You are viewing a single comment's thread from:

RE: SEC-S18W4 | My worst holiday travel memory

in Traveling Steem2 years ago

আসলে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। ২০২২ সালে আপনারা যখন শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে ভ্রমণ করতে গিয়েছিলেন। তখন আপনি ওখানকার শিক্ষকদের কিছু আচরণ দেখে অনেক বেশি অবাক হয়েছিলেন। শিক্ষার্থী হচ্ছে সন্তানের মত। তাদেরকে সব সময় যত্ন করে রাখতে হয়। এটা ভুলে গেলে চলবে না তারাও কিন্তু মানুষ। তারা আছে বলেই শিক্ষকরা শিক্ষকতা করতে পারে এবং একটা স্কুল একটা মাদ্রাসা পরিচালনা করতে পারে।

এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরেছেন। সেগুলো অসাধারণ একদমই ঠিক বলেছেন কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে, যদি কোন শিক্ষার্থীর কষ্ট হয়। তাহলে নিজে কষ্ট করে তার কষ্টটা লাঘব করতে হয়। তাহলেই সে মানুষের মতো মানুষ হয় এবং অন্য মানুষের সাথে আচরণ করার ক্ষেত্রে, একবার হলেও সেই শিক্ষকের কথা চিন্তা করে, যে তার সাথে ভালো ব্যবহার করেছে।

ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই সময় বের করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। নিজের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য, আবারো ধন্যবাদ ভাল থাকবেন।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ প্রিয় @rubina203 আপু। 🥰

ছাত্ররা আমাদের জন্য একজন সদকা স্বরুপ। তাদেরকে শুধু পড়াশোনা করাতেই আমরা বা শিক্ষকরা ক্ষান্ত হোন না। বরং তাদেরকে সকল বিষয়ের উপর শিক্ষা দান করেন। মনে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি দিক্ষাও আছে। আমরা শিক্ষা দেওয়ার পাশাপাশি প্র্যাক্টিক্যালি তাদেরকে শেখাই। তাদের কষ্ট ও সুযোগ সুবিধা প্রতিটি অভিভাবককে বোঝা উচিত।

ভালো থাকবেন। আপনার প্রকাশিত পোস্টের জন্য অপেক্ষা করলাম। 🥰💘

একদমই ঠিক বলেছেন বইয়ের শিক্ষার পাশাপাশি প্রাক্টিক্যাল শিক্ষাটাও তাদের প্রয়োজন। তারা যদি শুধু বই মুখস্ত করে পড়াশোনা করে তাহলে কিন্তু জীবনের অনেক কিছু শেখার বাকি রয়ে যায়। আপনার কথা একেবারেই বাস্তব। তাদের ভালো-মন্দ সবকিছু অভিভাবক যারা রয়েছে, তাদেরকে দেখতে হবে। কিন্তু তাদের বাবা মা যেহেতু তাদের কাছ থেকে দূরে, তার মানে আপনারাই তাদের অভিভাবক। আপনাদেরকে সব কিছু দেখতে হবে ধন্যবাদ।

 2 years ago 

জী। আপনি ঠিক বলেছেন। যেহেতু তাদের মা বাবা কাছে থাকে না। আমরাই তাহলে তাদের অভিভাবক। তাদের সকল কার্যক্রমে নজরদারি করা আমাদের কর্তব্য ও দায়িত্ব।

প্রিয় আপু। আপনার মুল্যবান সময়টি আমার পোস্টে ব্যায় করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিবেন 🥰💘

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62177.10
ETH 1736.72
USDT 1.00
SBD 0.39