লাইফ স্টাইল || অনেকদিন পর বন্ধুর সাথে মুভি দেখতে যাওয়া
নমস্কার,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি একটি মুভি দেখতে গেছিলাম সেই সম্পর্কেই টুকটাক কিছু কথা আজকের এই ব্লগে শেয়ার করব। তবে এখানে আমি কোন মুভির রিভিউ শেয়ার করব না। মুভি দেখতে যাওয়ার আগের এবং মুভি দেখার সময়ের কিছু অভিজ্ঞতার কথা আজকের এই ব্লগে শেয়ার করব। আগে প্রচুর পরিমাণে মুভি দেখা হতো আমার। তবে বিগত কিছু বছর ধরে মুভি আর তেমন একটা দেখাও না আমার। আসলে এখন সেভাবে আর সময় হয়ে ওঠে না।
আগে বন্ধুদের সাথে অনেক মুভি দেখতে যেতাম। তবে বন্ধুরা সব পড়াশোনার কারণে রাজ্যের বাইরে চলে যাওয়ার কারণে এই মুভি দেখার তেমন একটা হয় না। তবে বেশ কিছুদিন আগে আমার বন্ধু আমাদের বারাসাতে ঘুরতে আসার কারনে তার সাথে মুভি দেখতে গেছিলাম। আসলে বর্তমান সময়ের যে মুভিগুলো সিনেমা হলে আসে সেগুলো আমার তেমন একটা পছন্দ হয় না। এই কারণে মূলত নতুন সিনেমাগুলো তেমন একটা দেখা হয় না সিনেমা হলে গিয়ে। সত্যি বলতো আমার কাছে অ্যাকশন টাইপের মুভি গুলো একটু বেশি ভালো লাগে। রোমান্টিক ধরনের মুভি আমি খুব বেশি একটা দেখি না। যাই হোক, বন্ধু এখানে আসার পর তার সাথে ফোনে এই মুভি থাকার প্ল্যান করি আমি। তবে এবার মুভি দেখতে যাওয়ার আগে আমি প্ল্যান করেছিলাম যে মুভিটি দেখতে যাব তার ট্রেলার আগে দেখবো না। তাতে আমার সাথে আমার যে বন্ধু মুভি দেখতে যাবে সে এই সিনেমার ট্রেলার আগে থেকেই দেখে নিয়েছিল। কয়েকদিন আগে একটি মুভি দেখেছিলাম "কিল" নামের।
আমার বন্ধু এই মুভি ট্রেলার দেখে আমাকে এই সিনেমাটা দেখতে যাওয়ার কথা বলে। আসলে এই মুভিটি একটি একশন মুভি ছিল। আমরা দুই বন্ধুর প্ল্যান করে এই মুভিটি লিজার প্রথম দিনে দ্বিতীয় শো দেখতে যাই। আমরা সিনেমাটি দেখতে গেছিলাম বারাসাতের সিটি মলে। এটি আমাদের বাড়ির অনেকটা কাছেই অবস্থিত একটি সিনেমা হলের জায়গা। আমি এর আগেও অনেকবার এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছি। আমরা যেদিন এই মুভিটি দেখতে গেছিলাম টিকিট বাবদ আমাদের কাছ থেকে ১৬০ টাকা করে নিয়েছিল। অর্থাৎ ৩২০ টাকা লেগেছিল আমাদের দু’জনের এই টিকিট কাটতে। সেদিন বাহিরে প্রচন্ড গরম ছিল তাই সিনেমা হলের মধ্যে কি একটু স্বস্তি পেয়েছিলাম।
তবে একটা বিষয় একটু অবাক হয়েছিলাম প্রথম দিন সিনেমাটি রিলিজ হয়ে থাকলো সিনেমা হল একদম খালি ছিল বলা যায়। যদিও এরকমটা আমি আশা করিনি কারণ একদমই নতুন সিনেমা ছিল এটি। এই সিনেমা হলের অবস্থা দেখেই বুঝতে পেরেছিলাম এই মুভিটি তেমন একটা ভালো না অ্যাকশন মুভি বলা হলেও। এ মুভির গল্পটি খুব বেশি প্যাঁচানো । সাধারণ একটা গল্প নিয়েই এই একশন মুভিটি করা হয়েছিল। এই পুরো মুভিটার শুটিংই ট্রেনে করা হয়েছিল। এই মুভির হিরো ছিল একজন আর্মির স্পেশাল অফিসার। তারা যখন ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল তখন সেই ট্রেন ডাকাতদের কবলে পড়ে আর সেখান থেকে কিভাবে সবাই সারভাইভ করেছিল তাই নিয়েই এই সিনেমার গল্প ছিল।
যেহেতু এই পোস্টে আমি মুভি রিভিউ দিচ্ছে না, তাই বিস্তারিত আর কিছু বললাম না। যাহোক মোটামুটি ইনজয় করেছিলাম। তবে মুভি এনজয় করার থেকে বন্ধুর সাথেই গল্প বেশি করেছিলাম। এই মুভির বিরতি সময়ে এখান থেকে কিছু খাবার কিনেও খেয়েছিলাম । তবে খাবারের দাম অনেক টাকা বেশি নিয়েছিল এখানে। যাইহোক, সিনেমা দেখা শেষ করেন দুই বন্ধু মিলে অন্য একটি রেস্টুরেন্টে যায় । এভাবে সেদিন আমাদের সময়টা কাটে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |

Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/ronggin0/status/1815370173194379286?t=ETG3sVeCUe5NzjKIMkYEOQ&s=19