অসহায় মানুষকে সাহায্য করলে সৃষ্টিকর্তাও সন্তুষ্ট হন।

in Incredible India2 years ago

হ্যালো বন্ধু,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অসহায় মানুষকে সাহায্য করলে সৃষ্টিকর্তাও সন্তুষ্ট হন।

আমাদের আশেপাশের অনেক অসহায় গরিব মানুষ আমরা দেখতে পাই, যাদেরকে আমরা যদি সাহায্য করি তাহলে আমাদের কোন ক্ষতি হবে না বরঞ্চ লাভই হবে। এমন কিছু অসহায় মানুষ আছে যারা একবেলা খায় কিংবা আরেক বেলা না খেয়ে দিন কাটায় তাদেরকে যদি আমরা আমাদের সাধ্য মতন সাহায্য করি তাহলে তাদের আর না খেয়ে দিন কাটাতে হবে না।

IMG_20240613_101327.jpg

কিন্তু আমরা এসব অসহায় মানুষদেরকে সাহায্য না করে অযথাই বিভিন্ন কাজে টাকা পয়সা নষ্ট করে থাকে, কিন্তু আমাদের উচিত আমাদের আশেপাশের এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো তাদের সুবিধা ও অসুবিধাগুলো বোঝা কিংবা সাহায্য করা।

মনে করেন আমাদের পাশে কিছু অসহায় মানুষ আছে যারা খুব কষ্টের জিনিস যাপন করে থাকে, আমরা যদি তাদের সাহায্য করি তাহলে তারা এত পরিমানে খুশি হবে যেটা হয়তো সে কোনদিন ভুলতে পারবে না।

একটি মানুষ ভিক্ষা করে আমরা যদি সেই মানুষকে কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই তাহলে সে মানুষটার কোনদিন ভিক্ষা করবে না আর যদি আমরা তাদের কর্মসংস্থান করে দেই সে সারা জীবন আমাদের কথা মনে রাখবে, আপনি যদি একজনকে সাহায্য করেন তাহলে দেখবেন আপনার মনে কতটা শান্তি পোষণ করেন।

IMG_20240613_101318.jpg

ইদানিং আমাদের বাংলাদেশ এমন কিছু কিছু লোক আছে যারা এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং তাদেরকে সাহায্য করছে, যাদের ঘর বাড়ি নেই কিংবা চলার ফেরার ক্ষমতা নেই তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে, আমরা হয়তো বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতে পাচ্ছি যেমন youtube এ ফেসবুক এসব কিছুতে দেখতে পাচ্ছি যে এসব অসহায় মানুষকে সাহায্য করতে এবং তারা কতটা পরিমান খুশি হচ্ছে।

আমি তাদের জন্য মন খুলে দোয়া করি যারা এসব অসহায় মানুষকে সাহায্য করছে তারা যেন কোনদিন কোন বিপদে না পড়ে কারণ তারা সবসময় যেন মানুষের ভালোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদের সুখটুকুও ভাগ করে নিচ্ছে।

আমরা এমনও কিছু মানুষ আছে যে এসব অসহায় মানুষকে কাজে লাগিয়ে তাদের নামকরণ করছে কিন্তু মানুষকে দেখানো মতন সাহায্য করা কোনদিনই ঠিক না সাহায্য করতে হবে গোপনে তাহলে আপনি অবশ্যই ওই সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু আশা করবে না।

এসব অসহায় মানুষগুলো যদি আমরা সাহায্য করি কিংবা তাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই তাহলে তারা খুব সহজে লোকের কাছে হাত পাতবে না। আরজে তাদেরকে সাহায্য করবে তার জন্য সে মন খুলে দোয়া করবে,

এর কারণে আমরা সবসময় জন্য চেষ্টা করব অসহায় মানুষকে সাহায্য করার জন্য তাদেরকে কোনদিন কোন ভাবে কষ্ট দেব না তারা যদি আমাদের কাছে এসে হাত পাতে তাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করব।

তো আজকে অসহায় মানুষ নিয়ে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিক বলেছেন ভাই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ালে সৃষ্টিকর্তা অনেক খুশি হয়। একজনকে অসহায় ব্যক্তির পাশে যদি, ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে।

একটি অসহায় ব্যক্তিকে কর্মস্থলের ব্যবস্থা করে দিন তাহলে ওই ব্যক্তি তার পরিবার নিয়ে ভালো সময় কাটাতে পারবে এবং দুই বেলা ভালো করে খেতে পারবে। পরিবারের কেউ না খেয়ে থাকবে না।

সেজন্য আমাদের সবার উচিত অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো এবং ওদেরকে সাহায্য করা।

ধন্যবাদ ভাই আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছুই অনুভব করতে পারলাম। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমার এই পোস্টটা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে পড়েছি এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

Loading...
 2 years ago 

আমাদের সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। যারা মোটামোটি সফল তাদের উচিত আশে পাশের গরীব বা অসহায় মানুষদের জন্য কিছু করা। আপনি ঠিকই বলেছেন অনেকেই সাহায্য করে কিন্তু বেশীরভাগই হচ্ছে লোক দেখানো। অনেক ইউটিউবার আছে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এসব করে থাকে। আমাদের এসব লোক দেখানো কাজ থেকে বেরিয়ে এসে মন থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। ধন্যবাদ আপনাকে অনেক ভালো একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার এই পোস্টটা অনেক সুন্দর করে পড়েছেন এবং এত সুন্দর একটি মন্তব্য করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেনা আপনি।

 2 years ago 

আমাদের আশেপাশে অনেকেই আছে যারা সময় মতো তিনবেলা খেতে পর্যন্ত পারে না, আবার অনেকেই অট্টালিকায় বাস করে। আমাদের সকলেরই উচিত নিজের সাধ্যমতো এসব লোকজনের পাশে দাঁড়ানো।এতে সৃষ্টিকর্তাও আমাদের উপর খুশি হবেন এবং নিজের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয়বস্তুর উপর পোস্ট লেখার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করেছেন। এবং সবসময়ের জন্য আপনার জন্য দোয়া করব আপনার জন্য সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন।

 2 years ago 

অসহায় মানুষের সাহায্য করতে পারলে মনের ভিতরে অন্যরকম একটি প্রশান্তি আসে যেটা হয়তো বা সারাদিন অন্য কোন এবাদত করলেও এমন প্রশান্তি আসে না অসহায় মানুষের মুখের হাসি দেখার জন্য তাদের সামান্য উপকারে আসলেই দেখা যায় অসহায় মানুষের সুন্দর হাসি।

যাদের সামর্থ্য আছে অবশ্যই আমি বলব যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত আল্লাহর সন্তুষ্টের জন্য সাহায্য করা।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আমার এই পোস্টটি অনেক মনোযোগ সহকারে পড়েছেন এবং এত সুন্দর একটি মন্তব্য করেছেন।

 2 years ago 

মানুষকে সহযোগিতা করার জন্য অনেক টাকা-পয়সার প্রয়োজন হয় না। মানুষকে সহযোগিতা করার জন্য সুন্দর একটি মনের প্রয়োজন হয়। আসলে আমরা কিন্তু অনেক মানুষ আছি ।অনেক ভাবে অনেক জিনিস নষ্ট করে থাকি। যদি আমাদের সমর্থ্য অনুযায়ী আমরা মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম। তাহলে আজ অসহায় মানুষদের অবস্থা এমন হতো বলে আমার মনে হয় না। আপনি ঠিক কথাই বলেছেন অনেক মানুষ খাওয়া দাওয়া করতে পারে না ঠিক ভাবে। কিন্তু আমরা দিনের পর দিন খাদ্য অপচয় করে যায়। আমরা যে কোনো একটি দামি রেস্টুরেন্টে গেলে অনেক খাদ্য সেখানে নষ্ট করে চলে আসি।

আসলে আমাদের মন যদি মানুষকে সহযোগিতা করার জন্য হতো তাহলে আমরা সেই খাদ্য গুলো অন্য মানুষকে খেতে দিতে পারতাম। কিন্তু আমাদের তেমন কোন মন নাই বলে আমরা আজ দিনের পর দিন অনেক জিনিস অপচয় করে যায়।

এতো সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনি যে এত সুন্দর মন্তব্য করেছেন সেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি অনেক মনোযোগ সহকারে পড়ে কাছে সুন্দর একটি কমেন্ট করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37