একটি মোরগের কালারফুল ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একদম খুবই সাধারণ ভাবে এবং সাধারণ বিষয়ের উপরে তৈরি করেছি। এই আর্টটি করেছিলাম একটি মুরগির। তবে এই আর্টটি সাধারণ হলেও তাতে আমি বিষয়গুলো কালারিং করে একদম অরিজিনাল একটি মুরগির দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মূলত এই আর্টটি করেছিলাম হঠাৎ মনে আসা থেকে। আসলে এই তারিখ ঝটপট কি আর্ট করবো, ভেবে না পেয়ে মাথায় যা আসলো তাই করে ফেললাম সাধারণের মাধ্যমে। তবে এটি অল্প সময়ে করতে চেয়েও লেগে গেলো আরো বেশি সময়ে।

আসলে এতে কালারিংয়ে একবার ঝামেলা হয়ে যাওয়ায় পরে আবার করতে হয়েছে, তবে পরে করে একদিক থেকে ভালোই হয়েছিল, কারণ প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেশি ভালো হয়েছে। আসলে এখানে লাল-নীলের মিক্সারের মাধ্যমে মোরগটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। এখানে মোরগটি ডাকছে, এমন একটা মুহূর্তকে সামনে রেখে এই আর্টটি তুলে ধরা। আশা করি এই অঙ্কনটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাবো।

❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
রাবার

✔এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে- যেমনটা বর্ণনায় বলেছি, সেইভাবেই একটি মোরগের সম্পূর্ণ দৃশ্য এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- স্কেচ পেন দিয়ে এঁকে নেওয়ার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে তুলেছিলাম।

➤তৃতীয় ধাপে- মার্কার পেনের কালী দেওয়ার পরে তাতে কালার পেনের কালী দিয়ে মুখের দিক থেকে সম্পূর্ণ বডির পশমে কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে- বাকি পিছনের পালকের দিকেও কালার পেন দিয়ে কালার করে ফুটিয়ে তুলেছিলাম। আর এখানেই অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার আর্ট মানেই আলাদা কিছু দাদা।মনে হয় সত্যিকারের প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যেমন এই মোরগের কালারফুল ডিজাইনটি।মনে হচ্ছে মোরগটি ডাক হাঁকছে।তাছাড়া আমার কাছে এটি খুবই ভালো লেগেছে, বোঝা যাচ্ছে আপনার খুবই কষ্ট হয়েছে এই আর্টটি করতে ও রঙের পরিবর্তন করতে।ধন্যবাদ দাদা।

 last year 

কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

 last year 

চমৎকার আর্ট করেছেন দাদা।আপনার আর্টটি ভীষণ ভালো লাগলো।মনে হচ্ছে সত্যিকারের মোরগ।কালার কম্বিনেশন দারুন হয়েছে। মোরগের চিত্রটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার আঁকাতে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা কালারফুল মোরগের আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ মুরগির চিত্র অঙ্কন করেছেন দাদা। আপনার চিত্রটি দেখে মুক্ত হলাম এত সুন্দরভাবে অঙ্কন করেছেন দেখি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42