গ্রামের কৃষাণীর মরিচ শুকানোর এবং সারাবছরের জন্য সংরক্ষণের পদ্ধতি।

in Steem For Tradition3 years ago
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে গ্রামের কৃষাণীর মরিচ শুকানোর পদ্ধতি সম্পর্কে লিখব যা আজ থেকে বহু যুগ আগে থেকে হয়ে আসছে । চলুন শুরু করি,


20230407_122859.jpg

আমরা সবাই বাজার থেকে শুকনো মরিচ কিনে নিয়ে আসি। এই শুকনা মরিচ ভাজা এবং ভর্তা খেতে সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে বাঙ্গালীদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে শুকনো মরিচ ভর্তা অন্যতম।তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন কৃষানী মরিচ শুকিয়ে থাকেন। আবার এই মরিচগুলো শুকানোর পর তা গুড়ো করে সারা বছর খাওয়া হয়ে থাকে। আমরা সবাই তরকারিতে মরিচের গুঁড়া খেয়ে থাকি।


20230407_122846.jpg

মরিচ শুকানো জন্য বা গুড়ো করার মরিচ তৈরি করার জন্য মরিচ বাগান থেকেই লাল রং হওয়ার পর তোলা হয়ে থাকে। আর বাগান থেকে কাঁচা মরিচ গুলো তুলে তাৎক্ষণিক বিক্রি করে দেওয়া হয়। তারপর শেষের দিকে পাকা মরিচগুলো তুলে এনে তার শুকানো হয়। প্রথমে পাকা মরিচ গুলো কে বেছে পরিষ্কার করে নিতে হয়।পরিষ্কার করার পর সেগুলো একটি বড় চটের উপর সুন্দর করে নেড়ে দেওয়া হয় কড়া রোদে। এইভাবে চটের ওপর কড়া রৌদে তিন থেকে চার তিন শুকানোর পর শুকনা মরিচ সংরক্ষণের উপযুক্ত হবে।


20230407_122853.jpg

এখন আমি আপনাদের সাথে যে ছবিটি শেয়ার করছি সেটি হলো দুইদিন কড়া রোদ পাওয়া শুকনা মরিচ। এগুলো আলাদা ভাবে শুকাতে দেওয়া হয়েছে কেননা এগুলো তুলনামূলক শুকনা মরিচ। আজকে রোদ দেওয়ার পর এগুলোকে বাজারজাত করা যাবে এবং এগুলো ভেঙে শুকনো মরিচ গুড়ো তৈরি করা যাবে। তাই রোদ দেওয়া শেষ হলে এগুলোকে একত্রে করে একটি বাজারের ব্যাগে রাখা হয় এবং এভাবেই বাজারে বিক্রি করার জন্য দেওয়া হয়।

20230407_155221.jpg20230407_155150.jpg
20230407_155223.jpg20230407_155234.jpg

পাকা মরিচগুলোকে এখানে কয়েকটি ভাগে ভাগ করে তারপর রোদে শুকাতে দেওয়ার কারন হলো এগুলো মরিচ গাছ থেকে দু-এক দিন পর পর সংগ্রহ করা হয়েছে এবং রৌদে দেওয়া হয়েছে। যদি সবগুলো পাকা মরিচ একদিনে মরিচ গাছ থেকে সংগ্রহ করা হত তবে সবগুলো একত্রে শুকাতে দিতে পারত এবং সমান রোদ পেয়ে সবগুলো মরিচ একসাথে শুকিয়ে যেত। যেহেতু মরিচ গুলোতে বিভিন্ন দৈর্ঘ্যের রোদ দিতে হবে তাই এগুলো আলাদা আলাদা ভাবে শুকাতে দেওয়া হয়েছে।

20230407_122849.jpg20230407_155206.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 3 years ago 

আপনি মরিচ শুকানোর বিশেষ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।মরিচ গাছ থেকে তুলে নেওয়ার পর এগুলো গরম পানিতে চুবিয়ে রোদে শুকাতে দেয়া হয় এতে তারাতারি শুকায় এবং রং বেশ ভালো হয়। ধন্যবাদ আপনাকে মরিচ শুকানোর ধাপগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

মরিচ শুকানোর পদ্ধতিটা আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কৃষকেরা তাদের
জমি থেকে মরিচ তুলে সেগুলো রোদ্রে শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে। যেগুলো সাড়া বছরের দৈনন্দিন চাহিদা পূরণ করে। এসব দৃশ্য গ্রামে বেশি দেখা যায়। আপনি মরিচ শুকানোর পুরো প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

Loading...
 3 years ago 

গ্রামের কৃষাণীর মরিচ শুকানোর এবং সারাবছরের জন্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে অনেক সুন্দর লেখছেন আপু, আমাদের এই দিকে তেমন মরিচ শুকনো হয় না, আমি দেখছি পঞ্চগড়ে অনেক মানুষ মরিচ শুকিয়ে তারা বাজারে গিয়ে বিক্রি করে, আবার কেউ কেউ নিজের বাসার জন্য রেখে দেয়, তারা অনেক সুন্দর ভাবে মরিচ গুলো শুকিয়ে নেই,আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন,আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মরিচ শুকানো ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।কিভাবে মরিচ শুকাতে হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হবে তা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ আপ
সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

শুকনো মরিচ।যারা মরিচ আবাদ করে তারা যেগুলা একটু করে লাল হয়ছে সেগুলা আলাদা করে রেখে দেয়। এরপরে রোদে শুকিয়ে বাজারে বিক্রি করে। আর আমরা শুকনো মরিচ সবাই বাজার থেকে ক্রয় করি। তারা এই শুকনো মরিচ সারাবছরের জন্য সংরক্ষণ করে রেখে দেয়। আপনি মরিচ শুকানো সব প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। এই রকম পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

গ্রামের কৃষাণীর মরিচ শুকিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, আমাদের এই গ্রাম অঞ্চলে তেমন কেউ মরিচ আবাদ করে না,তবে যারা মরিচ আবাদ করে তারা বাজারে গিয়ে বিক্রি করে। আপনি অনেক সুন্দর ভাবে পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আমার কাজগুলো কৃষিবিষয়ক হওয়ায় আমি প্রায় জায়গায় এরকম দৃশ্য দেখতে পাই আপু। আমি নিজেও এমন লালমরিচ কিনে এনে বাসায় শুকিয়ে গুঁড়া করে রেখে দেই যাতে প্রতি এক বছর চলে যায়। আপনি অনেক সুন্দর লিখেছেন এবং উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমরা সাধারণত জানি শুকনা মরিচে থাকা পটাশিয়াম মানবদেহের রক্তচাপ কমায়। কাঁচা এবং গাছের পেকে যাওয়া মরিচগুলো সংগ্রহ করে শুকিয়ে সেগুলো বিভিন্ন হাট বাজারে উঠায় কিংবা ব্যাপারীর এসে সংগ্রহ করে নিয়ে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়। আপনি অনেক সঠিকভাবে উল্লেখ করেছেন যে সব মরিচ বাছাই করনের মাধ্যমে শুকিয়ে নিতে হবে কারণ মরিচ গুলো দুই এক দিন পর পর সংগ্রহ করা। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

প্রথমে বলতে চাই আপনার মরিচের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই এইভাবে মরিচ শুকানো হয়।এটি হলো আমাদের দেশের গ্রামীণ মানুষের এক অন্যতম ঐতিহ্য।খুব সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42