পেঁপ্পা পিগ কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের এই আর্ট পোস্টটি হলো একটি কার্টুনের। অনেকদিন আগে কার্টুনের আর্ট করেছিলাম। তাই আজকের আর্টটা কার্টুনের আর্ট এর মাধ্যমে করার চেষ্টা করলাম। তবে কি কার্টুনের চিত্র অঙ্কন করবো, ভেবে না পেয়ে কিছু কার্টুনের দৃশ্য দেখছিলাম। তার মধ্যে পেঁপ্পা পিগ এর কার্টুন চরিত্রটা বেশ ইন্টারেষ্টিং লাগলো। এই ধরণের কার্টুন চরিত্র যদিও আমি আগে দেখিনি, তবে চরিত্রটা বেশ ইন্টারেষ্টিং আছে।

তবে এখনকার বাচ্চারা অনেকে এই ধরণের আর্ট দেখতে আবার খুবই পছন্দ করে। আর পেঁপ্পা পিগ কার্টুন চরিত্রটা মূলত একধরণের ব্রিটিশ এনিমেটেড আর এটি টিভিতে সিরিজ অনুযায়ী হয়ে থাকে। তবে এখন বর্তমানে এইসব কার্টুন এর সিরিজ অনুযায়ী এনিমেটেড গেমও বেরিয়েছে এবং সেইগুলো খুব জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে। তো যাইহোক, এই পেঁপ্পা পিগ এর কার্টুন এর প্রধান যে চরিত্রে রয়েছে, তাকে আঁকানোর চেষ্টা করলাম। আশা করি এই কার্টুনের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।

❁উপকরণ:❁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে- পেঁপ্পা পিগ এর যে মহিলা আকারের কার্টুন চরিত্রে আছে, তার দৃশ্য পুরোপুরি এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- স্কেচ পেন দিয়ে অঙ্কনের পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে- গোলাপি মোম রং দিয়ে পেঁপ্পা পিগ এর মুখের দিকে এবং হাত, লেজের দিকে কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে- কমলা কালারের মোম রং দিয়ে বডির পোশাকের দিকে কালার করে দিয়েছিলাম এবং অন্য মোম রং দিয়ে পায়ের দিকে কালার করে অঙ্কনটিকে এখানে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পেঁপ্পা পিগ কার্টুনের চিত্রাঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। এরকম কার্টুন চরিত্রগুলো দেখতে অনেক ভালো লাগে। আর দারুণভাবে আপনি আর্ট করেছেন। অসাধারণ হয়েছে দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66042.81
ETH 1761.30
USDT 1.00
SBD 0.42