মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম সেই শৈশব জীবনে তাহলে ভালো হতো।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি, তাই আজ আবারো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।
জীবনে কিছু কিছু সময় আসে তখন মনে হয় সেই ছোট্টবেলা আবার ফিরে পেয়েছি, মনে হয় হারিয়ে যাওয়া আবার সেই দিন গুলো কাছে পেয়েছি, কিন্তু তার কিছু সময় পরে আবার মনে হয় না আবার সেই বড় হওয়ার জ্বালা যন্ত্রণার জায়গায় চলে এসেছি।
অল্প সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম সেই শৈশব জীবনে, মনে হয়েছিল সেই শৈশব জীবনের খেলা ধুলা করছি এখন, মাঝে মাঝে আমরা যখন কোথাও ছোট্ট ছেলে মেয়েদের খেলা ধুলার জিনিস দেখতে পাই, তখন সেই জিনিসের ওপরে আমরা যদি বসে যাই তাহলে মনে হয়, আমরা সেই শৈশব জীবনে আবার ফিরে পেয়েছি অল্প সময়ের জন্য।
যখন আমি ছোট্ট ছিলাম বা আপনারা ছোট্ট ছিলেন তখন কতো খেলা ধুলা আমরা করেছি, সেই দিনের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে, কারণ সেই দিন গুলো তো আর আমরা কখনো খুঁজে পাবো না, অনেক মানুষ বর্তমানে সংসারের দায়িত্ব নিয়ে হারিয়ে ফেলেছে তার হাসি খেলি দিন গুলো।
যতো বড় হচ্ছি মাথায় ততো টেনশন আর টেনশন, যতো বড় হচ্ছি ততো মাতার উপরে অনেক দায়িত্ব চলে আসছে, মাঝে মাঝে মনে হয় সেই দিনে আবার ফিরে যেতে, বাবা দুই টাকা দিলে অনেক খুশি হতাম, কিন্তু যতো দিন যাচ্ছে যতো বড় হচ্ছি ততো টাকার নেশা আরো মাথার উপরে চেপে বসছে।
অল্প টাকায় বাজারে যাওয়া যায় না, অল্প টাকায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় না, টাকা কামিয়ে যখন খরচ করতে হয় তখন বুঝতে পারছি টাকাটা কোথা থেকে আসে, কিন্তু বাবার কাছ থেকে যখন টাকা নিচ্ছিলাম তখন কিন্তু আমরা বুঝতে পারিনি টাকা ইনকাম করতে কতো কষ্ট হয়।
তাহলে না বুঝে নিস্পাপ ভাবে ভালো ছিলাম কিন্তু সেই শৈশব জীবনে, কারণ তখন বাবা-মা কোন চিন্তা করত না আমাদের জন্য, ধীরে ধীরে যে দিনটি যাচ্ছে বাবা-মায়ের চিন্তা টেনশন আর ও বেশি বাড়ছে আমাদের জন্য, কি দিতে পারছি আমরা বাবা-মায়ের সুখ, বাবা মা যে কষ্ট আমাদের জন্য করেছে আমরা কি পারছি সেই কষ্টের পরিশ্রম তাদেরকে দিতে, পারবো কি আমরা কখনো তাদের সেই পরিশ্রমের ফল এনে দিতে।
| আমাদের গায়ের চামড়া যদি বাবা-মায়ের পায়ের জুতা তৈরি করে তাদের কে উপহার দিলে কি কখনো তাদের সেই ঋণ আমরা শোধ করতে পারবো পারবো না তাহলে কি পেলাম বড় হয়ে ভালো ছিলো আমাদের সেই শৈশব জীবন। |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
শৈশব জীবন অনেক আনন্দের ছিলো ৷ ছিলো না কোন টেনশন ছিলো না কোন কষ্ট সেই হিসেবে শৈশব জীবন টা আসলেই অনেক সুন্দর ছিলো ৷ সেই ছোট বেলার মুহূর্ত গুলো আজো অনেক মনে পরে কিন্তু ফিরে পাওয়া আর যাবে না ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ শৈশব জীবন নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
একদম তাই আমরা যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশব জীবনে তাহলে এবার গিয়ে আরো বেশি অনেক আনন্দ উপভোগ করতাম এবং শৈশব জীবন গ্যালারিতে সেভ করে রাখতাম,
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
একদমই সঠিক বলেছেন ভাই, আপনার সাথে আমি সম্পূর্ণ সফমত পোষণ করছি। কারণ বড় হওয়ার সাথে সাথেই যেন সমস্যা গুলো ঘিরে ধরে। আমাদের মাথার ওপরে যেন দায়িত্বের বোঝা গুলো বাড়তেই থাকে।
শৈশবে থাকা শিশুদের একটি খেলনার ওপর মনে হচ্ছে আপনি বসে আছেন এবং এতোটাই পছন্দ হয়েছে ঐটা যে ছাড়েননি ওটা। ভাই এভাবে আমারো ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে। মনে হয় যদি আবারো ফিরে পেতাম!
যতো দিন যাচ্ছে যতো বড় হচ্ছি ততো মাথার ওপরে আরো অনেক চিন্তা চলে আসছে, তাই যখন ছোট্ট বাচ্চাদের খেলনা আমরা পেয়ে থাকি তখন মনে হয় যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশব জীবনে তাহলে ভালই হতো,
জি আপু ছোট্ট বাচ্চাদের এই খেলনা পেয়ে আমি খুবই আনন্দ উপভোগ করেছি এবং এটা আমার খুবই পছন্দ হয়েছিল তাই তো আজকের এই পোস্ট শেয়ার করেছিলাম আপনাদের মাঝে।
শুধু আপনার কথা বলব নয় আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ আবার সেই ছোট্টবেলায় ফিরে যেতে চাই কারণ তখন ছিলো না কোন দূর ঝামেলা ছিলো না কোন টেনশন ছিলো না কোন চিন্তা এখন আরো অনেক চিন্তা বেড়ে গিয়েছে বড় হওয়ার পরে আমাদের।
খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো এবং সুস্থ থাকবে।
ঠিকই বলেছেন যদি আবারও ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে সত্যি বিষয়টা খুব উপভোগ্য হতো কিন্তু এটা আর সম্ভব না। সেই যে কাদা মাখামাখি আর দৌড় ঝাপগুলো খুব মিস করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে পোস্ট করার জন্য। ভালো থাকবেন।।
আমাদের প্রত্যেকের জীবনে ছোটবেলা একটি ইতিহাস বললে ভুল হবেনা কারণ আমাদের প্রত্যেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই ছোট্ট বেলায় যেটা আর কখনো আমরা খুঁজে পাবো না,
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
শৈশবের দিনগুলো কিভাবে পার করেছি, সেটা আমরা অনেকেই অনুধাবন করতে পারি না, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই দিনগুলোকে অনেক বেশি মিস করছি। যদি আবার ফিরে পেতাম তাহলে হয়তো বা আমাদের জীবনটা হতো অন্যরকম।ধন্যবাদ শৈশব নিয়ে নিজের মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আপনি একদম বাস্তব কথা বলেছেন।। এখন ছোটদের কোন খেলার জিনিস দেখলে বা তাদেরকে খেলতে দেখলে সেই শৈশবের কথা মনে হয় ।। আর তখনই নানার রকম চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খায়।।
পোস্টটা পড়ছিলাম এবং ছোটবেলার কিছু কিছু কথা মনে পড়ে গিয়েছিল। আমি যদি সেই ছোটবেলার শৈশব ফিরে পেতাম তাহলে সেই শৈশবের মাঝেই হারিয়ে যেতাম, সত্যি ওই দিনগুলোর কথা মনে পড়লে অনেক বেশি মিস করি তবে মিস করেই বা কি করার।।।।