এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৪১ )

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোকচিত্রে কি কি থাকছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে আলোকচিত্রের মধ্যে কিছু মাস্ক গার্ডেনের দৃশ্য দেখতে পাবেন। এর আগের পর্বে মাস্ক গার্ডেনের কিছু দৃশ্য তুলে ধরেছিলাম। এখানে আসলে বিভিন্ন ধরণের মুখোশ এর মাধ্যমে গার্ডেনটি সাজানো। মূলত গার্ডেনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরণের গাছপালা এবং বিভিন্ন ধরণের ফুলের উদ্ভিদ রয়েছে। আর সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাটাগরির মাস্ক পরিধারী বিষয়গুলো তুলে ধরেছে। আর এই গার্ডেনটা আসলে অনেক বড়ো। এগুলোতো আসলে সামান্য কিছু তোলা হয়েছে, প্রচুর পরিমানে এইরকম মুখোশ এর মাধ্যমে পরিপূর্ণ করা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

এইগুলো আসলে একধরণের অদ্ভুত প্রকৃতির ফল বা একধরণের উদ্ভিদ। এই উদ্ভিদগুলোকে মূলত বিক্সা ওরেল্লানা বলে থাকে। তবে একটা অদ্ভুত নামও আছে, যেটা শুনতেও আবার বেশ মজার। এই উদ্ভিদটিকে লিপস্টিক উদ্ভিদ নামেও সম্বোধিত করা হয়ে থাকে। এই ফলগুলোকে আমি আসলে প্রথমে দেখে বুঝতে পারেনি যে, এটা কি ধরনের ফল। আসলে এই ফলগুলো কিন্তু প্রকৃতপক্ষেলাল দেখতে হয়ে থাকে, লাল বলতে খুবই গাঢ় ধরণের হয়ে থাকে। তবে সত্যি বলতে এই ফলগুলো শুকিয়ে গেলে একদমই এইরকম বিশ্রী মতো দেখতে লাগে। তবে উদ্ভিদতা কিন্তু দেখতে দারুন লাগে, আর এইগুলো বহুবর্ষজীবী হিসেবে একটি ঝোপঝাড়ের ন্যায় বেড়ে ওঠে। উদ্ভিদটি আরো সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে, যখন গাছে লাল লাল ফলগুলো ধরে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ১০ মে ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলিতে কিছু গরুর চিত্র দেখতে পাচ্ছেন। এই গরুগুলো আসলে যে সেই গরু না, দেখেই সেটা বুঝতে পারছেন। মায়াপুরের ইস্কন মন্দিরের ভিতরে গো-শালাতে আসলে গরুগুলোকে অনেক যত্নসহকারে লালন পালন করা হয়ে থাকে। আর এইসব গরুর চেহারাগুলোও অনেক সুন্দর দেখতে। আর সব থেকে এদের যে বিষয়টা আকর্ষণীয় লাগে, সেটি হলো এদের শিং। শিংগুলো দেখলে যেন খান্দানি মনে হয়, বিশাল বড়ো বড়ো। তবে এর মধ্যে কিছু হিংস্র মতো আছে, যেগুলো মানুষ দেখলেই গুতোতে চলে আসে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মায়াপুর
তারিখ: ১৯ জুন ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি ঢাকুরিয়ার লেক গার্ডেন থেকে তুলেছিলাম। আসলে যেদিন গিয়েছিলাম সেদিন ছিল অনেক গরম, তাই লেকের পাশে একটি জায়গায় হাওয়ায় কিছুক্ষন বসে ছিলাম। আর তখন দেখতে পেলাম অনেকে বোটে করে ঘুরে বেড়াচ্ছে। তবে প্রথমে ভেবেছিলাম হয়তো তারা এমনিই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরে বুঝলাম তারা প্র্যাক্টিস করছে। আসলে নৌকা বাইজগুলোতে আমরা যেমনটা দেখি নৌকাগুলো এইগুলো কিন্তু ঠিক সেইরকমই, কিন্তু এইগুলো তার থেকেও অনেক সরু, এইগুলো যদিও কাঠের না। এখানে লেকের ভিতরে সবাই প্র্যাক্টিস করছে ছেলে-মেয়ে উভয়। তবে একটা বিষয় এখানে একটা নির্দিষ্ট সীমাও আছে অর্থাৎ কতদূর পর্যন্ত যেতে পারবে। এখানে নিরাপত্তাধীন লোকও আছে, কোনো বিপদ হলে তারা স্পিড বোটে করে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: ঢাকুরিয়া
তারিখ: ২৩ জুলাই ২০২৪


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলি তুলেছিলাম একটি গ্রামের ভিতর থেকে। আসলে যে গ্রামটাতে মাঝেমধ্যে যাই, সেখানে পরিবেশটা আসলে আমার কাছে দারুন লাগে। কারণ রাস্তার উভয় পাশে সবুজতায় ভরা, বিকেলের দিকে গেলে যেন মনটা ভরে যায়। সবুজতার মাঝে কাটাতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু আমরা আসলে সবাই সেই সুযোগ করে উঠতে পারিনা যাওয়ার, বিশেষ করে আমরা যারা শহরে থাকি। আমিও তো আসলে তেমন যাওয়ার মতো সুযোগ করতে পারিনা, প্রায় বলতে গেলে সন্ধ্যার সময়ে বেরোনো হয় আর কি। যাইহোক, একদিন সন্ধ্যার আগে গিয়েছিলাম আর তখন চারিপাশের এই সবুজতা আমাকে মুগ্ধ করে একপ্রকার। তাই এই প্রাকৃতিক দৃশ্যের কিছু আলোকচিত্র তুলে নিয়েছিলাম।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: বালাগড়
তারিখ: ২৫ জুলাই ২০২৪


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আসলে আপনার আলোকচিত্র মানেই নতুন কিছু দেখা, আপনার আলোকচিত্র মানেই নতুন কিছু শেখা। বিশেষ করে আপনার মাক্স গার্ডেনের আলোকচিত্রগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম মাক্স গার্ডেনের কথা আগে কখনো এভাবে শুনিনি বা দেখিনি। আপনার মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো। তাছাড়া এত লম্বা লম্বা শিংওয়ালা গরুগুলো আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না এগুলো আপনার আলোকচিত্রের মাধ্যমে দেখে নিলাম। এই গরুগুলো কিন্তুু দেখতে আসলেই খানদানি খানদানি লাগে দাদা। এরপরেও আপনার প্রকৃতির দৃশ্যগুলো অনেক সুন্দর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবকিছু মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলার প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।

 2 years ago 

মাস্ক গার্ডেনের এর ছবিগুলো বেশ অভিনব লেগেছে। আর ওই লিপস্টিক কাজটা জীবনে প্রথমবার দেখলাম এবং শুনলামও। ঢাকুরিয়া লেকের ছবিগুলো দেখে মনে পড়ে গেল আগে যখন কলকাতায় থাকতাম এক আধবার ওখানে গিয়ে বন্ধুরা আড্ডা দিতাম। এখনো যেন একই রকম রয়েছে।

 2 years ago 

আপনার ধারণ করা এলোমেলো আলোকচিত্র গুলো অসাধারণ ছিল। বেশ অনেকগুলো সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবাম সাজিয়েছেন। যেখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফুটে উঠেছে দারুণভাবে। এ জাতীয় ফটোগ্রাফি এবং বর্ণনা আমার খুব ভালো লাগে।

 2 years ago 

ম্যাস্ক গার্ডেনের নাম শুনেছিলাম।আজ মাস্ক গার্ডেনে বিভিন্ন ধরনের মুখোশ মুখোশের প্রতিকৃতি গুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।মায়াপুর ইসকন মন্দিরের গোশালার অপূর্ব সুন্দর দৃশ্য দেখে চোখ ও মন জুড়িয়ে গেলো।মাঝে মাঝে শহর ছেড়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গেলে শরীর ও মন ভালো হয়ে যায়।দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।আর এরকম একটি অসাধারণ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।অনেক অনেক শুভকামনা রইলো।🙏

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার সব সময় ই ভীষণ ভালো লাগে। আপনি আজ এলোমেলো ফটোগ্রাফিতে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা।তার প্রতিটি ফটোগ্রাফি দারুন সুন্দর লেগেছে।গ্রামীণ পরিবেশে গেলে মনটা সত্যি ই অনেক ভালো লাগে।আমার তো গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে।এর আগেও মাস্ক গার্ডেনের সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাঝে দেখেছিলাম।বেশ ভালো লেগেছিল।আজ ও তেমনি দারুন লেগেছে।ধন্যবাদ দাদা চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন দাদা আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্! মাস্ক গার্ডেনের দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। জায়গাটা আসলেই খুব সুন্দর। এই পোস্টে তো দেখছি অনেক গুলো গরুর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38