ফটোগ্রাফি : কসমস ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে কসমস ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। এই ফুলটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই ফুলের অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। বেশি সুন্দর লাগে হলুদ কালারের কসমস ফুল । এই ফুল নার্সারিতে অনেক দেখা যায়। আমি প্রায় সময় নার্সারিতে ফুলের ফটোগ্রাফি করতে গেলে এই ফুলের অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পায়। এই ফুল গাছ বাড়িতে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আমি যে কসমস ফুলের ফটোগ্রাফি করেছি এই ফুলের ফটোগ্রাফি আমার এক আত্মীয়দের বাড়ি থেকে করেছি। তাদের বাড়িতে আরো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমি প্রায় সময় তাদের বাড়িতে গিয়ে থাকি। বাড়িতে যাওয়া হলে প্রায় সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করি। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আসা করি আপনাদের কাছে আজকের এই কসমস ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 11 |
| ফটোগ্রাফার | @nhriyad |
| লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1903490274061688967?t=xwVSpdfWy-mnJ0AgIEL0tw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুলগুলো আমি আগেও দেখেছি। তবে এই ফুলের নাম সম্পর্কে আমি জানতাম না। আপনার চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে কসমস ফুলের নাম জানতে পারলাম। ফটোগ্রাফি গুলো খুবই ভালো হয়েছে।