শেষ ফোনকলের রহস্য ( পর্ব ১ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটা নতুন গল্প শেয়ার করে নেবো। গল্পটির নাম হলো "শেষ ফোনকলের রহস্য"। এর প্রথম পর্ব শেয়ার করবো। একদিন রাতের ঘটনা, রাত তখন ঠিক ২টা ১৭ মিনিট। ঘরের ভেতর এমন নীরবতা যে দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দও অস্বাভাবিক ভাবে জোরে শোনা যাচ্ছিল। বাইরে টানা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি অন্ধকার ঘরটাকে এক মুহূর্তের জন্য সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে, তারপর আবার সবকিছু আগের মতো নিস্তব্ধ। অর্ণবের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কেন ভাঙল, সে প্রথমে বুঝতে পারল না।
কয়েক সেকেন্ড পরে বুঝল- তার মোবাইল ফোনটা কাঁপছে। রিংটোন সে অনেক আগে থেকেই বন্ধ করে রেখেছে। তাই শুধু ভাইব্রেশনের শব্দেই তার ঘুম ভেঙেছে। এত রাতে কে ফোন করবে? ঘুম জড়ানো চোখে ফোনটা হাতে নিয়ে সে স্ক্রিনের দিকে তাকাল- Unknown Number, এক মুহূর্ত দ্বিধা করল। তারপর কলটি রিসিভ করল। হ্যালো? বললো, কিন্তু ওপাশে কোনো উত্তর নেই। শুধু খুব হালকা একটা শ্বাস নেওয়ার শব্দ। অর্ণব আবার বলল- হ্যালো? কে বলছেন? কিন্তু নীরবতা। হঠাৎ দূর থেকে যেন একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এল। তারপর...একজন মেয়ের কাঁপা কণ্ঠ শোনা গেলো। অর্ণব... আমাকে বাঁচাও...। অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল।
কারণ কণ্ঠটা খুব পরিচিত, অবিশ্বাস্যভাবে পরিচিত। সে ফিসফিস করে বলল- কে...? মেয়েটি তখন খুব আস্তে বলল- তুমি কি আমাকে ভুলে গেছ? এরপর আচমকা লাইন কেটে গেল। অর্ণব কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কল ডিউরেশন- ০০:৪৭ সেকেন্ড। তার হাত ঠান্ডা হয়ে গেছে। কারণ সে এই কণ্ঠস্বর আগে শুনেছে এবং সেটা অনেক বছর আগে। যে মানুষটা আর এই পৃথিবীতে নেই। অর্ণব কোনোভাবেই আর ঘুমাতে পারল না। সে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু তার মাথার ভেতর বারবার একই কথাটা ঘুরছে- অর্ণব... আমাকে বাঁচাও...। এই কণ্ঠটা... এটা কি সত্যিই...মেঘলার? না, সেটা হতে পারে না।
মেঘলা পাঁচ বছর আগে মারা গেছে। সেই দুর্ঘটনার খবর সে নিজের চোখে দেখেছিল। শেষকৃত্যেও উপস্থিত ছিল। তাহলে? কেউ কি ইচ্ছা করে এই কণ্ঠ নকল করেছে? কিন্তু কেন এবং কীভাবে?ভোরের আলো ফুটতেই অর্ণব অফিসে যাওয়ার বদলে সরাসরি মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ারে ফোন করল। সে অজানা নম্বরটা জানাল। কিন্তু উত্তর এল- স্যার, এই নম্বরটি আমাদের ডাটাবেসে নেই। মানে? এই নম্বরটি কোনো সক্রিয় সংযোগ নয়। অর্ণব অবাক, কিন্তু এই নম্বর থেকেই তো রাতে ফোন এসেছে! কাস্টমার কেয়ারের কর্মী কিছুক্ষণ চুপ থেকে বলল- স্যার, আমাদের সিস্টেম অনুযায়ী এই নম্বর গত আট বছর আগে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। অর্ণবের গলাটা শুকিয়ে গেল।....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


