খরশুলা মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। রেসিপিটা করেছিলাম গত পরশুদিন। এই রেসিপিটা খরশুলা মাছের, হয়তো অনেকে চিনবেন। ওপারে খরশুলা মাছ বলে, তবে একে খরখুলা মাছও বলে থাকে। তবে বর্তমানে এই মাছের প্রজাতি কিন্তু বিলুপ্তির পথে, এই মাছ আগে প্রচুর পাওয়া যেত নদী বা খালেবিলে । বর্ষাকালে এই মাছের আমদানি বেশি পাওয়া যায়। তবে এই মাছগুলো নদীর হওয়ায় স্বাদটা বেশি লাগে। তবে সত্যি বলতে বাজারে এই মাছ পাওয়া খুব দুষ্কর, তেমন মেলে না। এই খরশুলা মাছগুলো একদিন বাজার করতে গিয়ে পেয়েছিলাম তাই কিছু কিনেছিলাম। ইউ মাছটার স্বাদ অসাধারণ লাগে, তবে স্বাদটা কিছুটা ভাঙাল মাছের মতো লাগে। এই মাছ ভাজায় দারুন লাগে তরকারির পাশাপাশি। এই মাছটা রান্না করেছিলাম কাঁচ কলা দিয়ে, কলা দিয়ে এই মাছের তরকারিটা দারুন লাগে। কলার উপকারিতা আসলে আগে অনেক পোস্টে উল্লেখ করেছি, তাই আর বললাম না আলাদা করে এখানে। কলার উপকারিতা আসলে অপরিসীম। যাইহোক, কলা দিয়ে খরশুলা মাছের তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। এখন রেসিপিটার মূল বিষয়ের দিকে চলে যাবো।


☬প্রয়োজনীয় উপকরণসমূহ:☬

დউপকরণ
পরিমাণდ
খরশুলা মাছ
৬০০ গ্রাম
কাঁচ কলা
২ টি
গোল আলু
৩ টি
পেঁয়াজ
১ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
১০ টি
পাঁচফোড়ন
২ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৫ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ


খরশুলা মাছ, কাঁচ কলা, গোল আলু, পেঁয়াজ, রসুন


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤কলার খোসা প্রথমে ছালিয়ে নিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোর খোসা ভালোভাবে ছালিয়ে নিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম।

➤পেঁয়াজ এর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে একই সাথে রসুনের কোয়াগুলো থেকে খোসা ছালিয়ে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম।

➤মাছের পিসগুলো একবার ধুয়ে নেওয়ার পরে তাতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে মাছের পিসগুলো তেলে ছেড়ে দিয়েছিলাম এক এক করে। এরপর ভালো করে ভাজা হয়ে আসলে তুলে নিয়েছিলাম।

➤এরপর আলুগুলোর পিস ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤একইভাবে কলার পিসগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤এরপর পেঁয়াজ-রসুন ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর হালকা ভেজে নিয়ে তাতে আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে পরপর ভেজে রাখা কলা, পেঁয়াজ-রসুন দিয়ে দিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম।

➤এরপর তাতে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারি ফুটিয়ে নিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য।

➤সেদ্ধ হয়ে এলে তার থেকে সেদ্ধ কিছু আলুর পিস তুলে নিয়ে গলিয়ে নিয়েছিলাম।

➤এরপর তরকারিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে গলিয়ে রাখা আলু দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তরকারিতে অল্প জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা আরো ভালোভাবে হয়ে আসার জন্য কিছুক্ষন দেরি করেছিলাম।

➤তরকারিটা সম্পূর্ণ হয়ে গেলে তাতে আরো একটু জিরা গুঁড়ো দিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে কিছুটা তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

দাদা এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ভালো লেগেছে। এই রেসিপিটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। কিন্তু এখন তো আপনার কাছে দেখে খেতে ইচ্ছে করছে। এই মাছটা আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে। কখনো এই মাছ খাইনি যার কারণে এটার টেস্ট জানি না। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেকদিন ধরে খোরশালা মাছ দেখা যায় না। আগে আমাদের পুকুরে খোরশালা মাছ থাকতো। যাই হোক মাছ কলার সাথে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে আপনি ঠিক সেভাবেই মাছ রান্না করে দেখিয়েছেন। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল আপনার মাছ রান্না

 2 years ago 

দাদা এই মাছের নাম আমি আজকে প্রথমবার শুনলাম তাও আবার আপনার কাছে। আপনি কাঁচকলা দিয়ে এই খরশুলা মাছের রেসিপি তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি এটি অনেক সুস্বাদু হয়েছিল। কাঁচ কলার মধ্যে আসলেই অনেক উপকারিতা পাওয়া যায়। আমাদের শরীরের জন্য এটা অনেক ভালো। দাদা আপনার কাছ থেকে এতো মজাদার একটা রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই নিয়ে খেয়ে ফেলি। রেসিপিটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। অনেক ধন্যবাদ দাদা এত মজাদার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খরশুলা মাছের নাম আজ প্রথম শুনলাম। এই মাছের নাম আগে শুনিনি দাদা। তবে মনে হচ্ছে এই মাছের টেস্ট অনেক বেশি হবে। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। খুবই ভালো লাগলো।

 2 years ago 

সাধারণত খরশুশা মাছের রেসিপি অনেক সুস্বাদু হয়। আলু দিয়ে মজাদার এই মাছের রেসিপি কীভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে দাদা ভাঁজি করা মাছগুলো দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে।

 2 years ago 

আপনার রেসিপির পরিবেশন আমার দারুন লাগে দাদা। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেন। এই রেসিপির পরিবেশন দেখে রেসিপি তৈরি করা শিখতে পারা যাবে। আসলে এই রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তবে এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। তাই রেসিপিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবো।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি আজ শেয়ার করেছেন দাদা।মাছটি বর্ষাকালের মাছ বললেন।মাছটির নাম খরশুলা বললেন।আমার মনে হচ্ছে এই মাছটি আমাদের এখানে টাটকিনি মাছ নামে পরিচিত।এই মাছটাতে কাঁটা আছে তাই না?? আপনি কাঁচা কলা ও আলু দিয়ে মাছটির ঝোল করলেন।খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল যা আপনার রেসিপির ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে।এ ধরনের রেসিপি খেতে আমার ভীষণ ভালো লাগে।কাঁচা কলার উপকারিতা কম-বেশী আমরা সবাই জানি। ধন্যবাদ দাদা দারুন স্বাদের এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার মনে হচ্ছে এই মাছটি আমাদের এখানে টাটকিনি মাছ নামে পরিচিত।এই মাছটাতে কাঁটা আছে তাই না??

না, এই মাছটাকে খরশুলা, খরশুল, খরখুলা নামে পরিচিত আমাদের উভয় দেশেই। তবে এই মাছের তেমন কাঁটা নেই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা ফিডব্যাক দেয়ার জন্য।।

 2 years ago 

এই মাছের নাম আমি আজ প্রথম শুনলাম। হয়তো এ মাছ অন্য নামে আমরা চিনি। তবে ভেজে যে কোন মাছ রান্না করলে খেতে বেশ মজা লাগে। আপনি একটু ভিন্নভাবে রেসিপিটি তৈ্রি করেছেন। সকল কিছুই ভেজে রান্না করেছেন। আর তাই মনে হয় রেসিপিটি বেশি মজা হয়েছিল। ধন্যবাদ দাদা রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই মাছটা ছোটবেলা মোটামুটি দেখতাম। কিন্তু এখন খুব একটা চোখে পড়ে না। আপনার পোস্ট টা দেখে মাছটার কথা আবার মনে পড়ল। এটা খুবই সুস্বাদু একটা মাছ। কাঁচ কলা দিয়ে মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। রেসিপি টা বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38