RE: বর্তমানে সময়ের জনপ্রিয় খাবার চটপটি🤗
ঠিকই বলেছেন চটপটির নাম শুনলে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের এক অন্যরকম অনুভূতি কাজ করে।ফুচকার দোকানে যাবো আর সাথে চটপটি খাবোনা তা হতেই পারেনা।আমার প্রায় চটপটি খাওয়া হয়।বাসাতেও প্রায় বানানো হয় কারণ আমাদের বাসায় সবাই চটপটি পছন্দ করে।এটি একটি মুখরোচক খাবার যা মেহমান আপ্যায়নে অনেকে দিয়ে থাকে।চটিপটি বা ফুচকার দোকান গুলোতে সব সময় ভিড় লেগে থাকে সেখানে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি দেখা যায়।আপনি আপনার গ্রামের বাজার জমিরহাটের একটি দোকানের চটপটি নিয়ে সুন্দর করে সব কিছু তুলে ধরেছেন।চটপটির দাম ২০-৫০টাকা হয়ে থাকে।ঠিকই বলেছেন ডিমের দাম বেড়ে গিয়েছে তাই অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ডিম দেয়া খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে।আপনি অনেক সুন্দর করে বিস্তারিত উপস্থাপনা করেছেন।সাথে আমাদের যেতেও বলেছেন আপনাদের সে বাজারে,যদি কখনো সুযোগ হয় যাবো।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু