চন্দ্রহাসি বাংলো ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Aug 6, 2025, 03_09_12 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "চন্দ্রহাসি বাংলো" গল্পটির তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো সুধীরের সাথে ওই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরে পরেরদিন সকালে দারোয়ানকে বিষয়টা খুলে বলে এবং এরপরে দারোয়ান সুধীরকে বলে যে, আমিতো বলেছিলাম এই ঘরে আগে একজন মহিলা থাকতেন। আর সেই চন্দ্রা নামের মহিলাটি এই ঘরেই আত্মহত্যা করেন নিজের গলায় দড়ি দিয়ে। আর এরপর থেকেই এই ঘরে চন্দ্রা দেবীর আত্মা ঘুরে বেড়াচ্ছে। আর আপনি যে মহিলার কণ্ঠ শুনতে পাচ্ছেন, মূলত এটাই সেই চন্দ্রা দেবীর কণ্ঠ। আর এই ঘরে যে আয়নাটা আছে, তার সামনে আত্মহত্যা করায় এই আয়নার সামনে সাহস করে বর্তমানে কেউই যেতে পারে না। সুধীর এই কথা শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং সুধীরের মন ঘাবড়ে যায় ।

সুধীর পরোক্ষনে সেই দরজাটা কোথায় জানতে চাইলো এবং দারোয়ান তাকে সেই দরজাটা দেখিয়ে দিলো এই দরজাটা অন্যান্য দরোজার তুলনায় অনেকটা ছোট এবং দরোজাটা হালকা খোলা আছে। কিন্তু তারপরেও দেখলে মনে হবে যে, ওখানে বহু বছর ধরে কেউই যাতায়াত বা ঘরে প্রবেশ করিনি। দরজাটা মাকড়সার জালে ভর্তি। তো সুধীর চিন্তা করলো যে, এই ঘরে সে প্রবেশ করবে। যদিও তার মনে একটা ভয় কাজ করছে, কিন্তু তাও সাহস নিয়ে যাওয়ার চিন্তা করে। সুধীর আস্তে আস্তে দরোজার দিকে এগিয়ে গিয়ে খুলতে গেলে ক্যাচ ক্যাচ আওয়াজ করে খুলে গেলো। ভেতরটা ঘন অন্ধকারাচ্ছন্ন এবং চারিপাশে যেন মাকড়সার জালে ভরে রয়েছে।

সুধীরের মনে একটা মারাত্মক ভয়ের কাজ করলেও একটা কৌতূহল ছিল যে, ভেতরে আসলে কি আছে সেটা দেখার আর বিষয়টা অনুভব করার। দূরে একটা ভাঙা চেয়ার এবং তার পাশেই দাঁড় করানো আছে একটা আয়না। দেখতে চকচক করলেও যেন দেখে একটা আলাদা অনুভূতি কাজ করবে অর্থাৎ মনে হবে কোনো অজানা ছায়ায় ঢেকে আছে। সুধীর আশেপাশে সবকিছু দেখতে লাগলো এবং পরে সেই আয়নার সামনে গিয়ে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো আর পেছন থেকে কে যেন ফিসফিস আওয়াজে কথা বলছে-চোখ মেললেই সব দেখবে। সুধীর সাথে সাথে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউই নেই। তবে পরে যখন আবার আয়নার দিকে তাকালো, তখন যা দেখলো, সেটা দেখার জন্য সুধীর একদমই প্রস্তুত ছিল না।

সুধীর যেন স্ট্যাচু হয়ে গেলো অর্থাৎ তার মুখের থেকে আর কোনো স্বর বের হচ্ছে না। মুখ ঘেমে যেতে লাগে। আসলে আয়নায় যখন সে তাকালো, তখন তার পেছনে একটা মহিলাকে দেখতে পেলো এবং মহিলাটির পরনে ছিল সাদা শাড়ি আর চুলগুলো যেন অদ্ভুতভাবে উড়ছে। আর চোখে-মুখে যেন একটা বিষাদপূর্ণ ভাব আর ভয়ের এক অদ্ভুত মিশেল। আসলে সামনাসামনি এমন ঘটনা দেখলে বিষয়টা যা হওয়ার আর কি। সুধীর এরপরে পিছিয়ে গেলো ওখান থেকে এবং চোখ বন্ধ করে আবার খুললো।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59715.35
ETH 1564.61
USDT 1.00
SBD 0.42