You are viewing a single comment's thread from:
RE: একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক-#৬
এক পাশে দিনের দৃশ্য আরেক পাশে রাতের অপরূপ সৌন্দর্য দুটো মিলেমিশে যেন এই চিত্রটি আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন দাদা। সত্যি দাদা আপনার প্রতিভার প্রশংসা করার মতো ভাষা আমার নেই। তবে এতটুকুই বলতে পারি আপনার গুনের কথা বললেও কম হয়ে যাবে। দুই প্রকৃতিকে ভিন্নভাবে একই ফ্রেমে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি দাদা। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর করে কালার কম্বিনেশন এবং রঙের ব্যবহার করেছেন। রাতের চিত্রটি দেখে তো একেবারে মনে হচ্ছে যেন নিরিবিলি কোন রাত। আর দিনের বেলার প্রকৃতি আর সূর্য দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। দিবা-রাত্রির প্রকৃতির সৌন্দর্য একই ফ্রেমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আশা করছি পরবর্তীতে নতুন কোন চমক নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। অনেক অনেক শুভকামনা রইল দাদা।