বৃষ্টির দিনগুলো ( পর্ব ১০ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের দশম পর্ব শেয়ার করে নেবো। এরপর সে বললো- তোমার উত্তর শুনে খুব কেঁদেছিলাম। যদিও তোমাকে বুঝতে দিইনি সেটা। তুমি হয়তো জানো না, তোমার জীবনে আসাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ছিল। তুমি আমাকে শিখিয়েছ, ভালোবাসা সবসময় বলা লাগে না। কখনও কখনও অনুভব করাই যথেষ্ট।তার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল, চোখের জল বারবার কাগজের ওপর পড়ছিল। তারপর চিঠির শেষ অংশে পৌঁছাল। একটা কথা আজ বলি- তুমি যে কথাটা বলতে পারোনি, আমি সেটা অনেক আগেই বুঝেছিলাম। আর যে কথাটা আমি কখনও বলিনি, সেটাও আজ বলে যাই-আমি তোমাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম।হয়তো এখনও ভালোবাসি।
যদি কোনোদিন দেখা না হয়, তাহলে আমাকে নিয়ে দুঃখ করো না। বৃষ্টির দিনে আকাশের দিকে তাকাবে। আমি বিশ্বাস করি, কিছু ভালোবাসা কখনও হারিয়ে যায় না।তারা শুধু রূপ বদলে ফেলে। তারপর মেঘলা বললো-ভালো থেকো, তোমার মেঘলা। চিঠিটা পড়া শেষ করে সে অনেকক্ষণ স্থির বসে ছিল, কাঁদতেও পারছিল না। কথাও বলতে পারছিল না। শুধু তার মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা দুজনেই সময়মতো বলতে পারিনি। সেই রাতেই সে মেঘলার বাড়িতে গেল এবং অনেক কষ্টে ঠিকানা জোগাড় করেছিল। দরজা খুলল তার বাবা। তাকে দেখে তার বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল- তুমি এসেছ? সে মাথা নাড়ল। মেঘলার বাবা তাকে ভেতরে নিয়ে গেল এবং ড্রয়িং রুমের দেয়ালে মেঘলার একটি ছবি টাঙানো।ছবিটাতে সে হাসছে।
ঠিক যেমন করে প্রথম দিন বৃষ্টির মধ্যে হাসছিল। তার বুকের ভেতরটা হঠাৎ জমে গেল। সে কাঁপা গলায় বলল-মেঘলা কোথায়? তার বাবা অনেকক্ষণ চুপ করে রইল।তারপর জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল- তিন মাস আগে ও আমাদের ছেড়ে চলে গেছে। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন থেমে গেল তার জন্য। সে কিছু শুনতে পাচ্ছিল না, কিছু দেখতে পাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল, ভেতরের সবকিছু ভেঙে পড়ছে। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। অনেকদিন পর টুপটাপ শব্দে ছাদ ভিজছে। আর সে বুঝতে পারছিল- তার জীবনের সবচেয়ে বড় অপেক্ষার শেষ হয়েছে। কিন্তু যে শেষের জন্য সে অপেক্ষা করেনি, সেই শেষটাই তার সামনে এসে দাঁড়িয়েছে।
মেঘলা আর ফিরবে না, কোনোদিন না। তবুও তার স্মৃতি, তার হাসি, তার কণ্ঠস্বর, আর সেই বৃষ্টি ভেজা প্রথম বিকেলটা চিরকাল তার সঙ্গে থেকে যাবে। কারণ কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া ভালোবাসা কখনও চলে যায় না। মেঘলার মৃত্যুর খবর শোনার পর অনেকক্ষণ সে কোনো কথা বলতে পারেনি। মনে হচ্ছিল, তার চারপাশের সব শব্দ যেন হারিয়ে গেছে। তার বাবা কিছু বলেছিলো। হয়তো মেঘলার শেষ দিনগুলোর কথা। হয়তো তার চিকিৎসার কথা। কিন্তু তার কানে কিছুই পৌঁছাচ্ছিল না। দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে ছিল সে, ছবির মেঘলা হাসছে। ঠিক যেমন করে নদীর পাড়ে হাসত। ঠিক যেমন করে ফোনে কথা বলার সময় হেসে উঠত। ঠিক যেমন করে প্রথম বৃষ্টির দিনে বলেছিল-তাহলে আমরা একটা ব্যাপারে মিল খুঁজে পেলাম। সে বুঝতে পারছিল না, একজন মানুষ এত সহজে কীভাবে স্মৃতিতে পরিণত হয়ে যায়।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


