়ে কঠিন যখন প্রতিযোগিতামূলক পরিবেশে আসা। ধরেন, আপনি একটা কোম্পানিতে জব করছেন। আপনার সাথে আরও কয়েকজন জব করছে। তাদের কাজ আপনার থেকেও ভালো হয়। আপনি হতাশ হয়ে যাচ্ছেন। বসের কাছে কথা শুনছেন। চাকরি থেকে অব্যাহতি নেয়ার চিন্তা করছেন। কিন্তু মোটেও এমনটা করা কি ঠিক হবে! আপনি জীবনের যে ফিল্ডেই যান না কেন প্রতিযোগিতা থাকবেই! একটা ভালো ব্র্যান্ড চাই তার প্রোডাক্টটা মার্কেটে ভালো চলুক। আরেক কোম্পানি চাই তার প্রোডাক্ট ভালো চলুক। একের পর একে প্রতিযোগিতা চলছেই। আর সেটা চলতেই থাকবে।

আপনি মানুষ! আপনাকে মেনে নিতে হবে জীবনে জয় পরাজয় থাকবেই। এটা সিউর জীবনে পরাজয়ের স্বাদ আসে। আর পরাজয়ের স্বাদ যদি না আসে তাহলে জীবনে উন্নতির চরম শিখরে যাওয়া আমার মনে হয় কঠিন। কথায় আছে ব্যর্থতাই সাফল্যের সোফান বা সিড়ি। তাই আপনাকে বুঝতে হবে, ব্যর্থতার পরেই সাফল্যের দেখা মিলবে। আপনি হয়তো ভাবতে পারেন, আপনার থেকে যে ভালো অবস্থানে আছে সে এমনি এমনি সেখানে চলে গিয়েছে! সেটাও কিন্তু মোটেও না। ভালো একটা পজিশনে যেতেও অনেক ত্যাগ করতে হয়েছে তাকে। আপনি জীবনে ব্যর্থ হয়েছেন। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। আপনাকে আঠার মতো লেগে থাকতে হবে। প্রচন্ড রকমের জেদ ও পরিশ্রমী হতে হবে।

আমি বিশ্বাস করি পরিশ্রমীরা কখনো হারে না। আজ না হয় কাল ঠিকই জয়ের দেখা পায়। জীবনের একটা পর্যায়ে এসে মনে হবে আপনি একজন প্রতিযোগী! সে প্রতিযোগিতায় ঠিকই থাকতে হলে লড়াই করে যেতে হবে। মাটিতে পড়ে গেলে কেউ এসে আপনার হাত বাড়িয়ে বলবে না উঠো! আপনাকে নিজেই উঠতে হবে এবং কঠিন সময়ের সাথে নিজেকেও মানিয়ে নিতে হবে। সময়ের একনিষ্ঠ ব্যবহারই আপনাকে অনেকদূর নিয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে, সূর্যোদয় একদিন হবেই হবে। আর সেদিন আপনি ঠিকই হাসবেন। জীবনের ভালো-খারাপ সময়গুলো মানিয়ে নিতে শিখুন। বাচঁতে শিখুন নিজের মতো করে।

আজ এই পর্যন্তই তাহলে। আর বেশি কথা বাড়ালাম না। সকলের জীবন সুন্দর ও রঙিন হোক সে কামনাই করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েছি অনেক।স্যারের একটি কথা কে কেন্দ্র করে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন জীবন কে নিয়ে।সুন্দর কিছু অনুভূতি আজ শেয়ার করলেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু অনুভূতি জীবন নিয়ে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন ভাইয়া জীবন সহজ নয় আবার কঠিন ও নয়।আমাদের জীবনকে সহজ করে নিতে হবে। আসলে ভাইয়া জীবনে বেঁচে থাকতে হলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে।সত্যি আপনি অনেক সুন্দর লিখেছেন।

 2 years ago 

জীবন মানেই যুদ্ধ আপু। প্রতিনিয়ত আপনাকে লড়াই করে বাচঁতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন জীবন সহজ নয়। জীবনে পথ চলার পথে অনেকেই বাধা আসবে তাই সেই বাধাকে বাধা মনে না করে এগিয়ে চলায় হবে সামনে জীবনের কাম্য। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক তাই! সব বাধা উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে 🌼

 2 years ago 
 2 years ago 

পৃথিবীতে যত দিন থাকতে হবে ভালো খারাপের মধ্যে দিয়ে যেতে হবে। তাই আমাদের সবারই উচিত ভাল টা গ্রহণ করা আর খারাপ টা বর্জন করা। আর নিজের জীবনটাকে সহজ করে নেবার চেষ্টা করতে হবে। আপনার আজকের পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর শিক্ষানী ও একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন আপু। সবকিছু নিয়েই এগিয়ে যেতে হবে 🌼

 2 years ago 

সত্যি জিবনটা সহজ যেমন নয় কঠিন ও নয়।আসলে আমরা যখন হাতের মুঠোয় সফলতা পেয়ে যাই কিংবা আমাদের ভালো সময় যায় তখন মনে হয় জীবনটা ভীষণ সহজ সুন্দর। আবার যখন জীবনের কিছু কিছু কাজে ব্যার্থ হই কিংবা খারাপ সময় যায় তখন মনে হয় জিবনটা কতোই না কঠিন। আসলে জীবনে উত্থান পাতন থাকবেন এটা মেনে নিয়েই জীবন অতিবাহিত করতে হবে।পরিশ্রম কখনো মানুষের জীবনে বৃথা যায় না আজ ব্যার্থ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না সামনে এগিয়ে চলতে হবে। আপনি খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন এই পোস্টে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু! হাল ছেড়ে দেয়া যাবে না। সামনে আমাদের এগিয়ে যেতে হবে যত বাধাঁ আসুক। অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 2 years ago 

জীবন সহজ নয় কবি কতটা একদমই সঠিক বলেছেন। জীবনে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের লড়াই করেই টিকে থাকতে হবে। প্রচন্ড রকমের জেদ ও পরিশ্রমী হতে হবে। চমৎকার কিছু কথা বলেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া, জীবনে প্রতিনিয়ত লড়াই করেই টিকে থাকতে হবে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38