একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক-#৬
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে আমি একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি রাতের দিকে সম্পন্ন করেছিলাম। এই আর্টটি একটি কাল্পনিক আর্ট। মনের চিন্তাধারায় একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আর্টটি করার চেষ্টা করেছি। আমি আর্টটি করার আগে সাধারণত এই বিষয়টা নিয়ে অনেকটা ভাবনার পরে এইরকম দৃশ্য তুলে ধরতে পেরেছি। অঙ্কনটি আমি একটি আর্টের মধ্যে দুইভাবে দেখানোর বিষয়ে ভেবেছিলাম । তবে আসলে কিভাবে শুরু করবো এইটাও একটা ভাবার বিষয়। বিষয়টা নিয়ে অনেক ভাবার পরে একটি দিনের দৃশ্য এবং একটি রাতের দৃশ্য আঁকার চিন্তা করলাম। তাই এটাকে কাল্পনিকতার মধ্যে একটি দিবা-রাত্রির প্রাকৃতিক সৌন্দর্যময় আর্ট হিসেবেও ধরা যায়। যাইহোক, দিবা-রাত্রির এই বিষয়টাকে আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের ধাপগুলোর দিকে চলে যাবো।
✔উপকরণ:✔
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরার চেষ্টা করবো----
➤প্রথম ধাপে, আর্ট পেপারে বর্ডার টেনে মাঝখান বরাবর দাগ টেনে দুই পাশ ভাগ করে নিয়েছিলাম। এরপর দুই পাশে একইরকমভাবে ডালপালার মতো এঁকে দিয়ে গাছের মতো দেখতে বুঝিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে, দুই পাশে দুইরকম ভাবে একটু মেঘের মতো দেখতে দৃশ্য এঁকে নিয়েছিলাম এবং বাম পাশে সেই মেঘের আড়ালে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এঁকেছিলাম। এরপর ডান পাশে গাছের ডালের আড়ালে চাঁদ এঁকেছিলাম এবং নিচে একটি নদীর মতো হালকা শেপ দিয়ে একটি নৌকা সম্পূর্ণভাবে এঁকে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে, বাম পাশের চিত্রে আঁকাবাঁকা একটি মাটির রাস্তার মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং রাস্তার অপজিটে একটি মাটির বাড়ি এঁকে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে, সমস্ত কিছু পেন্সিল দিয়ে অঙ্কন করার পরে মার্কার পেন দিয়ে অঙ্কনের বিষয়বস্তুগুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
➤পঞ্চম ধাপে, বাম পাশের চিত্রে গোধূলীবেলার দৃশ্যের রূপ দিয়েছিলাম কালার করে যেরকমটা সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে হয়ে থাকে। এরপর সূর্যটিকে কালার করে লাল রক্তিম করে দিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে, বাম পাশের চিত্রে মেঘের মতো দৃশ্যটিতে কালার করে দিয়েছিলাম এবং গাছটিতে কালার করে দিয়েছিলাম।
➤সপ্তম ধাপে, ডান পাশের চিত্রে কালার করে আকাশে রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
➤অষ্টম ধাপে, ডান পাশের চিত্রে অঙ্কিত গাছে কালার করে দিয়েছিলাম সম্পূর্ণভাবে।
➤নবম ধাপে, বাম পাশের চিত্রে অঙ্কিত বাড়িটিতে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে চারিপাশে সবুজে সুসজ্জিত ঘাসের মতো দৃশ্য তুলে ধরেছিলাম কালার দিয়ে।
➤দশম ধাপে, ডান পাশের চিত্রে অঙ্কিত নৌকাটিতে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম এবং নৌকার স্থানে কালার দিয়ে জলের দৃশ্য তুলে ধরেছিলাম।
➤একাদশ ধাপে, নদীর পাড়ে কিছু ঘাসের মতো দেখতে এঁকে দিয়েছিলাম। এরপর হোয়াইটনার দিয়ে রাতের আকাশে ফোটা ফোটা দিয়ে তারার মতো দৃশ্য তুলে ধরেছিলাম আর এখানেই অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


কাল্পনিক অপরূপ সৌন্দর্যময় চিত্র অঙ্কন করেছেন দাদা। সত্যি দাদা আপনার চিত্র অংকনটি একদম অরজিনাল হয়েছে। এই কাল্পনিক দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্রাঙ্কন দক্ষতা অসাধারন। প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার প্রতিটা চিত্র অংকন দেখার জন্য আমি অপেক্ষায় থাকি এবং আপনার প্রত্যেকটা চিত্র অংকন আমার খুবই ভালো লাগে। আজকের এই কাল্পনিক চিত্র অংকনটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং চিত্রটি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলেন। যা দেখতে আমার খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
কাল্পনিক চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে দাদা।আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
সত্যি দাদা আপনার কাল্পনিক আর্টওয়ারটি চমৎকার হয়েছে দিনের আলো এবং রাতের এই দুইটার কম্বিনেশনে চমৎকারভাবে প্রকৃতিকে নিয়ে আর্টটি ফুটিয়ে তুলেছেন। সত্যি দাদা আপনার আর্টএর তুলনা হয় না। মানুষের প্রতিভা বিকাশিত হয় এভাবেই নিজের থেকে চেষ্টা করলে এবং ধৈর্য ও সময় নিয়ে যেকোনো কাজ করে এগিয়ে গেলে তার প্রতিভা বিকশিত হবেই, আপনি তার জ্বলন্ত প্রমাণ। অসংখ্য ধন্যবাদ দাদা এত চমৎকার একটি আট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী ক্রিয়েটিভিটির জন্য অপেক্ষায় রইলাম।
দাদা কি আর বলব একই ছবিতে দিন আবার রাত বুঝিয়েছেন দেখে খুবই ভাল লাগলো। কি দারুন লাগলো কাল্পনিক এই চিত্রটি।আমার কাছে খুবই ভাল লাগলো।আপনার উপস্থাপনা দারুন হয়েছে। আপনি এতো সুন্দর ভাবে দিন আর রাত্রি আঁকার মাধ্যমে তুলে ধরেছেন আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম।এক কথায় অসাধারন হয়েছে। শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দাদা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
বেশ কিছুদিন আগে এই আর্ট গুলো ট্রেন্ডিং এ চলত। যেখানে আর্টের এক সাইডে দিন এবং ঠিক তার অপজিটে রাতের দৃশ্য ফুটিয়ে তোলা হতো। সত্যি কথা বলতে এই আর্ট গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। তোমার আর্টটাও দেখতে অসাধারণ সুন্দর লাগছে, বিশেষ করে ভিতরের কালার কম্বিনেশনটা অসাধারণ হয়েছে। সব মিলিয়ে পারফেক্ট একটা আর্ট।
দাদা আপনার কল্পনা খুবই সুন্দর। কল্পনা করে দিবা-রাত্রির সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। এসব চিত্র গুলো অঙ্কন করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হয়। কিভাবে শুরু করতে হবে,কোন জাগায় কোন কালারটি দিতে হবে অনেক বিষয়ে ধারনা নিয়ে তারপর চিত্র গুলো সম্পূর্ণ করতে হয়। চিত্রের এক পাশে সূর্য আরেক পাশে চন্দ্র। সব মিলিয়ে ধারুন একটি চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ দাদা।
কাল্পনিক হলেও আপনারা চিত্রটিতে বাস্তবতার ছোঁয়া ফুটে উঠেছে। গ্রামের দৃশ্য আর নৌকার বেশ সুন্দর চিত্র অঙ্কন করেছেন দাদা। চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে গ্রামের প্রকৃত দৃশ্য। কালার কম্বিনেশনও বেশ সুন্দর ছিল। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি চিত্র আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাল্পনিক চিত্রাঙ্কনটি সুন্দর হয়েছে দাদা।বরাবরই আপনার অঙ্কন বেশ নিখুঁত এবং প্রকৃতির ছোঁয়া থাকে।যেগুলো আমার কাছে খুব ভালো লাগে।দিন রাতের এই অপরূপ সৌন্দর্য্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।তাছাড়া রাতের দৃশ্য বেশ আকর্ষণীয়, ধন্যবাদ দাদা।
এক পাশে দিনের দৃশ্য আরেক পাশে রাতের অপরূপ সৌন্দর্য দুটো মিলেমিশে যেন এই চিত্রটি আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন দাদা। সত্যি দাদা আপনার প্রতিভার প্রশংসা করার মতো ভাষা আমার নেই। তবে এতটুকুই বলতে পারি আপনার গুনের কথা বললেও কম হয়ে যাবে। দুই প্রকৃতিকে ভিন্নভাবে একই ফ্রেমে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি দাদা। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর করে কালার কম্বিনেশন এবং রঙের ব্যবহার করেছেন। রাতের চিত্রটি দেখে তো একেবারে মনে হচ্ছে যেন নিরিবিলি কোন রাত। আর দিনের বেলার প্রকৃতি আর সূর্য দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। দিবা-রাত্রির প্রকৃতির সৌন্দর্য একই ফ্রেমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশা করছি পরবর্তীতে নতুন কোন চমক নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। অনেক অনেক শুভকামনা রইল দাদা।
ওয়াও দাদা আপনার আঁকা এই কাল্পনিক চিত্র টাও দেখতে অনেক ভালো লাগছে।আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।কালার কম্বিনেশন দারুন লেগেছে।প্রাকৃতিক দৃশ্যটি অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।