বিকালে কিছু আনন্দর মুহূর্ত।

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, বন্ধুরা আজ বিকালে কিছুটা আনন্দের মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব বলে চলে এসেছি, আজকের বিকাল টি অনেক দিন পরে একটু ভালো ভাবে কাটিয়েছি তাই আপনাদের মাঝে রইল আজকের বিকাল সম্পর্কে।

1000022580.jpg

মানুষ যখন ব্যস্ত থাকে তখন ভুলে যাই নিজেদের আনন্দের কথা, মানুষ যখন ব্যস্ত থাকে তখন চারি দিকের কোন আনন্দের কথা মনে থাকে না, অনেক দিন হলো নিজের মনটা ভালো নেই যে কোন একটি সমস্যা অবশ্যই থাকছে, আজকে রুমে চলে এসেছিলাম কাজের জায়গা থেকে পাঁচটার পরে, আমি প্রতিদিনের মতো আমার সব কাজ গুছিয়ে নিয়েছিলাম এবং রান্না করতে চলে যায় রান্নাঘরে।

1000022575.jpg

মামুন ভাইয়াকে আপনারা সবাই কম বেশি অনেক মানুষ চেনেন সে এখন বর্তমানে একা একা রান্না করে খাই, কিন্তু ভাই ভাই সবকিছু এক জায়গাতে হয়, ও একা মানুষ একা রান্না করলে দুই দিনও কোনদিন খেয়ে থাকে ও আজকে দুপুরে যে রান্না দিয়ে ভাত খেয়েছিল মনে করেছিল রাতেও সেই রান্না দিয়ে ভাত খাবে, কিন্তু দুঃখের বিষয় কাজ থেকে এসে দেখে সেই রান্না করা তরকারি নষ্ট হয়ে গিয়েছে।

1000022578.jpg

আমি যখন রান্না করতে যাই তখন সে বলল রান্না করতে হবে আমি তাকে বললাম কেনো কি হয়েছে, সে তখন বিষয়টি আমার সাথে বলল এবং আমাকে বলছিল আমার অনেক ক্ষুধা লেগেছে‌ ,আমি তখন বললাম আমার কাছে বিস্কিট আছে, ভাইয়া আমাকে বলছিল লাচ্চা খেলে হতো, আমি তখন বললাম তাহলে টাকা নিয়ে যা আমি রান্না করছি।

1000022576.jpg

তখন সে আমার আরেক টি খালাতো ভাইকে ডেকে বলল ভাই আপনি একটু দোকানে যান, এবং গিয়ে বাদাম লাচ্ছা এবং দুধ নিয়ে আসবেন, কিসমিস আমার কাছে ছিলো তাই দোকানে গিয়ে আমার খালাতো ভাই লাচ্চা নিয়ে আসলো এবং বলল বাদাম এখানে নেই, এবং দুধ নিয়ে এসেছিল আমরা সবাই আনন্দ করেছিলাম আর বলছিলাম দুধ দিলে শুধু মিষ্টি হবে, তখন আমার মামুন ভাই বলল অনেক মিষ্টি হয়ে যাবে এতো মিষ্টি খাওয়া যাবে না।

1000022579.jpg

আসলে আমি কখনো রান্না করিনি তো তাই আমি জানি না আমি মনে করেছিলাম এতে মনে হয় চিনি দিতে হয়, তারপরে মামুন ভাই বলল আমি রান্না করছি আজকে দেখে নাও পরবর্তীতে কাজে লাগবে, এবং সে রান্না করেছিল আমি খুবই সুন্দর ভাবে দেখছিলাম এবং সে কি ভাবে রান্না করছে আশা করি পরবর্তীতে আমি সুন্দর ভাবে রান্না করতে পারবো।

তারপরে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন আমরা অনেক কথা বলছিলাম এবং হাসি মজা করেছিলাম যাইহোক বিদেশে এই আনন্দের মুহূর্ত টুকো আমাদের কাছে অনেক সুন্দর এবং এই আনন্দ সব সময় থাকাটা নিজেদের মনে অনেক শান্তি নিয়ে আসে যেটা টাকা পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না।

একসাথে ভাইরা থাকলে অনেক আনন্দ হয় আমি এটা জানি এবং আপনারাও বুঝতে পারছেন নিজেদের মানুষ একসাথে থাকলে কতটা আনন্দ এবং একসাথে এই বাহিরে দিন পার করা যায়।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 years ago 

ওরে বাবা সবাই মিলে সেমাই রান্না করার মাধ্যমে, দারুন একটা সময় পার করেছেন। আসলেই প্রবাসীরা এইভাবে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই হয়তো বা অন্যরকম। সবাই মিলে বেশ মজা করার মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সেমাই অনেক দিন পরে রান্না করা হলো এবং তিন ভাই একসাথে মিলে খেয়েছিলাম সত্যি অনেক আনন্দ আমরা করেছিলাম এবং মাঝেমধ্যে এরকম আনন্দ পেলে আসলে অনেক ভালো লাগে আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপন মানুষগুলো যদি কাছে থাকে তাহলে এরকম অনেক সুবিধা হয়।। জীবিকার তাগিদে বাইরে থাকেন আর সেখানে রান্না করে খান।। ছেলে মানুষের রান্না করা সত্যি অনেক কষ্টকর একটি বিষয়।। আর হ্যাঁ লাচ্ছা দেখে বেশ লোভনীয় লাগছে।।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন আপন মানুষ যদি বিদেশে থাকে তাহলে কিছুটা হলেও অনেক সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, এবং তাদের সাথে সারাদিন কাজ করে গিয়ে কিছুটা সময় কাটালে আরো মনটা অনেক ভালো হয়ে যায়, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদমই ভাই দিনশেষে সবাই এক জায়গায় হয়ে, না খেয়ে থাকলেও একটা ভালো লাগা কাজ করে।।

বিকেল বেলা সবাই মিলে সেমাই রান্না করেছেন ৷ আর রান্না করে সবাই মিলে খেয়েছেন তা থেকে বুঝাই যাচ্ছে বিকেল বেলা বেশ আনন্দময় সময় কাটিয়েছেন ৷ 🧡

 2 years ago 

জি ভাই বিকেলবেলা আমরা খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি যে মুহূর্ত খুবই আনন্দময় ছিলো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62958.67
ETH 1650.44
USDT 1.00
SBD 0.41