RE: ধান চাল ও গম পরিষ্কার করার মাধ্যম হলো "কুলা"
গ্রামে বসবাস করে অবশ্য কুলা চেনেনা এমন মানুষ হয়তো নেই।বাংলাদেশে কুলা একটি খুব পরিচিত বাঁশের তৈরি জিনিস যা দিয়ে চাল ডাল ইত্যাদি পরিষ্কার করা হয়।এই কুলা গুলো সাধারণত বাস কেটে ছোট ছোট বাতা দিয়ে তৈরি করা হয়। বাঁশের তৈরি এসব কুলা গুলো টেকসই অনেক মজবুত হয়ে থাকে এগুলো প্রায় চার থেকে পাঁচ বছর পর্যন্ত টিকে। গ্রামের ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক অন্যতম উদাহরণ হল এই কুলা। একবার আমি আমাদের গ্রামের এক লোকের কাছে দেখেছিলাম বাঁশ কেটে তিনি কুলা বানাচ্ছেন কেমন করে আসলেই তিনি খুব নিপুণভাবে কুলা বানাচ্ছিলেন।তবে এখন বর্তমানে দেখা যায় যে কুলার প্রচলন দিন দিন কমে আসতেছে এর প্রধান কারণ হলো যেখানে আমরা ধান ভাঙ্গি বাচাল করি সেখানেই বাতাস দেওয়ার মাধ্যমে চালগুলোকে পরিষ্কার করা হয় যার ফলে কুলার ব্যবহার আর তেমন দেখা যায় না।আপনি খুব সুন্দর লিখেছেন ভাই খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছেন। আপনার লেখাগুলো আমি পড়লাম বেশ ভালোভাবে উপস্থাপন করছেন আপনি এই সম্পর্কে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই