চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্ট বা ভাজি রেসিপি ।। বাঙালি রেসিপি
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে ভাগ করে নেবো। আজকে আমি চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্ট বা ভাজি তৈরি করেছি। অনেকদিন বাদে কলার মোচা দিয়ে খেলাম বলতে গেলে, ফলে অনেকদিন বাদে খেতেও বেশ দারুন লাগলো। ছোট চিংড়ি দিয়ে কলার মোচা ঘন্ট মতো করলে বেশ মজাদার হয়ে থাকে। যাইহোক এখন রান্নার বিষয়গুলোর দিকে চলে যাবো।
✾প্রয়োজনীয় উপকরণসমূহ:✾
✔এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---
❂প্রস্তুত প্রণালী:❂
➤চিংড়িগুলোকে প্রথমে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম । এরপর লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।
➤পেঁয়াজ, রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজটি কুচি করে নিয়েছিলাম। এরপর মোচাটা কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষন।
➤কেটে রাখা চিংড়ির গায়ে লবন ও হলুদ ঠিকমতো দিয়ে দিয়েছিলাম। এরপর লবন, হলুদ মাখিয়ে নেওয়ার পরে ভালো করে ভাজা মতো করে রেখেছিলাম।
➤জলে ভিজিয়ে রাখা মোচা জলের থেকে তুলে নিয়েছিলাম এবং তাতে রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবন, হলুদ দিয়ে দিয়েছিলাম।
➤মোচার সাথে সব মিশিয়ে নিয়েছিলাম এবং কড়াইতে ভেজে রাখা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর চিংড়ির সাথে মিশিয়ে নিয়েছিলাম।
➤কড়াইতে সামান্য জল মতো দিয়ে দিয়েছিলাম এবং মোচার ঘন্ট বা ভাজি মতো হওয়ার জন্য দেরি করেছিলাম। হয়ে গেলে তাতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম।
➤জিরা গুঁড়োটা মোচার ঘন্ট বা ভাজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তৈরি হয়ে গেলো মজাদার একটা রেসিপি।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া,কলার মোচা আমি অন্যভাবে রান্না করে খেয়েছি। তবে চিংড়ি মাছ দিয়ে কখনো এভাবে রান্না করে খাওয়া হয়নি। ভাইয়া, আপনার থেকে রেসিপিটি নতুন শিখলাম। কলার মোচা রান্না প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে।শুভকামনা রইলো ভাইয়া
কলার মোচা অনেকরকম ভাবে রান্না করা যায়, তবে আমার কাছে ভাজি বেশি ভালো লাগে। বিশেষ করে চিংড়ি দিয়ে। এই রেসিপি একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো স্বাদ পাবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কলার মোচা বলতে আমাদের এদিকে কলার মগজ বলা হয়।তরকারি অনেক ভালো হয়।তাতে চিংড়ি দিলে তো আর কোন কথাই নেই।একদম সুপার রেসিপি হয়ে যাবে। যা আপনি করে ফেললেন,ভাই।খুব সুন্দর রেসিপি করার জন্য আপনাকে ধন্যবাদ।
চিংড়ি দিয়ে এক প্রকার ভাজা জাতীয় খাবার বেশ জমে যায়। আর খেতে বেশ মজাও লাগে, আমার কাছে এই ছোট চিংড়ি শুধু ভাজা বা ঘন্ট তে বেশি ভালো লাগে। আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কলার মোচা খুবই পুষ্টিকর রেসিপি। দারুন লাগে খেতে। চিংড়ি মাছ দিলে দুর্দান্ত লাগে। অনেক দিন পরে খেয়েছো স্বাদ টা অনেক বেশি পেয়েছো। রান্না বেশ ভালো হয়েছে। শুভেচ্ছা নিও।
হুম বেশ উপকারী একটা রেসিপি। খেতে দুর্দান্ত লাগে চিংড়ি দিয়ে। আর অনেকদিন বাদে খেয়ে আরো বেশি সুস্বাদু লেগেছিলো। ধন্যবাদ তোমাকে।
পারেন ও আপনি ভাই, কেমনে কি? এতো এনার্জি কই পান, মজার মজার রেসিপি তৈরী করেন খালি, হি হি হি
চমৎকার হয়েছে দেখতে, মনে হচ্ছে অন্য কিছু দেখছি। স্বাদটা নিশ্চয় সেই লেভেলের হয়েছিলো?
😁.কি আর করবো বলুন, আমার এনার্জি তো শরীরের সারাজায়গা দিয়ে দৌড়াদৌড়ি করে। খাদ্য খাবারের জায়গায় আর এনার্জি শেষ হতে চায় না আমার😄, এইজন্য শুধু এটা ওটা বানিয়ে খেতে থাকি।
কি যে বলেন না, এটা কেউ বলে নাকি😆. চিংড়ি দিয়ে কলার মোচার তো একটা অনন্য স্বাদ পাওয়া যায়। খেতে খুব মজার হয়েছিল।
ভাইয়া আপনার রেসিপিটা আমার কাছে একদম ইউনিক কারণ আমি এই নাম আজ প্রথম শুনলাম । আর এইভাবে কখনো খাওয়া হয়নি । চিংড়ি আমরা কমবেশি সবাই খাই এবং অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। ইনশাল্লাহ আপনার রেসিপি টা দেখে একবার এইভাবে খাওয়ার চেষ্টা করব
ছোট চিংড়ি দিয়ে কলার মোচা সেই লেভেলের স্বাদ লাগে। চিংড়ি আমি বেশিরভাগই এই ভাজা জাতীয় খাবারের সাথে খাই। তবে অনেক সময় আবার আমি চিংড়ি শুধু ভেজে লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাতের সাথে মেখে খাই। দারুন টেস্ট লাগে। যাইহোক আপনিও চিংড়ি দিয়ে কলার মোচা ভেজে খাবেন বেশ মজা পাবেন।
এত সুন্দর করে বললে খাওয়ার জন্য তো লোভ লাগবে এটা সিওর অবশ্যই খাবো ভাইয়া।
সত্যি অসাধারণ এই সব খাবার আপনি একবার খেলে ভুলবেন না কোন দিন।
আপনার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে।
কিভাবে একটা রেসিপি তৈরি করতে হয় তা আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন।
চিংড়ি দিয়ে কলার মৌচা ঘন্ট খুবই সুস্বাদু হয়ে থাকে।
শুভকামনা রইলো ভাইয়া।
আসলেই এইসব খাবার খুবই সুস্বাদু। একবার খেলে ভোলা যায় না। কলার মোচা ভাজি এমনিই খুব সুন্দর লাগে আর তারপর যদি চিংড়ি দেওয়া হয় তাহলে স্বাদের লেভেলটা অন্য জায়গায় চলে যায়। বেশ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
শুভকামনা রইলো দাদা❤️❤️❤️
ভাইয়া আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। অনেক আগে একবার কলার মোচা খেয়েছিলাম। খাবারটা মজাই লাগে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উল্লেখ করেছেন। শুভ কামনা আপনার জন্য।
কলার মোচাটা একটা অন্যরকম স্বাদের হয়ে থাকে। আমি একবার চিংড়ি ছাড়া খেয়ে দেখেছিলাম আর বেশ স্বাদও লেগেছিলো। আর সাথে চিংড়ি দিলে স্বাদটা আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার রেসিপিটি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন ভাই।চিংড়ি মাছ আমার খুব পছন্দের।অনেক ধন্যবাদ আপনাকে আপনার রেসিপিটি শেয়ার করার জন্য।সো ইয়াম্মি😋😋
শুভ কামনা রইলো আপনার জন্য।
হ্যা চিংড়ি মাছ অনেক সুস্বাদু একটা রেসিপি। আর মোচা দিয়ে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
আপনার রেসিপিটি চমৎকার একটি রেসিপি। আমি এমন রেসিপি খাইচি।খুব ভালো লাগে।আপনার রেসিপি দেখে আবার মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই রেসিপি অনেক সুস্বাদু একটা রেসিপি। আবারো খেয়ে দেখবেন কলার মোচাটি এইভাবে তৈরি করে। ধন্যবাদ।
ওয়াও দাদা কি সুন্দর কালার হয়েছে আপনার তরকারিটার। কলার মোচা আমি কখনো খাইনি তবে শুনেছি এটি নাকি অনেক মজার একটি খাবার। আপনি আবার চিংড়ি দিয়ে রান্না করেছেন তাহলেতো এর টেস্ট অনেকগুণ বেড়ে যাবে ।একদিন অবশ্যই ট্রায় করে দেখতে হবে। আপনার রেসিপিটা আমি শিখে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে মজার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য।
হ্যা অনেক মজার হয় কলার মোচা ভাজি। আর ছোট চিংড়ি দিয়ে ভাজি করলে আরো বেশি সুস্বাদু লাগে। অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, বেশ মজাদার একটা খাবার। ধন্যবাদ অনেক সুন্দর একটা মন্তব্যের জন্য।