মা হারানোর যন্ত্রণা আজ ঠিক বুঝতে পারছি আমি, মা আমার জীবনে কতোটা গুরুত্বপূর্ণ ছিলো।
জন্ম মৃত্যু আল্লাহর হাতে এই কথাটি আমরা সর্বদাই বিশ্বাস করে এসেছি, একটি মানুষের মৃত্যু হবে এটি আমরা সবাই বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তখন মৃত্যু অবশ্যই একদিন নির্ধারিত করে রেখেছেন,সেই মানুষ টি আমাদের মধ্যে না থাকলে আমরা হয়তোবা কান্না কাটি করি আফসোস করি, কিন্তু সেই মানুষ টি আমাদের মাঝে কখনো আর ফিরে আসবে না।
আজকের নতুন বছরে পা দিয়েছি, কিন্তু কখনও ভাবিনি এভাবে আমার জীবনে একটি দুঃখের দিন চলে আসবে, ২০২৩ সাল আমি খুবই ভালোভাবে কাটিয়েছি, হয়তবা হাজারো কষ্টের মাঝে আমি দিন পার করেছি তবু ও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব সময় হাসি খুশি ভাবে থাকার চেষ্টা করেছি।
মানুষের জীবনে কখনো এক ভাবে কাটে না হাসি কান্না দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন পার করতে হয়, খুবই কষ্টের মাঝে পার করেছি তবুও সব সময় মুখে হাসি রেখেছি কারণ আমি বাহিরে আছি আমার বাবা-মা যদি জানতে পারে আমি অনেক কষ্টে আছি তখন আমার বাবা-মা ভালোভাবে থাকতে পারবে না।
আজকে বছরের প্রথম দিন অনেক মানুষ অনেক ভাবে আনন্দ করছে আর আমি আমার মাকে হারিয়ে আজ নিজে নিজের মন কে ধৈর্য ধারণ করতে পারছি না, আপনারা সবাই কম বেশি মানুষ ইতিমধ্যে শুনেছেন যে আমার আম্মা 30 ডিসেম্বর 2023 মারা গিয়েছেন আমি আপনাদের কাছে আমার আম্মার জন্য দোয়া চাইবো সব সময় আমার আম্মার জন্য আপনারা দোয়া রাখবেন তিনি যেন জান্নাতি হতে পারে।
মায়ের মৃত্যুর সংবাদ শুনে কোন সন্তান ভালো থাকতে পারে না 30 ডিসেম্বর যখন দুপুরবেলা আমার কাছে আমার বড় ভাই ফোন দিয়ে বলল তুই কি করছিস কোথায় আছিস যেখানে আছিস যে ভাবে আছিস নীচে চলে আয় আমি ১৬ তলায় কাজ করছিলাম আমার খালাতো ভাইয়ের ফোন পেয়ে আমার মনের ভেতরে একটি ভয়ংকর আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আমি সাথে সাথে আমার আব্বুর কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম আম্মু কোথায় আমার আম্মু কোথায়।
আমার আব্বু তখন কান্না করে আমার কাছে বলল তোমার আম্মা আর নেই আমাদের সবাইকে ছেড়ে তোমার আম্মা চলে গিয়েছে আসলে আজকে পোস্ট লেখার মতো আমার কোন পরিস্থিতি নেই তবু ও কিছু ভালো লাগছে না অন্যদিন আমি আমার আম্মার সাথে সব সময় কথা বলি আজ দুইদিন ধরে আমার কাছে কেউ ফোন দিয়ে কথা বলছে না আমার কিছু ভালো লাগছে না বসে না থেকে তাই ভাবতে শুরু করলাম আজকে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করি।
পৃথিবীতে মায়ের মত স্বর্গ আর কোথাও আমরা কোন জায়গায় খুঁজে পাবো না মায়ের মতো ভালোবাসা আমরা কোথাও খুঁজে পাবো না যে অনুভব আজ দুই দিন ধরে আমি নিজের ভেতরে খুঁজে পাচ্ছি আমি ভাত খেয়েছি কি না বা আমি কি করছি বা আমার কি রান্না হয়েছে আমার কাজে কষ্ট হয়েছে কি না কেউ জিজ্ঞাসা করছে না।
আজকে টাকার জন্য আমরা এই দূর প্রবাসে এসেছি কিন্তু পরিবারের কাছের মানুষ আমার আম্মা আমার ছেড়ে আজ চলে গিয়েছে তার কবরে এক মুঠো মাটি ও আমি দিতে পারলাম না তার চেয়ে বড় কষ্টের কিছু আছে বলে আমার মনে হয় না।
আমি সব সময় একটি দোয়াই রাখবো কবরে শুয়ে থাকা সকল মা বাবাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউস নসিব করুন!আমিন ।।।
আমার মতো এই পৃথিবীতে অনেক মানুষ তার মা কে হারিয়েছে তার বাবা কে হারিয়েছে আমরা নতুন বছরে পা দিয়েছি তাই সবাই মা-বাবার জন্য দোয়া রাখবো। এবং মা হারানোর যন্ত্রণা আজ আমি ঠিকই বুঝতে পারছি বেঁচে ছিলো যতোদিন আমি কিছু বুঝতে পারিনি আজ ঠিক বুঝতে পারছি আমার মা কি ছিলো আমার জীবনে।
আমি কখনো কারো কাছে কিছু চাইনি আজকে আমি আপনাদের কাছে আমার আম্মার জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া রাখবেন।
মা আমাদের জীবন থেকে হারিয়ে গেলে সেটা আর কখনই পাওয়া যাবে না ৷ মা এমন একটি জিনিস যেটা অন্য কেউ মা অভাব পুরন করতে পারবে না ৷ আপনি আপনার মাকে হারিয়েছেন শুনে খুবই খারাপ লাগলো ৷ আশা করি আপনার মায়ের দোয়া আপনার কাছে সবসময় আছে ৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গতকাল নিউ ইয়ার পার্টি থেকে বাসায় ফিরে আমি আমার হাসবেন্ডকে বলছি যে মা পাঁচ মাস আগেও ছিল।
আসলে মা বাবা হারানোর কস্টটা এমন যে কোন কিছুর সাথেই এর কোন তুলনা হয় না। এই কস্টের সাথে সারাজীবন বাস করতে হয়।কস্টটাও একা একাই ভোগ করতে হয়।
ডিসকর্ডে আপনার মেসেজ পড়ে জানতে পেরেছিলাম আপনার মা চলে গেছেন। এর পরে আপনার বোনের লেখায় বিস্তারিত পড়েছিলাম।আরতো কিছু করার নেই। তার জন্য দোয়া করেন। এটাই আপনার সাথে তার যোগাযোগের একমাত্র মাধ্যমে।
আল্লাহ আপনার মাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিক। আর আপনাকেও ধৈর্য ধরার তৌফিক দান করুক।
মা এমন একটা জিনিস যাকে হারিয়ে ফেলার পর আবার বুঝতে পারি। আমরা আমাদের জীবন থেকে কত বড় একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। আপনি আপনার মাকে হারিয়ে ফেলেছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন আপনার মাকে পরকালে জান্নাতুল ফেরদৌস দান করে।
নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেন, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনার পোস্ট পড়তে গিয়ে কেন জানিনা মনের অজান্তেই নিজের চোখে জল চলে আসলো। আল্লাহতালার কাছে প্রার্থনা করি উনি যেন আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা সবাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব কেউ থাকবো না। তাই একটু ধৈর্য ধারণ করুন এবং শক্ত থাকুন।
পৃথিবীর একমাত্র ভালোবাসার স্থান মা। যার আছে যার নেই সেই অন্তত মূল্যটা বোঝে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মার জন্য দোয়া করবেন মনে সান্ত্বনা দিবেন আমাদের পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় কেউ আগে কেউ করে এই মিথ্যা মায়া ত্যাগ করে চলে যেতে হবে। নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করেন, এছাড়া আমাদের আর কিছুই করার নেই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মা হারানোর কষ্ট আসলে অনেক বেদনাদায়ক। যার মা নেই সে জানে এর কষ্টটা। বছরের শেষ প্রান্তে এসে এমন বেদনাদায়ক একটি ঘটনা ভরে গেল আসলেই আমাদের করার কিছু নাই এখানে মৃত্যু সবার জন্য অনিবার্য।
আমরা শুধুমাত্র মরহুম পিতা মাতার জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি আর আমি বলবো আপনার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমরাও দোয়া করি যেন তিনি বেহেস্তবাসী হন।
মন হারানোর কষ্টটা যে কত কঠিন যে হারিয়েছে সেই বেদনার যন্ত্র টা বুঝে। সত্যি কথা বলতে কি আপনার পোস্টটি পরে আমার মনের অজান্তে চোখ চোখ থেকে পানি এসে গেল। চোখে পানি আসার কারণে আপনার পোস্টি পড়তে অসুবিধা হচ্ছিল। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী দান করুক আমিন।
মা-বাবার মত আপন আর কেউ নেই। আমার বাবা মারা যাবার পর আসলে বুঝি বাবা কি জিনিস।
সত্য কথা যে মা এর মত এত আপন আর কেউ হয় না। জমিনে যেন এক টুকরো জান্নাত।
দোয়া করি আল্লাহ যেন আপনার মাকে জান্নাত নসীব করেন।