You are viewing a single comment's thread from:
RE: ঐতিহ্যবাহী মাটির তৈরি জিনিসপত্র
মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি দারুন লিখেছেন ভাইয়া। এ ধরনের শিল্পকে মৃৎশিল্প বলা হয়। আর মৃৎশিল্প তৈরি করেন কুমোরেরা।তারা বিশেষ দক্ষতার সাথে এই জিনিসপত্রগুলো তৈরি করেন। তবে আপনি যেটিকে মাটির ঢাকনা বলছেন সেগুলোকে মাটির বাটনা বা পরশুন বলা হয়। অনেকেই আবার এটিকে সারোয়াও বলে। ছোটবেলায় আমিও মাটির ব্যাংকে টাকা জমাতাম। বড় হওয়ার পর থেকে এই অভ্যাসটি আর নেই।মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কোনদিনও কমবে না। কারণ এগুলো আমাদের অবশ্যই লাগবে। তবে গ্রামে এগুলোর ব্যবহার বেশি। আমার মা এখনো মাটির পাতিলে ভাত রান্না করেন। মাটির তৈরি তৈজসপত্র গুলো স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এগুলো দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। ঘর সাজাতে ও মাটির তৈরি জিনিসের জুড়ি নেই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ