কাজের সময় বৃষ্টি হওয়ার কিছু আগের মুহূর্ত।

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন, আজ আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব। গতকালকে কাজের জায়গা থেকে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তের কিছু ছবি নিয়ে।

1000034286.jpg

আসলে আমরা সবাই জানি কম বেশি মালয়েশিয়াতে সব জায়গায় প্রতি দিন এক বার করে বৃষ্টি হয়ে থাকে। আমাদের এখানে না হলেও অন্য জায়গায় বৃষ্টি হয়। কারণ মালয়েশিয়ায় অনেক পাহাড় আছে এবং এটি পাহাড়ি এলাকা বলা যায়। যাইহোক আমাদের এখানে প্রতি দিন যে কোন সময় এক বার করে বৃষ্টি হয়ে যায়। হয়তোবা কাজের সময় বা সকাল বেলা বা মধ্য রাতে।

1000034122.jpg

প্রতি দিন বললে হয়তো বা ভুল হয়ে যাবে। কোন দিন আমাদের এখানে হয়তো বা বৃষ্টির না হলেও অন্য জায়গায় মালয়েশিয়ায় যে কোনো একটি জায়গায় প্রতি দিন বৃষ্টি হয়েই থাকে। কিন্তু আজ কয়েক দিন ধরে বৃষ্টি প্রতি দিন হয়ে যাচ্ছে আমাদের এখানে। আজকে বৃষ্টি হয়েছিল ঠিক ছয়টার দিকে। কালকে বৃষ্টি হয় বিকাল চারটার সময় তখন আমরা কাজ করছিলাম।

1000034123.jpg

যাই হোক সকাল বেলা সেফটি মিটিং হয়েছিল। যেটা আমি গতকালকে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সেখান থেকে আমাদের যেতে প্রায় দশটার দিকে । দশটার সময় আমরা উপরে কাজে যাই। আজ কয়েক দিন ধরে আমি ওপরে কাজ করছি। আসলে আমি আগে কাজ করতাম একটি রুমের ভেতরে। কিন্তু আজ কয়েক দিন ধরে আমাকে উপরে নিয়ে যাচ্ছে কাজের জন্য। যাই হোক ওপরে অনেক রোদ্দুরের মধ্যে কাজ করতে হয়।

1000034124.jpg

এবং ওপরে থাকার সময় আমরা সবাই জানি একটু হালকা বাতাস অনুভব আমরা করতে পারি। কিন্তু কেনো জানি আজ দুই দিন ধরে বাতাস হচ্ছে না। এবং আজ দুই দিন ধরে শরীর ঘেমে আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছি। গত কালকে বৃষ্টি হওয়ার আগে এতো বেশি রোদের তাপমাত্রা ছিলো যে ওপরে থাকা অনেক কঠিন এক ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু তার কিছু সময় পরে আকাশে দেখতে পেলাম মেঘের দেখা। আসলে কাজের সমস্যা হয়ে যায় বৃষ্টি হলে। কিন্তু মনে মনে আমি অনেক খুশি হয়েছিলাম।

1000034121.jpg

কারণ বৃষ্টি হলে পরিবেশটি অনেক ঠান্ডা থাকবে এবং যে পরিমাণ গরম পড়েছে তাতে শরীর একদম চলছিল না আমার। অনেক মানুষের এমন অবস্থা ছিলো কিন্তু কাজের জায়গা থেকে কেউ কারো দিকে তাকানোর সময় ছিলো না। আমি মাঝে মাঝে খেয়াল করি অন্য মানুষকে আমার মতো ঘেমে গিয়েছে কি না। না কি শুধু আমার একার কষ্ট হচ্ছে কারণ অনেক দিন পরে উপরে এই রোদের মধ্য কাজে গিয়েছি যার জন্য এমনটাও হতে পারে।

1000034125.jpg

কিন্তু খেয়াল করে দেখছিলাম আরো অনেক মানুষ কষ্ট অনুভব করছে কিন্তু কিছু কেউ বলতে পারছে না। কারণ এই বিদেশে কাজ করতে হবে সবাইকে। আসলে সত্য কথা বলতে আজকে আমি নিজে ও কাজে যেতে চাইনি। কারণ সকালে এতোটা পরিমাণ খারাপ লাগছিল ক্লান্ত শরীর নিয়ে কাজে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু ভাবলাম রুমে বসে থাকলে আরো বেশি খারাপ লাগবে কাজে গেলে হয়তো বা মনটা ভালো থাকবে।

যাইহোক গতকালকে যখন বৃষ্টি আসবে তার কিছু সময় আগে সব মানুষ চারি দিকে ছোটা ছুটি করছিল। কারণ অনেক মানুষের কিছু কাজ বাকি আছে আমাদের ও কিছু কাজ সেখানে বাকি ছিলো। মাজার বিষয় ছিলো কাজ করা বাদ দিয়ে আমি সেখান থেকে ছবি তুলেছিলাম। এবং আমার সাথে যারা ছিলো তারা আমাকে বলছিল মানুষ কাজ নিয়ে ব্যস্ত আর তুমি ছবি নিয়ে ব্যস্ত।

1000034118.jpg

যাইহোক দুই থেকে তিন মিনিটের মধ্যেও বৃষ্টি চলে আসে এবং যখন বৃষ্টি আস্তে আস্তে নিচে এসে যায়। তখন শরীরে কিছু পানির ফোটা পড়াতে অনেক ভালো একটি অনুভব আমি সেখান থেকে পেয়েছিলাম। কারণ রোদের তাপমাত্রার পরে এই গরমে শরীরে হালকা বৃষ্টির পানি লাগাতে পেরে খুবই আনন্দিত অনুভব আমি করেছিলাম।

এবং এই প্রবাসীদের কি কষ্ট করতে হয় সেটি আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আসলে আমি একদম সত্য কথা বলছি আমি এর আগে যেখানে কাজ করেছিলাম সেখানে এতোটা পরিশ্রম আমি করতাম না। কিন্তু এখানে এসে বুঝতে পেরেছি প্রবাসী হওয়ার যন্ত্রণা। প্রবাসী হলে কতোটা পরিশ্রম করতে হয় ।এখান থেকে আমি বুঝতে পেরেছি এবং অনুভব করতে পেরেছি সব চেয়ে বেশি।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 2 years ago 

সত্যি এর আগে আমার জানা ছিল না। মালয়েশিয়ায় কমবেশি প্রতিদিন বৃষ্টি হয়। তবে সব জায়গা প্রতিদিন না হলেও অন্যান্য জায়গায় প্রতিদিনই হয়। আমি অনেক আগে একটু শুনেছিলাম যে মালয়েশিয়া পাহাড় বেশি।
সত্যি বৃষ্টির আগের মুহূর্তে কাজ করার ছবিগুলো আপনার অনেক সুন্দর হয়েছে। সেই সাথে আপনাদের এত উচু বিল্ডিং এ কাজ করা দেখে একটু খারাপ লেগেছে। সত্যিই আপনারা কত কষ্ট করে নিজের পরিবারের জন্য টাকা পাঠিয়ে দেন।

সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

ভাই, আমাদের এদিকে যে গরম বৃষ্টির কথা শুনতেও ভালো লাগে। কয়েকদিন ধরে শুধু মেঘই দেখছি কিন্তু বৃষ্টির দেখা নেই।

এই প্রবাসীদের কি কষ্ট করতে হয় সেটি আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আসলে আমি একদম সত্য কথা বলছি আমি এর আগে যেখানে কাজ করেছিলাম সেখানে এতোটা পরিশ্রম আমি করতাম না। কিন্তু এখানে এসে বুঝতে পেরেছি প্রবাসী হওয়ার যন্ত্রণা। প্রবাসী হলে কতোটা পরিশ্রম করতে হয় ।এখান থেকে আমি বুঝতে পেরেছি এবং অনুভব করতে পেরেছি সব চেয়ে বেশি।

আপনি যেহেতু প্রবাসী হিসেবে আছেন তাই এটা আপনিই অনুভব করতে পারবেন। বাইরের দেশে গিয়ে অর্থ উপার্জন খুবই পরিশ্রমের। যাইহোক, ঈশ্বরের কৃপায় বৃষ্টির জলে একটু হলেও প্রশান্তি পেয়েছেন যেটা জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি মালয়েশিয়ায় থাকেন শুনে ভালো লাগলো। মালয়েশিয়ায় অনেক পাহাড় আছে। ওখানে প্রত্যেকদিন বৃষ্টি হয় শুনে আরো মনটা ভরে উঠলো। কারণ আমাদের দেশে তো বৃষ্টির দেখাই নেই। গরমে কত মানুষ কষ্ট পাচ্ছে। সত্যি যারা বাইরে কাজ করে তাদের খুবই কষ্ট করতে হয়। এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Loading...
 2 years ago 

আপনার এখানেও বৃষ্টি হলো তবে আমার এখানে বৃষ্টির কোনো লক্ষনই দেখছি না। মাঝে মাঝে মেঘ করে আসে আবার সেটা কোথায় জানি বিলীন হয়ে যায়।

গরমের মধ্যে কাজ করা খুব কষ্টদায়ক, বৃষ্টির ছোয়ায় হয়ত একটু প্রশান্তি পেয়েছন। প্রবাস জীবন যে কতটা ভয়ংকর সেটা যারা থাকে তারাই জানে। শুভকামনা রইল ভাই আপনার জন্য। ভালো থাকবেন

 2 years ago 

বাংলাদেশে এখন রোদের তাপমাত্রা অনেক বেশি এবং আমিও শুনেছি বৃষ্টির কোন দেখা সেখানে নেই প্রচন্ড রোদের মধ্যে থাকতে হচ্ছে আসলে আমরা এখানে রোদের মধ্য কাজ করি কিন্তু মাঝেমধ্যে বৃষ্টির দেখা আমরা পেয়ে যায় এবং বেশিরভাগ বৃষ্টি হয়ে থাকে রাতের বেলা। প্রবাসে আসলে অনেক কষ্টের একটি জায়গা এবং এখানে সবাই অনেক কঠিন পরিশ্রম করে থাকে।

 2 years ago 

বাংলাদেশের কিছু কিছু জায়গায় প্রতিদিন বৃষ্টি হলেও আমাদের এখানে অনেক দিন বৃষ্টি হয় না। তবে আজ দুদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এজন্য সৃষ্টি কর্তাকে অনেক ধন্যবাদ জানাই। এই বৃষ্টির কারনে পরিবেশটা অনেক শীতল অবস্থায় রয়েছে। রোদের মধ্যে কাজ করাটা অনেক কষ্টের আর এর মধ্যে আপনারা কাজ করেন। আপনারা সত্যি খুব দায়িত্ববান। ভালো থাকবেন।

 2 years ago 

প্রবাসী জীবন বেশিরভাগ সময়ই খুব কষ্টের। তারা যে কতটা কষ্ট করে উপার্জন করে সেটা শুধু তারাই জানে। আমরা দেশে বসে বসে ভাবি যে ,বিদেশে আছে কত সুখে আছে।

আপনাকে এখন উপরে কাজ করতে হয়। রোদের মাঝে কাজ করাটা অনেক কঠিন আর এর উপরে যদি মারাত্মক গরম থাকে তাহলে তো আরো কঠিন। এরই মাঝে বৃষ্টি হয়েছিল। আর আপনি এতে খুব খুশি হয়েছেন।

ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

পরিশ্রম ছাড়া কেউ কখনো টাকা উপার্জন করতে পারে না। কিন্তু বিদেশে একটু বেশি পরিশ্রম করা লাগে তার উপরে রোদের তাপমাত্রা অনেকটাই বেশি। আসলে আমি যখন রুমের মধ্য কাজ করতাম তখন এই রোদের তাপমাত্রা খুব বেশি অনুভব করতে পারতাম না কিন্তু এখন উপরে কাজ করছি এখন বুঝতে পারছি রোদের তাপমাত্রা নাই কাজ করা কতটা কঠিন।

 2 years ago 

পাহাড়ে অঞ্চলে সাধারণত বৃষ্টি একটু বেশি হয়ে থাকে।। আর গরমের সময় হঠাৎ বৃষ্টি আসলে অনেক বেশি ভালো লাগে।। আজ কয়েকদিন হয় আর তাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে কাজের গতি কিছুটা কমে যায়।। এটা আসলেই মজার ছিলাম সবাই গাল দিয়ে ব্যস্ত আর একটা ছবি উঠানো নিয়ে 🤣🤣

 2 years ago 

আসলে কাজের মধ্যে একটু মাঝে মাঝে এমনটা হয়ে থাকে কাজ করতে করতে অনেক সময় ভেবে থাকি আজকের পোস্ট কে নিয়ে লিখবো তাই ছবি নিয়ে মাঝে সাঝে ব্যস্ত হয়ে পড়ি কাজের মধ্য। আসলে গরমের সময় বৃষ্টি আসলে অনেকটাই ভালো লাগে এটা অনুভব আমরা সবাই করতে পারি। এবং আজ কয়েক দিন ধরে যেমন গরম পড়ছে তার পাশাপাশি বৃষ্টিও ঠিক হয়ে যাচ্ছে।

 2 years ago 

আপনি একদম মনের কথা বলেছেন আমি যেখানেই যাই না কেন সব সময় মাথায় করে ছবি উঠানো কথা ‌‌।। যেহেতু প্রতিদিনই পোস্ট লিখতে হয় আর একেক দিনের লেখা একেক রকম করতে হবে তাই কোথাও গেলে ছবিটা আগে উঠানো হয়।। আমাকেও অনেকে বলে এত ছবি উঠিয়ে কি করে যেখানে যায় শুধু ছবি উঠায় আর আমি তাদেরকে বলি এমনি ছবি উঠাই আমার ভালো লাগে।।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি আসার আগ মুহূর্তে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

মালয়েশিয়ায় এমন হঠাৎ করে বৃষ্টি চলে আসে অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় বিরক্তর কারণ হয়ে দাঁড়ায় তবে আবহাওয়ার কাছে আমাদের কোন করিনিও নাই।

বাংলাদেশের বৃষ্টি না হওয়ার কারণে কাজ করতে পারছে না তবে মালয়েশিয়াতে প্রতিনিয়তই কোন না কোন সময় বৃষ্টি হয় আর সেই কারণেই মালয়েশিয়ায় অতিরিক্ত গরম পড়লেও সেটা বোঝা যায় না।

 2 years ago 

এটা ঠিক যে কোন একটি জিনিস অতিরিক্ত হলে আমাদের বিরক্তি লাগে। তবে যখন অতিরিক্ত গরম লাগে এবং গরমের পরে বৃষ্টি আসে তখন পরিবেশটি অনেক ঠান্ডা থাকে যে পরিবেশটি আমরা অনুভব করি।

আমিও কম বেশি শুনেছি বাংলাদেশে বৃষ্টি না হওয়ার কারণে অনেক জায়গার মানুষ অনেক অসুবিধার মধ্যে দিয়ে দিন পার করছে এবং গরমে সবার অবস্থা অনেক খারাপ হয়ে আছে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য। আসলে মালেশিয়াতে যেমন প্রতিনিয়ত গরম পড়ে তেমনি ভাবে বৃষ্টিপাত হয় আর এর কারণেই পরিবেশটা অনেক ঠান্ডা থাকে কিন্তু বাংলাদেশে এখন অতিরিক্ত গরম পরছে তবে বৃষ্টির কোন দেখা নাই আপনি ঠিক বলছেন অনেক মানুষ এই অনেক জায়গায় কষ্ট রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37