বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফুলের ফটোগ্রাফিটি হলো রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই রঙ্গন ফুল গাছ খুব বেশি বড় হয় না। এই গাছ সাধারণত চার থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। এই রঙ্গন ফুল গাছ সচরাচর সব জায়গাতে দেখা যায়। ছাদে, বাড়ির সামনে, রাস্তার ধার দিয়ে এবং স্কুল কলেজে সব জায়গাতেই এই গাছ দেখতে পাওয়া যায়। এই ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন কমলা, লালচে কমলা, লাল, হলুদ, সাদা ইত্যাদি বিভিন্ন কালারের হয়ে থাকে রঙ্গন ফুল। এই ফুলগুলো থোকায় থোকায় হয়ে থাকে। একটি থোকায় কমপক্ষে ১৫ থেকে ৫০টি মতো ফুল হয়ে থাকে। এই গাছের ফল থেকে বীজ এবং বীজ থেকে চারা উৎপন্ন করা হয়ে থাকে। গাঢ় সবুজ পাতার মাঝে এরকম থোকায় থোকায় রঙ্গল ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই কাছে সাধারণত গ্রীষ্ম ও বর্শা ঋতুতে বেশি ফুল হয়ে থাকে। তবে সারা বছরে কমবেশি ফুল পাওয়া যায় রঙ্গন গাছে। রঙ্গন ফুলের অপর নাম রুক্মিণী। এর হয়তো আরও অনেক নাম রয়েছে যা আমার জানা নেই। যাইহোক, এই রঙ্গন গাছের ফটোগ্রাফি আমি আমার এক বন্ধুর বাড়ির সামনে থেকে করেছি। তার বাড়ির সামনে এই রঙ্গন গাছ ছিল। কয়েকদিন আগে আমি আমার বন্ধুর বাড়িতে যাই আমার কিছু ব্যক্তিগত কাজে। তার বাড়িতে ঢোকার পথে এই গাছটি দেখতে পাই এবং আমি সাথে সাথে কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আবার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।






🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/ronggin0/status/1929243624430031155?t=5A94S_bwGgKoc1vHmpN7Vg&s=19
Your photography work has so much imagination and creativity that it is impossible to describe. Appreciate your skills.