ওলের ডাঁটা দিয়ে পারশে মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করে নেবো। এই রেসিপিটি গত দুইদিন আগে করেছিলাম। ওলের ডাঁটা দিয়ে পারশে মাছের তরকারি। ওলের ডাঁটা একটি মজাদার সবজি, এটি যেকোনো ভাবে খেতে ভালোই লাগে। ওলের ডাঁটা যেমন তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে তেমনি ভাজা করেও খেতে ভালো লাগে। তবে ভাজার ক্ষেত্রে আমার কাছে একটু ঝরঝরে মতো ভাজাটা ভালো লাগে। অনেকের দেখেছি ভাজাটা অনেকটা জুইসি মতো করে, যদিও এটি চিংড়ি দিয়ে বা ছোটো কাঁকড়া দিয়ে যদি খাওয়া যায় তাহলে খেতে দুর্দান্ত লাগবে কিন্তু শুধুমাত্র ভাজা করে খেলে ঝরঝরে খেতেই ভালো লাগবে। ওলের ডাঁটা ভালোমতো সেদ্ধ হলে তরকারিতে খেতে অনেক ভালো লাগে, তবে কিছুক্ষেত্রে বুনো ওলের ডাঁটা আছে সেগুলো খেলে বিপদ, গাল ফুলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ওল বাজারের থেকে কেনার সময় এই বিষয়টা অতটা বোঝা যায়না, কারণ একদিন কিনে নিয়ে এসে পুরো তরকারিটাই ফেলে দিতে হয়েছিল, খুব গাল ধরেছিলো। আর এই ওলের ডাঁটা আমাদের বাড়িতে লাগানো, ফলে এটি যেমন ভালো সেদ্ধ হয়েছিল তেমন খেতেও অনেক মজার হয়েছিল। এখন এই পারশে মাছের রেসিপিটার মূল উপকরণের দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

✦উপকরণ
পরিমাণ✦
পারশে মাছ
৩০০ গ্রাম
ওলের ডাঁটা
পরিমাণমতো
আলু
৩ টি
পেঁয়াজ
১ টি
রসুন
২ টি
কাঁচা লঙ্কা
১৩ টি
গোটা জিরা
২ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৪.৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
১.৫ চামচ


পারশে মাছ, ওলের ডাঁটা, আলু, পেঁয়াজ, রসুন


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


❣এখন রেসিপিটি যেভাবে প্রস্তুত করলাম---


☫প্রস্তুত প্রণালী:☫


❖কেটে রাখা পারশে মাছগুলো একবার ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম। এরপর ওলের ডাঁটাগুলোর ছাল ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে ধুয়ে রেখে দিয়েছিলাম।

❖আলুগুলোর খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট পিস করে নিয়েছিলাম এবং পরে ধুয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ এবং রসুনের কোয়া থেকে খোসা ছালিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম।

❖ধুয়ে রাখা পারশে মাছের পিসগুলোতে লবন এবং হলুদ দিয়ে দিয়েছিলাম।

❖কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম এবং সেই ফাঁকে লবন আর হলুদ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছিলাম।

❖মাছ ভাজার পরে আলুগুলো লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ এবং রসুনও ভালোভাবে ভেজে একেবারে তুলে রেখেছিলাম।

❖সব ভাজা সম্পন্ন হয়ে গেলে কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কেটে-ধুয়ে রাখা ওলের ডাঁটা দিয়ে দিয়েছিলাম।

❖ওলের ডাঁটা দেওয়ার পরে তাতে ভাজা আলুর পিস এবং কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভাজা পেঁয়াজ-রসুন দিয়ে স্বাদমতো লবন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

❖মশলা ভাজা উপাদানগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এবং পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইটি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম সেদ্ধ হয়ে আসার জন্য।

❖সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছু সেদ্ধ আলু তুলে নিয়ে গলিয়ে নিয়েছিলাম ভালোভাবে।

❖আলু গলানোর পরে তরকারিতে ভাজা পারশে মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং সেই সাথে গলিয়ে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা কিছুক্ষন মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে হয়ে আসার জন্য।

❖তরকারির ঝোলটা গাঢ় হয়ে আসলে আর ঝোলটা কমিয়ে আনার পরে জ্বাল নিভিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আজকে আপনার মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। ওলের ডাটা দিয়ে পারশে মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে দাদা আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আর ওলের ডাটার রেসিপি গুলো খেতে খুবই মজা লাগে। ছোট চিংড়ি ও কাঁকড়া দিয়ে এই রেসিপি আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়। আর খেতেও বেশী ভালো লাগবে। যাইহোক আপনার পরবর্তী রেসিপি ছোট চিংড়ি এবং কাঁকড়া রেসিপি দেখতে পাবে সেটাই আশা করছি। তবে আজকের রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আর দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা আজ আপনি ওলের ডাঁটা দিয়ে পারশে মাছ রান্না করলেন।দেখতে বেশ লোভনীয় ও হয়েছে।আসলে এ ধরনের সবজি খাওয়া অনেক উপকার। কিন্তু এলার্জির জন্য আসলে খাওয়া যায় না।অনেকেই বলে যারা ঝগড়াটে তাদের গলায় ধরে।কিন্তু আমি মনে করি যাদের এলার্জি আছে তাদেরই গলায় ধরে। যাক আপনার করা রেসিপিটি আমার খুবই ভাল লেগেছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওলের ডাঁটা দিয়ে পারশে মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

এটা কিন্তু ঠিকই বলেছেন ওলের ডাটা ভালোমতো সিদ্ধ হলে তরকারিতে খেতে অনেক ভালো লাগে। আমি যখন এই রেসিপিটা তৈরি করে থাকি তখন বিভিন্ন পদ্ধতিতে তৈরি করি আমার কাছে বিভিন্ন পদ্ধতিতে এরকম রেসিপি গুলো তৈরি করে খেতে ভালো লাগে। আমি ওলের রেসিপি গুলো বেশিরভাগ সময় আপনি যে পদ্ধতিতে তৈরি করেছেন ঠিক একই পদ্ধতিতে তৈরি করে থাকি। আপনি তো দেখছি ওলের ডাটা দিয়ে পারশে মাছের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটা কিন্তু আমার এমনিতেই খুবই পছন্দের। আপনার রেসিপির কালার কম্বিনেশনটাও বেশ ভালো ছিল। আর আপনার রেসিপির পরিবেশন দেখে আমার তো খেয়ে নিতে ইচ্ছে করছে। আপনি সবসময় এরকম বিভিন্ন পদ্ধতিতে ইউনিক রেসিপি গুলো তৈরি করে থাকেন। মনে হচ্ছে বেশ মজা করে খাওয়া হয়েছে রেসিপিটা। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

ওলের ডাটা দিয়ে রেসিপি করা যায় অনেক শুনেছি। আপনার রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো পারশে মাছ দিয়ে ওল ডাটা রেসিপি বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কথায় আছে যে যত বেশি ঝগড়াটে তার গলায় নাকি তত বেশি চুলকানি ধরে 🤭। দাদা আপনি শান্তশিষ্ট মানুষ। তাই তো সুন্দরভাবে নিজের বাসার ওলের ডাঁটা দিয়ে এই মজার রেসিপি তৈরি করেছেন। আসলে বাজার থেকে ওলের ডাঁটা কিনতে গেলে বেশ চিন্তা করে কিনতে হয়। রান্না করার পর বোঝা যায় খাওয়া যাবে কিনা। চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা খেতেও কিন্তু দারুন লাগে। যদিও কাঁকড়া দিয়ে কখনো খাওয়া হয়নি। তবে ছোট কিংবা বড় চিংড়ি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওলের ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপিও দারুণ হয়েছে দাদা। পারশে মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে মচমচে পারশে মাছ হলে একেবারে জমে যায়। এভাবে ঝোল মত করে রান্না করলেও খেতে বেশ মজার হয়। দাদা আপনি সবসময় লোভনীয় সব খাবার গুলো আমাদের মাঝে উপস্থাপন করেন এজন্য সত্যিই ভালো লাগে। দারুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

দাদা আপনার তৈরি রেসিপি টা দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। তবে মন ভরে গেলেও পেট ফাঁকা আছে খুব খেতে ইচ্ছা করছে। উল্লেখ ডাটা দিয়ে পারশে মাছের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা ওলের ডাঁটা জিনিষটা কি সেটা আমি ঠিক ভালভাবে বুঝতে পারতেছি না। আবার বলছেন কিছু বুনো ওলের ডাঁটা আছে সেগুলো খেলে বিপদ, গাল ফুলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। সে জন্য ঠিক বুঝে উঠতে পারছি না। যায়হোক পারশে মাছ অনেক ভাবেই খাওয়া হয়েছে। তরকারি করে,ভাজা ভাজা করে। আজকে আপনি অনেক গুলো পারশে মাছ আলু আর ওলের ডাঁটা দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছেন। নিজেদের লাগনো ওল খেতে অবশ্যই ভাল লাগবে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

ওলের ডাটা দিয়ে পারশে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার মজাদার রেসিপিগুলো দেখলে আমার লোভ লেগে যায়। আসলে ঠিকই বলেছেন ওলের ডাটা যেমন তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে তেমনি ভাজা করে খেতেও ভালো লাগে। যাইহোক আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে এটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে এবং আপনারা সবাই মিলে বেশ মজা করে খেয়েছেন। আপনার রেসিপির কালার কম্বিনেশন ও জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে। আমার তো ইচ্ছে করছে আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিতে। আপনি সব সময় এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করে থাকেন। আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনার রেসিপিগুলো সব সময়। আজকের রেসিপিটা ও অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে।

 3 years ago 

দাদা আমি পারসে মাছ কখনো খাইনি। তবে ওলের ডাটা দিয়ে অন্য মাছ রান্না খেয়েছি। প্রিয় দাদা আপনার এই রেসিপির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে।ওলের ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপি তৈরিতে সিদ্ধ আলু গলিয়ে দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36