ঐতিহ্যবাহি হাওয়াই মিঠাই

in Steem For Tradition3 years ago

প্রিয় সতীর্থব্লগারবৃন্দ,
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ছালাম।সকলেই কেমন আছেন? আশা রাখি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।আজকে আমি ঐতিহ্যবাহি হাওয়াই মিঠাই নিয়ে কথা বলবো।

IMG_20230216_150120.jpg

হাওয়াই মিঠাই হলো একপ্রকার মিষ্টি জাতীয় খাদ্য। এটি মুখে দিলে তারাতারি মুখে মিলিয়ে যায় বলে এর নাম হয় হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই বিভিন্ন রংয়ের হয়ে থাকে। যেমন লাল,নীল, হলুদ ইত্যাদি রংয়ের হয়ে থাকে।এটি থাকে কাঠির মাথায় মুড়ানো। ছোট বড় সবারই এই খাবার পছন্দের। হাওয়াই মিঠাই এক প্রকার মেঘের মতো হয়।হাওয়াই মিঠাই দেখতে অনেক বড় দেখায় কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই হাওয়ায় মিলে যায়। বাংলাদেশে এই মিঠাই কে হাওয়াই মিঠাই বলে কিন্তু অন্যান্য দেশ গুলোতে এই মিঠাই কে কটন ক্যান্ডি, স্পুন সুগার আরো বিভিন্ন নামে এই মিঠাই পরিচিত।

IMG_20230216_150213.jpg

এই মিঠাই এর প্রচলন শুরু হয় ইতালি থেকে।এর পর থেকে প্রতিটি দেশে এই খাবার জনপ্রিয় হয়ে উঠে। এটি মোটরচালিত চুলার মাধ্যমে হাওয়াই মিঠাই তৈরি হয়। এটি সাদা চিনি গরম করে তরল করে ফুড কালার মিশিয়ে তৈরি হয়। আমাদের দেশে হাওয়াই মিঠাই এর কালার হয় সাদা গোলাপি আা নীল রঙের হয়ে থাকে।
এক সময় হাওয়াই মিঠাই এক পয়সায় পাওয়া যেত এখন হাওয়ায় মিঠাইএক পয়সা থেকে পাঁচ টাকা থেকে বিশ টাকায় চলে গেছে।এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খাবার। এখন পর্যন্ত এই খাবারটি গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যবাহি খাবার।আধুনিকতার কারণে এই খাবার টি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটি বানানোর সাথে সাথে মুখে দিলে অনেক মজা হয়।এটি খেয়ে পেট ভরে না কিন্তু মুখে সাধ আনে।

IMG_20230216_150150.jpg

হাওয়াই মিঠাই বিভিন্ন অলি গলিতে হকাররা কাঁধে নিয়ে বিক্রি করে।এই হাওয়াই মিঠাই বিক্রি করে অনেক গরিবের সংসার চলে।আগের মানুষরা চুল,চাল,ছেঁড়া জুতা,ভাঙড়ির মাধ্যমে হাওয়াই মিঠাই দিত।
ছোট বেলায় হকার এর ডাক শুনলে ছুটে যেতাম হাওয়াই মিঠাই খেতে। মেলায় গেলে আব্বু, আম্মু কাছে কান্না করতাম এই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য। সবার ছোট কালের পছন্দের খাবার হলো হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই ছোট বড় সবার পছন্দের খাবার।

IMG_20230216_150221.jpg

আজকে অনেক দিন পর ঢাকার গলিতে প্রামের মতো হকার এর ডাকে ছুটে গিয়ে দেখি হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই দেখে আমি অনেক খুশি হয়ে গেছি এবং হাওয়াই মিঠাই দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। হাওয়াই মিঠাই আমার অনেক পছন্দের খাবার।

আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার লেখা পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

ধন্যবাদ,
@ratul420

Sort:  
 3 years ago 

হাওয়াই মিঠাই হলো ঐতিহ্যবাহী খাবার। হাওয়াই মিঠাই মুখে দেয়ার সাথে সাথে গলে শূন্য হয়ে যায়।হাওয়াই মিঠাইওয়ালা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে।হাওয়াই মিঠা বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

Thanks viya

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

শৈশবের প্রিয় খাবার এই হাওয়াই মিঠাই, এখন বিলুপ্ত প্রায়। অনেক দিন পর দেখতে পেলাম আপানর মাধ্যমে। অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

Thanks viya

 3 years ago 

ছোটবেলায় অনেক খাইছি ভাই। তবে দেখে খেতে ইচ্ছে করছে। যাক ভালোই লিখেছেন ভাই। ধন্যবাদ ভাই

 3 years ago 

Thanks viya

 3 years ago 

হাওয়াই মিঠাই মিস্টি জাতিয় দ্রব্য দিয়ে তৈরি করা হয়।হওয়াই মিঠা, খাবার টি যতই বড়ো হক না কেনো মুখে দিলে ছোট হয়ে যায়।হাওয়াই মিঠা তৈরি করা হয় ছোট একটি যন্ত্র সাহায্যে। সেখানে চিনি দিয়ে,চিনি গলিয়ে দ্রুত গোলাকার বক্সে ঘোরানো হয় এভাবেই হাওয়াই মিঠাই তৈরি করা হয়।

 3 years ago 

Thanks viya

 3 years ago 

ঐতিহ্যবাহী খাবার হাওয়াই মিঠাই নিয়ে চমৎকার একটি উপস্থাপনা। আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 3 years ago 

Thanks viya

 3 years ago 

হাওয়াই মিঠাই আমার খুব পছন্দের একটি খাবার । ছোটবেলায় প্রচুর খেয়েছি । কিন্তু এখন ততটা দেখা যায় না। তবে এখনো দেখতে পেলে সেই স্মৃতিটা মনে পড়ে যায় । হাওয়াই মিঠাই নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপনা করেছেন ভাইয়া । আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

Thanks

 3 years ago 

হাওয়াই মিঠাই যেমন তার নাম তেমনি এর বৈশিষ্ট্য মুখে দিলে হাওয়া হয়ে যায়। ছোট বেলায় অনেক খেয়েছি হাওয়াই মিঠাই। এখন কম দেখা যায় এগুলো।ধন্যবাদ।

 3 years ago 

Thanks viya

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি সাজানো গোছানো পোস্ট করেছেন। হাওয়াই মিঠাই একটি ঐতিহ্যবাহী এবং সকলের পছন্দের খাবার। বর্তমানে এটি অনেক কম দেখা যায়, শহরে বড় বড় প্যাকেটে বিক্রি হয়। এটি ছোটবেলার একটা স্মৃতিময় খাবারধন্যবাদ এত সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 3 years ago 

Thanks

 3 years ago 

আমার জীবনে হাওয়ায় মিঠাই হাতে গোনা মনে হয় পাঁচ থেকে সাতবার খেয়েছি।এর বেশি খাওয়া হয়নি।খুব সুন্দর খেতে এই হাওয়াই মিঠাই।আমাদের দেশে বিশেষ করে গরমের সময় এই হাওয়ায় মিঠাই একটু বেশি বিক্রি হয়।হাওয়াই মিঠাই বানানোর পদ্ধতিটি আমাকে খুব ভালো লাগে।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

Thanks viya

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39