🌱 কালো জিরার উপকারিতা || Food Information 🌱
সাধারণত কালো জিরার আলাদা কোন তেমন স্বাদ নেই যা অনেকেই পছন্দ করেন না। কালো জিরার ভর্তা আমি জীবনে কয়েকবার খেয়েছি, একবার খেলে যে বার বার খেতে ইচ্ছা হবে সেরকম কিছু না। কিন্তু আমরা সবাই জানি যে কালো জিরার উপকার অনেক, কালো জিরা আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। আজকে আমি কালো জিরার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।
কালো জিরা শুধু মশলা হিসাবে নয় পাশাপাশি আয়ুর্বেদীয় , ইউনানী, কবিরাজী চিকিৎসায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কালো জিরার বীজ থেকে তৈরি হয় তেল। কালোজিরা রয়েছে ফসফেট,লৌহ ও ফসফরাস। এছাড়াও কালো জিরায় রয়েছে ক্যান্সার প্রতিরোধক কেরটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক।
প্রাচীনকাল থেকে মানবদেহের নানা রোগের চিকিৎসার জন্য কালো জিরা ব্যবহার করে আসছে। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয় এই বীজ থেকে তৈরি তেল শরীরের জন্য অনেক উপকারী। কালো জিরায় ক্যান্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন বিভিন্ন রোগ প্রতিরোধকারী। এছাড়াও কালো জিরা বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে।
কালো জিরার গুণাগুণ
কালো জিরার মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান ফসফেট, লৌহ,ফসফরাস, কার্বো-হাইড্রেট ছাড়াও বিভিন্ন জীবাণু নাশক বিভিন্ন উপাদান। এতে রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। তাই বর্ষাকালে শরীর সুস্থ রাখতে কালো জিরার প্রয়োজনীয়তা অপরিসীম।
কালো জিরা চুল, দাঁদ এর মত ত্বকের সমস্যা, কান, দাঁত, টনসিল, গলাব্যথা, গ্রন্থি পীড়া, ব্রণ, যাবতীয় চর্মরোগ, আঁচিল, কোলেষ্টরেল, কিডনী, মুত্র ও কিডনী স্টোন, লিভার ও প্লীহা,ঠান্ডা জনিত ব্যাধি,হৃদপিন্ড ও রক্তপ্রবাহ, অম্লশূল বেদনা, উদরাময়, পাকস্থলী ও মলাশয়, প্রষ্টেট, আলসার ও ক্যান্সারের সমস্যাতেই দারুণ ভাবে কার্যকর। কালো জিরার যথাযথ ব্যবহারে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক আয়ত্তে রাখতে সহায়তা করে। চায়ের সঙ্গে নিয়মিত কালো জিরা মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদ ও ঝরে।
কালো জিরার উপকারিতা সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে।”
জেনে নেয়া যাক আরো কিছু গুণাগুণ
হজমের সমস্যার জন্য ১-২ চা-চামচ কালো জিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন। এভাবে প্রতিদিন দু-তিন বার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে। পাশাপাশি পেট ফাপা ভাবও দূর হবে।
জ্বর, ব্যথা, সর্দি-কাশির জন্য ১ চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও ২ চা-চামচ তুলসি পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার সেবন করুন। কালো জিরা বেটে কপালে প্রলেপ দিন যদি সর্দি বসে যায়। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেধে শুকতে থাকুন, শ্লেষ্মা তরল হয়ে ঝরে যাবে। তাড়াতাড়ি ভালো ফল পেতে বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন।
মাথা ব্যথার জন্য কপালের দুই পাশ এবং কানের পাশে দিনে ৩-৪ বার কালো জিরার তেল মালিশ করলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে।
নিয়মিত কালোজিরা খেলে এটি মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। যার দরুন স্মরণশক্তি বৃদ্ধি পায়।
কালোজিরা লিভার ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী আফলাটক্সিন নামক বিষ নষ্ট করে দেয়।
চুল পড়া রোধে কালোজিরা নিয়মিত ভাবে খেললে এতে চুল পর্যাপ্ত পুষ্টি পাবে। ফলে চুল পড়া বন্ধ হবে। আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন।
ডায়াবেটিকস রোগিরা এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একসময় ডায়াবেটিকস কমে যাবে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার তেল ব্যবহার করলে শ্বাসকষ্ট বা হাঁপানি দূর হয়। হৃদরোগ নিয়ন্ত্রণ করে।
প্যারালাইসিস ও কম্পন রোগে কালোজিরার তেল মালিশ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায়।
কালো জিরা যৌন ব্যাধি ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য একটি উৎকৃষ্ট ঔষুধ।
শূলবেদনা ও প্রসূতি রোগে কালো জিরা অনেক উপকারী। ব্রণ এর জন্য এটি উত্তম ঔষধ।
মূত্রথলির পাথর ও জন্ডিস থেকে আরোগ্য লাভ করতে কালো জিরা নিয়মিত খাওয়া উত্তম।
অধিক ঋতুস্রাব, মাত্রাতিরিক্ত প্রসাব প্রতিরোধ করতে কালো জিরার উপকারিতা অনেক। এমনকি এটি কৃমি নাশকও।
কালো জিরা রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে অনেক সাহায্য করে।
নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সতেজ হয় ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন হয়।
ভাত, তরকারী ইত্যদির সাথে কালো জিরা মিশিয়ে খেলে রোগ শোক থেকে দূরে থাকবেন।
বিজ্ঞানের দৃষ্টিতে কালো জিরার আর কিছু স্বাস্থ্য উপকারিতা
কালো জিরাকে সব রোগের ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যান্য সব ভেষজের মতো কালোজিরা নিয়েও গবেষণা কম হয়নি। ১৯৬০ সালে মিশরের গবেষকরা নিশ্চিত হন যে, কালোজিরায় বিদ্যমান নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয়।
জার্মানি গবেষকরা বলেন, কালোজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইকেটিক প্রভাব রয়েছে। এটি বোনম্যারো ও প্রতিরক্ষা কোষগুলোকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরি বাড়িয়ে দেয়। আমেরিকার গবেষকরা প্রথম কালোজিরার টিউমার বিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেন। শরীরে ক্যান্সার উৎপাদন ফ্রি-রেডিকেল অপসারিত করতে পারে কালোজিরা। মোটকথা, কালোজিরা সব ধরনের রোগের বিরুদ্ধে তুলনাহীন।
কালো জিরা নিয়ে কিছু তথ্য ও প্রাচীন মতামত
কালো জিরার বোটানিক্যাল নাম হচ্ছে ‘নাইজিলা সাটিভা’ (Nigella sativa), এটি পার্সলে পরিবারের একটি উদ্ভিদ। এটা মিশরীয় রাজা টুট এর সমাধি হতে আবিষ্কৃত হয় এবং সে সময় এটা পরকালে ব্যবহার করা হয় বলে বিশ্বাস করা হত। মানুষ ২০০০ বছর ধরে ঔষধ হিসেবে কালো জিরার বীজ ব্যবহার করেছে। এটা লতাপাতা জতীয় একটি উদ্ভিদ। এর সূক্ষ্ম বেগুনি ও সাদা ফুল হয়ে থাকে।
কালো জিরা গাছের বীজে প্রায় ১০০টি রাসায়নিক যৌগ আছে, এখনে নাম সহ কয়েকটি চিহ্নিত করা হল
রোমান সাম্রাজ্যের মত প্রাচীন সভ্যতাগুলো কালোজিরা কে "সব আরোগ্য" (Panacea) বলা হত যার আক্ষরিক অর্থ "সর্বব্যাধির ঔষধ" (cure all)। রোম এর ঔষধ হিসাবে কালোজিরার ব্যাপক ব্যবহার ব্যাখ্যা করা হয়েছে। কালো জিরা প্রোটিন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ক্যালসিয়াম ও লৌহ মত পুষ্টি সমৃদ্ধ ওষধি।
সুন্দর আলোচনা করেছেন
Thank you brother
Wlc
কালো জিরার উপকারিতা সম্পর্কে বিশদভাবে বর্ননা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ভালো একটি উক্তি তুলে ধরেছেন।
ধন্যবাদ ভাই
লিংক বা ছবির সোর্স দেওয়ার ক্ষেত্রে Markdown ব্যবহার কইরেন দেখতে আরো সুন্দর লাগবে আর আপনার পোষ্ট টি অনেক সুন্দর হয়ছে😇💞
ধন্যবাদ.... পরবর্তি সময় markdown ব্যাবহার করব
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.