বর্তমানে সময়ের জনপ্রিয় খাবার চটপটি🤗

in Steem For Tradition3 years ago




হ্যালো বন্ধুরা,,
আমি @kabir21🇧🇩
৪ ই সেপ্টেম্বর, সোমবার।



আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে আমাদের ছোট্ট বাজার জমির হাটের চটপটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


চটপটি অ্যাহ্ কি স্বাদ

IMG_20230903_235334.jpg

চটপটি নামটা শুনলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের এক অন্যরকম অনুভূতি কাজ করে। বয়স্ক মানুষেরা যদিও এই চটপটিকে পছন্দ করেনা তথাপি তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এই খাবার টি অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। বাইরে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে এই চটপটিকে তারা ওয়ান টাইম নাস্তা হিসেবে বেছে নেয়। মানুষের কথা বলে লাভ নেই আমিও ব্যক্তিগতভাবে এই চটপটিকে বেশ ভালোবাসি। মেলা বা কোন সভায় ঘুরতে গেলে দেখি কোথাও চটপটির দোকান আছে কিনা। থাকলে দুই প্লেট সাভার করে দেই।



IMG_20230903_235357.jpg

চটপটি এর মধ্যে যে ছোলা গুলা থাকে সেগুলো খেতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া এর মাঝে যে হালকা একটু টক ,ডিম ও কয়েকটি ফুচকা ভেঙ্গে দেয় তাতে যেন অনেক মজা লাগে এই ফুচকা। তাছাড়া মাঝে মাঝে ধনিয়া পাতা সহ আরো যে কয়েক প্রকার সালাত দেয় সেগুলোর সাথে এই চটপটি খেতে অনেক মজা লাগে।


IMG_20230903_235425.jpgIMG_20230903_235408.jpg

যাই হোক আমাদের গ্রামের বাজার জমিরহাট মোটামুটি অনেক বড় না হলেও বেশ চলার মত একটি হাট। সেই হাটে ছোট্ট একটি দোকানে বেশ ভালো চটপটি পাওয়া যায়। সেই দোকানে সন্ধ্যা হলে অনেক ভিড় লাগে কারণ এই দোকানে সব সময় পুষ্টি সমৃদ্ধ সব খাবার বিক্রি করে। অন্যান্য দোকানগুলোই যেমন তেলেভাজা খাবারগুলো বিক্রি করে এই দোকানে তেমন এই খাবারগুলো বিক্রি করে না। এই দোকানে চটপটি, ডিম, ছোলা, নুডুলস ও লাল চা সহ অনেক খাবার পাওয়া যায় যেগুলো মোটেও শরীরের জন্য তেমন একটা ক্ষতিকর না।



IMG_20230903_235344.jpg

গতকাল পর সেই দোকানে গেলাম চটপটি খাওয়ার জন্য ‌। অনেকদিন যাবত তো বাইরের খাবার তেমন একটা খাই না। তাই গিয়ে সেখানে দেখি বেশ কয়েকজন লোক বসে আছে।। আমিও এখন এখানে বসার পর আঙ্কেল আমাকে চটপটি দিয়ে যায়। আর বলে যে এটাই ছিল লাস্ট প্লেট। আমি আর আঙ্কেলের সাথে তেমন কোন কথা না বলে খেতে আরম্ভ করে দেয়। তবে যেহেতু শেষে এসেছিলাম তাই একটু কমই পেয়েছিলাম । তাই কথা না বলে খাওয়া শেষ করে বিল দিতে গিয়ে শুনি ৩০ টাকা। আগেরবার যখন খেয়েছিলাম তখন ২০ টাকা দিয়ে খেয়েছি।


IMG_20230904_190157.jpgIMG_20230904_190046.jpg

এখন ডিমের দাম নাকি অনেক বেশি তাই তিনি এই চটপটির দাম ৫ টাকা বাড়িয়ে দিয়েছেন। তাই তার সাথে তেমন একটা কথা না বলে বাড়িতে চলে আসছি। বেশ ভালো লাগে চটপটি গুলো এই দোকানের আপনারা চাইলে খেতে আসতে পারেন আমাদের এই বাজারে।

ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোন পোস্টে সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনা করি। শুভকামনা রইল আপনাদের প্রতি❤️

Sort:  
 3 years ago 

বর্তমানে চটপটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেমেয়েদের কাছে। আমাদের এলাকায় ফুলবাড়িতে চটপটি অনেক বেশি বিক্রি হয়ে থাকে। আমি জমিরের হাটে এর আগে অন্যান্য খাবার খেয়েছি কিন্তু কখনো সেখানে চটপটি খাওয়া হয়নি। আপনি সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

এবার আসলে আমি খাওয়াবো আপনাকে...

চটপটি আমার পছন্দের একটি খাবার। চটপটি খেতে আমার অনেক ভালো লাগে। চটপটির সেই স্বাদ 🙂এত স্বাদ ক্যা🤣।চটপটি ছবিগুলো কিন্তু সেই হইছে ভাই । বর্তমানে সময়ের জনপ্রিয় খাবার চটপটি সম্পর্কে খুব সুন্দর আলোচনা করছেন। খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

🙂এত স্বাদ ক্যা🤣

ধন্যবাদ ভাই

 3 years ago 

চটপটি খেতে আমার দারুন লাগে। প্রায় সবগুলো মেয়েরই পছন্দের খাবারের মধ্যে একটি হল চটপটি। আগে আমি প্রায়ই চটপটি খেতাম। এখন আর তেমন খাওয়া হয় না। জমিরহাটের দোকানের চটপটি গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনি দারুন কিছু ছবি শেয়ার করেছেন। দিনাজপুর শহরে থাকাকালীন প্রায়ই পানির ট্যাংকি মোড়ে চটপটি খেতাম। সেখানকার চটপটি ও নুডুলস এর বেশ নাম ডাক রয়েছে। তাই একটু দূর হলেও সেখানেই চটপটি খেতে যেতাম। আপনার মত আমারও ভেঙে দেওয়া ফুচকাগুলো বেশি ভালো লাগে। এর সাথে যদি টক থাকে তাহলে তো কোন কথাই নেই।আপনাদের এলাকায় যে বাজারেও নুডুলস পাওয়া যায় এটা শুনে আমি অবাক হলাম।আমাদের এলাকায় শুধু রেস্টুরেন্টগুলোতেই নুডুলস পাওয়া যায। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

বর্তমানে ফুচকার সাথে সাথে চটপটিও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে মেয়েরা এই ধরনের খাবারগুলো বেশী পছন্দ করে। এটা জমির হাটের স্কুলের ক্যান্টিনের চটপটি। আমিও অনেক খেয়েছি এই চটপটি। দোকানটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশও অনেক ভালো। আর সাদের কথা নাই বললাম।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 3 years ago 

ধন্যবাদ ভাই

চটপটি আর ফুসকা হলো সন্ধ্যা বেলার জনপ্রিয় একটি খাবার।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ঠিকই বলেছেন চটপটির নাম শুনলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের এক অন্যরকম অনুভূতি কাজ করে।ফুচকার দোকানে যাবো আর সাথে চটপটি খাবোনা তা হতেই পারেনা।আমার প্রায় চটপটি খাওয়া হয়।বাসাতেও প্রায় বানানো হয় কারণ আমাদের বাসায় সবাই চটপটি পছন্দ করে।এটি একটি মুখরোচক খাবার যা মেহমান আপ্যায়নে অনেকে দিয়ে থাকে।চটিপটি বা ফুচকার দোকান গুলোতে সব সময় ভিড় লেগে থাকে সেখানে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি দেখা যায়।আপনি আপনার গ্রামের বাজার জমিরহাটের একটি দোকানের চটপটি নিয়ে সুন্দর করে সব কিছু তুলে ধরেছেন।চটপটির দাম ২০-৫০টাকা হয়ে থাকে।ঠিকই বলেছেন ডিমের দাম বেড়ে গিয়েছে তাই অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ডিম দেয়া খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে।আপনি অনেক সুন্দর করে বিস্তারিত উপস্থাপনা করেছেন।সাথে আমাদের যেতেও বলেছেন আপনাদের সে বাজারে,যদি কখনো সুযোগ হয় যাবো।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে চটপটি অনেক জনপ্রিয় একটি খাবার। আর চটপটি খেতে অনেক মজাদার হয়। আপনাদের জমিরহাটের এই ছোট্ট দোকানে আমি অনেকবার চটপটি খেয়েছি। সত্যিই এই দোকান দারের চটপটি গুলো অনেক মজাদার এবং সুস্বাদু। জনপ্রিয় চটপটি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

চটপটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আমার কাছে অনেক ভালো লাগে এই চটপটি। আমি প্রায় সময় শহরে গেলে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যেমনঃ সভা,মেলা প্রভূতি এসব জায়গায় চটপটির দোকান বেশি লক্ষ্য করা যায়। সুন্দর একটি পোস্ট করেছেন।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62954.95
ETH 1711.43
USDT 1.00
SBD 0.40