দেহে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে লক্ষন ও করণীয় কী?।

in Incredible India2 years ago (edited)
premium_photo-1673892648235-c4a33e954e19.jpeg

Source

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

সবাইকে শুভেচ্ছা।
photo-1649333243484-df91ff7b73ad.jpeg

Source

মানব দেহের সুস্থতার যে কয়টি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে তারমধ্যে অন্যতম হল "ম্যাগনেসিয়াম"। আমাদের দেহের হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রকে ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ম্যগনেসিয়াম। এবং এটি দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সহায়তা করে। যদি আমাদের দেহে এই ম্যাগনেসিয়ম এর ঘাটতি দেখা দেয় তা হলে এর লক্ষণ গুলো কি এবং এর প্রতিকার কি তা নিয়ে আজকের আলোচনা।

ম্যাগনেসিয়াম এর অভাবে যে লক্ষন গুলো দেখা দেয় তা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে কিন্তু আমরা তা বুঝতে পারি না আসলে তা কি জন্য হচ্ছে। যেমন:

১। রাতে পায়ে ব্যথা হয়। এই ব্যথর জন্য অনেকে গামছা পেচিয়ে ঘুমানোর চেষ্টা করে।

২। অল্প পরিশ্রম করলেই হাঁপিয়ে যাওয়া। খুব বেশি না অল্প পরিশ্রম করলেই যেন আর শরীরে বল থাকে না বড় বড় নিশ্বাস আসে যেন মনে হয় অনেক পরিশ্রম করে ফেলেছি।

৩। প্রায় মাথা ব্যথা হওয়া। দিনের কোন একটা নির্দিষ্ট সময় মাথা ব্যথা হওয়া বা সারাদিন মাথা ধরে থাকে।

৪। খাবার খাওয়া হঠাৎ কমে যাওয়া। হঠাৎ করেই খাবারের প্রতি অরুচি হওয়া বা ক্ষুধামন্দা দেখা দেওয়া।

৫। প্রায় চোখ কেঁপে উঠা। এক চোখ বা দুটো চোখে হঠাৎ করে কেঁপে উঠা। থেমে থেমেও অনেক সময় কেঁপে ওঠে।

৬। কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন। ম্যাগনেসিয়াম এর ঘাটতিতে কোষ্ঠকাঠিন্য দেকা দিতে পারে।

৭। সারা শরীরে সুঁই ফোটার মত অনুভব হওয়া। এই অনুভবটি একটু গরম পড়লেই বেশি অনুভূত হয়ে থাকে।

৮। বুক ধড়ফড় হওয়া। একটু হাঁটলে বা কাজ করলে বুক ধড়ফড় হওয়া এতে বুক ব্যথা বেড়ে যায়।

৯। ভারী কাজ করতে না-পারা। কোন ভারী জিনিস বা ভারী কাজ করতে গেলে দেহে শক্তি থাকে না।

১০। আচরণে পরিবর্তন হওয়া। হঠাৎ করে কোন কথায় মেজাজ গরম হয়ে যাওয়া বা খিটখিটে হওয়া।

এইসব লক্ষন গুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার দেহে ম্যাগনেসিয়াম এর ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে করনীয় কি? ম্যাগনেসিয়াম এর ঘাটতি পূরণ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে।

photo-1576045057995-568f588f82fb.jpeg

Source

"পালংশাক" এতে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন -এ, ক, বি৬, বি২ এবং সি যা দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

"কলা" এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ভিটামিন সি ও বি৬ এবং এতে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে। যা ভালে ঘুম ও দেহে শক্তি যোগাতে সহয়তা করে।

"কুমড়ো বীজ" এই খাবারে রয়েছে ম্যাগনেসিয়াম ও জিংক এর দারুণ উৎস। এবং এতে রয়েছে আয়রন ভিটামিন ই যা হৃদরোগ এবং স্ট্রোক এর ঝুঁকি কমায়।

"বাদাম" এতে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম। যা দেহের ফ্রী-রেডিক্যাল এর ক্ষতি প্রতিরোদ করে। বাদামে আরো আছে ভিটামিন ই

"দই" এর মধ্যেও ভালো পরিমানে ম্যাগনেসিায়ম রয়েছে। দই খেলে দেহে উপকারী ব্যাকটেরিয়ার পরিমান বৃদ্ধি পায়।

"ডার্ক চকলেট" একটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। এ খাবার খেলে হৃদযন্ত্র কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

এই খাবার গুলো নিয়মিত খেলে ম্যাগনেসিয়ম এর ঘাটতির জন্য যে সমস্যা গুলো হয় তা থেকে মুক্তি পাওয়া যাবে।

আল্লাহ হাফেজ

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the Symptoms and actions of magnesium deficiency in the body.

Sort:  

শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম ঘাটতি হলে আমাদের কী কী করনীয় তা আপনি বেশ সুন্দর ভাবে আপনার পোস্টে তুলে ধরেছেন ৷ আসলে আমরা প্রতিদিন অনেক খাবার খেয়ে থাকি কিন্তু কখনও বুঝতে পারি না আমাদের কোন কোন ভিটামিন বা কোন কোন সবজী খাওয়া উচিত তাহলে আমাদের এই সব ঘাটতি পুরন করতে পারবো ৷

তবে আজকে আপনার পোস্ট থেকে জানতে পারলাম আমাদের দেহে ম্যাগনেসিয়াম ঘাটতি হলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Loading...
 2 years ago 

স্বাস্থ্য বিষয়ক একটি উপকারী পোস্ট আজকে আপনি করেছেন। ম্যাগনেসিয়াম এত দরকারি শরীরের জন্য এটা জানা ছিল না। আপনার পোস্টটি পড়ে ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ গুলো বুঝতে পারলাম। আমাদের শরীরে কমবেশি সবারই এই ঘাটতি গুলো থাকে। কুমড়ার বীজে সবচেয়ে বেশি ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া কলা, ডার্ক চকলেট, বাদাম এগুলো খাবারেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম
বিদ্যমান। আমাদের সকলেরই উচিত এই খাবারগুলো নিয়মিত খাওয়া। তাহলে ম্যাগনেসিয়াম জনিত সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি। আপনাকে এই উপকারী পোস্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

মানব দেহের সুস্থতার যে কয়টি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে তারমধ্যে অন্যতম হল "ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এর সমস্যা থেকে দূরে থাকতে ও কিছু করনীয় ও লক্ষ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেমন পালংশাক, আর কুমড়ো বীজে ম্যাগনেসিমার সমৃদ্ধ এটা জানা ছিলো কিন্তু দই" এর মধ্যেও ভালো পরিমানে ম্যাগনেসিায়ম রয়েছে। আবার ডার্ক চকলেট" একটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। এ খাবার খেলে হৃদযন্ত্র কার্যক্ষমতা বৃদ্ধি পায়।এটা আপনার পোস্টের মাধ্যমে সুন্দর ভাবে উল্লেখ করে বলেছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

দেহে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে লক্ষণ করেনীয় কি কি তা আজ আপনার পোস্টে দেখে এবং বুঝিয়ে দিলেন। আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের কমবেশি সবারই ঘাটতি আছে। কুমড়োর বীজ, কলা,চকলেট, বাদাম, এই সবে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে। এবং আমাদের শরীরের জন্য বিশেষ উপকার আনে। আমাদের সকলের উচিত খাবার নিয়মিতভাবে খাওয়া তাহলে ও ম্যাগনেসিয়ামের ঘাটতি গুলো থেকে রক্ষা পেতে পারি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।

আপনি অনেক সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করেছেন।ম্যাগনেসিয়াম থেকে বাঁচার জন্য যেসব খাদ্য আমাদের খাওয়া উচিত তা আমি আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।আর আপনি যে সব খাবার গুলো উল্লেখ করেছেন তা হলো কলা,পালংশাক,কুমড়ো বীজ ,বাদাম ইত্যাদি। আমাদের কে ম্যাগনেসিয়াম থেকে বাঁচার উপায় গুলো এতো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

মানবদেহে ম্যাগনেসিয়াম কমে গেলে আমরা কিভাবে বুঝতে পারব এবং এর থেকে করণীয় কি এই বিষয়ে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন।
আর অবশ্যই পালং শাক কলা বাদাম দুই ইত্যাদির মধ্যে অনেক উপকার রয়েছে আর এগুলো খাওয়ার দ্বারা ম্যাগনেসিয়াম এর ঘাটতি পূরণ হয়ে থাকে।
ধন্যবাদ এত সুন্দর একটি উপকারী পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনার পরবর্তী আকর্ষণীয় লেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

দেহে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে লক্ষন ও করণীয় কি তা আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার লেখা পড়ে অনেক কিছু শিখতে পেলাম। দেহে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে লক্ষন কি কি তা আপনি আপনার লেখার মধ্যে তুলে ধরেছেন। যাইহোক ভাই আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্টের জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।

 2 years ago 

আজকে আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে জানতে পারলাম, আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমি অবগত না। আজকে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। এবং কি কি খাবার গ্রহণ করলে আমরা আমাদের শরীরের ম্যাগনেসিয়াম এর ঘাটতি পূরণ করতে পারব। সেই বিষয়টা আমাদের সাথে আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা বার্তা বহুল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ম্যাগনেসিয়াম এর ঘাটতি নিয়ে এই পোস্টটি আপনি চমৎকার লিখেছেন। আমার তো মাঝে মাঝে অল্প কোনো কারণেই মেজাজ গরম হয়ে যায়। এটা ম্যাগনেসিয়ামের অভাবের জন্য কিনা কে জানে! পালংশাক, কলা, কুমড়ো বীজ, বাদাম, দই এবং ডার্ক চকলেট এ যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, এটা আমার পক্ষে জেনে খুব ভালই হয়েছে। এরপর থেকে এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61863.20
ETH 1596.93
USDT 1.00
SBD 0.47