You are viewing a single comment's thread from:

RE: দর্শনীয় স্থান, আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক।

in Steem For Tradition3 years ago

কুষ্টিয়া আমার কাছে অপরিচিত একটি শহর। কুষ্টিয়া শহরে এত সুন্দর সুন্দর পার্ক এবং ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে আমার জানা নেই। আপনি যে পার্ক নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন সেই পার্কটি আসলেই বেশ চমৎকার। এই পার্কের পরিবেশ বেশ চমৎকার মনে হচ্ছে পার্কের এক পাশে পুকুরে অনেকগুলো নৌকা দেখতে পেলাম। যেকোনো পার্কে পুকুরে নৌকা থাকলে সেই পার্কের সৌন্দর্য অনেক গুনে বেড়ে যায়। এই পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি। এই রকম বিভিন্ন ধরনের রাইডগুলোতে বাচ্চারা উঠতে বেশ পছন্দ করে। আমাদের এই দিকে পার্ক খুবই কম যেগুলো রয়েছে সেগুলোতে ঢোকার মতো পরিবেশ নেই পরিবার নিয়ে। কারণ এগুলোতে ছেলেমেয়েরা বেশি ভিড় জমায়। আপনি যে পার্কটির কথা বলেছেন এটি ভবিষ্যতে আরো উন্নত হবে মনে হচ্ছে। কারণ আপনি যেভাবে বললেন যে যে স্থাপনা এবং বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলো চালু হলে এখানে অনেক পর্যটক ঘুরতে আসবে। আমাদের কুষ্টিয়ায় তেমন যেতে হয় না। আশা করি যদি কোনদিন ওদিকে যাই তাহলে অবশ্যই এই পার্কটিতে ঘুরতে যাব। আপনি এই পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

Sort:  

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42