RE: অ্যাচিভমেন্ট 1|| স্টিমিট প্ল্যাটফর্মে নিজের পরিচয় || @sduttaskitchen দ্বারা নির্দেশিত
@ripon0630, আপনার কমেন্ট পড়বার পর একটি বিষয় জানতে চাইছি যে, এখন কি discord ba telegram এ থাকা user দের জন্যে বাধ্যতামূলক! কারণ আমি আমার কমিউনিটিতে একটি পোস্ট করেছি যেখানে ছবির পাশাপাশি ভিডিও দিয়েছি, কারণ হতে বোঝা যায় প্রত্যেকে আলাদা ব্যাক্তিত্ব। এখানে অনেকেই নিজের নাম দিয়েও ব্লগ করে না, সেক্ষেত্রে এখানে আমি যাদের নিয়ে আসছি তারা নিজেদের প্রকৃত নাম দিয়েই কাজ করছে।
আমার কাছে খুব দুর্ভাগ্যজনক লাগে বাঙালি লেখক বা লেখিকাদের দিয়ে এখানে উদ্যোগ নেবার প্রচেষ্টার অভাবের পাশাপাশি তাদের যখন সন্দেহের নজরে দেখা হয়।
এমন কোনো কমিউনিটি আছে যেখানে কোনো রকম অসৎ কাজ হয় নি কখনো বলে দাবি করতে পারবে, এবং সেখানে দাড়িয়ে যখন আমি চেষ্টা করছি এই প্ল্যাটফর্ম সহ নিজের একটা সুস্থ্ স্বাভাবিক কমিউনিটি গড়তে যেখানে কিছু সত্যি প্রতিভা নিজেদের তুলে ধরার সুযোগ পাব সেখানে এইসব বিষয়গুলো খুব বড় বিরক্তিকর।
আমিও এখানে কাজ শুরু করেছি, আস্তে আস্তে সব শিখে এগিয়েছি, কিন্তু একদিনের একজনকে সব এইভাবে চাপিয়ে দেওয়ার পক্ষপাতি আমি নই। এদেরকে এগোতে দিন, চোখ রাখুন কাজের প্রতি, যদি অসৎ কিছু করে warning দিন, না শুনলে বের করে দিন। আশাকরি আপনার থেকে সদুত্তর পাবো।