দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর এই পর্বে আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বে দেখাবো 'সিংহী পার্ক' এর দূর্গা পুজো। এক ডালিয়া দেখার পরেই মোটামুটি দক্ষিণ কলকাতায় এই পুজোটা দেখা হয়ে থাকে। একদম কাছেই বলা যায়। তো সিংহী পার্কের মোটামুটি বলা যায় যে, প্রতিবার অসাধারণ কিছু না কিছু বিষয় নিয়ে হাজির হয়ে যায়। এই বছরও তার ব্যতিক্রম কিছু হয়নি, বরং আরো ইউনিক কিছু নিয়ে হাজির হয়েছিল। তার আগে শুধু গেটের ডিজাইন আর লাইটিংগুলো দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। আর এইগুলো সবই এনিমেশন এর মতো এক পর্যায়ে তৈরি করার মতো করেছে। এইগুলোর ভিডিও আকারে দেখাতে পারলে আরো ভালো বুঝতে পারতেন, কতটা সৌন্দর্যময়।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে একদম গেটের সাজানোর বিষয়টা লক্ষ্য করলে দেখতে পারবেন যে, এখানে প্রথমত একটি ভারতীয় পতাকার ডিজাইনে তুলে ধরেছে এবং তার সাথে যে বিষয়টা যুক্ত করেছে, সেটা হলো অনেকগুলো লোক দেখুন একসাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। এছাড়া আরো কিছু বিষয় যেমন একদম উপরে যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু উড়ছে এমন ভাবে একটা এনিমেটেড ক্যাটাগরি করে তৈরি করা। শুধু গেটের দর্শনটাই ছিল মুগ্ধ করার মতো। এরপরে একটা খাবারের ছবি দেখতে পাচ্ছেন- এটা কলকাতার সেই বিখ্যাত 'ধোসা' এর ছবি। যেটা প্যান্ডেলের দিকে যেতেই ওখানে সাজানো ছিল। এরপর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলে গিয়েছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই বছরের চিন্তাভাবনা অনেকটা সুন্দর ছিল অর্থাৎ এর থিমটা করেছিল "সাতমহলার অন্তঃপুরে", দারুন থিম। এই থিমটার অর্থ এটাই যে, আগেরকার পুরনো রাজবাড়ীর মহলের মতো ডিজাইনের কিছু বিষয় তুলে ধরা। প্যান্ডেলটি বাহির এবং ভিতর সব দিকে দেখলে বোঝা যাবে যে, একদম একটা রাজবাড়ীর মতো মতো তৈরি করেছে আর এই প্যান্ডেলের উচ্চতাও অনেক, যেমনটা আগেরকার রাজাদের মহল ছিল। আর এই প্যান্ডেলের পুরো বিষয়টা একদম ন্যাচারাল ভাবে ফুটিয়ে তুলেছিল অর্থাৎ বাঁশের মাধ্যমে। দেখলে মনে হবে যেন অসম্পূর্ণ একটি প্যান্ডেল। আমিতো সত্যি দেখে ভেবেছিলাম যে, এটি এখনো তৈরি হয়ে পারিনি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

কিন্তু পরে বুঝলাম পুরো বিষয়টা এইরকমই, একদম আনকমন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা। আর ভিতরের ডিজাইনটাও একদম সেইভাবে তুলে ধরেছিলো মহলের মতো, যেমনটা দেখা যায় রাজাদের মহলের ভিতর। তাছাড়া এখানে আরো একটা বিষয় ছিল, যেমন আগেরকার দিনে যেমন আরাম কেদারায় বসে হুঁকো টানতো, সেইরকমও এখানে তুলে ধরেছিলো। সবকিছুই একদম ন্যাচারাল এর মাধ্যমে অসাধারণ ভাবে তুলে ধরেছিলো পুরো বিষয়টা। যাইহোক, যেদিন দেখেছিলাম ওইসময় অতটা ভিড়ের চাপ ছিল না, ফলে অনেক্ষন ধরে ভিতরের ডিজাইনগুলো দেখে নেওয়া গিয়েছিলো। এরপর মায়ের মূর্তিটাও খুব সুন্দর তৈরি করেছিল। যেমন থিম তেমন কাজ ছিল সবকিছুতে।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ৭ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা দুর্গাপুজোর তৃতীয় পর্ব দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি এই পর্বের মাধ্যমে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দারুন একটা থিম এর উপর এই প্যান্ডেলটা সাজানো হয়েছে দেখে খুব ভালো লাগলো। আমি নিজেও ফটোগ্রাফি গুলো দেখে মনে করেছিলাম এগুলো হয়তো এখনো সম্পূর্ণ হয়নি‌। পুরো পোস্টটা ভালো করে পড়েই বুঝতে পেরেছি এটা এরকম। যাইহোক দাদা, আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে এইসব ফটোগ্রাফি গুলো। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

দূর্গা পুজো খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন,,এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা

 2 years ago 

সিংহী পার্কের দূর্গা পূজার আয়োজন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না দাদা। এককথায় দুর্দান্ত আয়োজন করেছে। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দাদা আপনাদের ওদিকে পুজোর মন্ডপ গুলো অন্যরকম ভাবে সাজানো হয়। আর দেখতে অনেক ভালো লাগে। বাংলাদেশে তেমনভাবে সাজানো হয় না দাদা। পুজোয় অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। আর দারুন ঘোরাঘুরি হয়েছে দেখছি।

 2 years ago 

এইগুলোর ভিডিও আকারে দেখাতে পারলে আরো ভালো বুঝতে পারতেন, কতটা সৌন্দর্যময়।

দাদা এর পরেরবার থেকে, যদি পূজা প্যান্ডেলের কারুকাজের বিষয়গুলো ভিডিও আকারে দেখাতেন তাহলে বেশ ভালো হতো , দারুণ উপভোগ করলাম ছবিগুলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65208.23
ETH 1963.61
USDT 1.00
SBD 0.37