You are viewing a single comment's thread from:

RE: গ্রামবাংলার বহুল প্রচলিত খাবার পান সুপারি নিয়ে কিছু শেয়ার করবো

in Steem For Tradition3 years ago

পান সুপারি গ্রাম বাংলার একটি প্রিয় খাবার। বিশেষ করে গ্রামে যখন বিয়ের অনুষ্ঠান হয় তখন ছোট বড় সকলেই খাবার খাওয়ার পরে এই পান খেয়ে থাকে। মুরুব্বিদের ভাত না খেলে কোন সমস্যা হয় না কিন্তু পান না খেলেই তাদের সমস্যা হয়ে যায়। আমার দাদির যখন ঘরে পান না থাকতো তখন বলতো দাদা যাও বাজারে গিয়ে আমার জন্য আগে পান নিয়ে আসো।তার কারণ দাদীর পান না খেলে নাকি একদমই ভালো লাগতো না। দাদিকে যদি বলতাম দাদি কিছুক্ষণ পরে যাই দাদি তখনই বলতো না এখনই যাও, এতেই বুঝা যায় পান মুরুব্বিদের জন্য কতটা প্রয়োজনীয় একটি খাবার। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38