চিত্রনাট্যের খুনি ( পর্ব ১ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করে নেবো। গল্পের নাম হলো "চিত্রনাট্যের খুনি"। কলকাতার একজন বিখ্যাত রাইটার হলেন প্রসেন বিশ্বাস। তিনি মূলত হরর, থ্রিলার এইসব বিষয়ের উপরে স্ক্রিপ্ট লিখে থাকেন। আর তার লেখা গল্পগুলো এতটাই আকর্ষণীয় থাকে যে, দর্শকদের বরাবরই মুগ্ধ করে থাকে। আগে তিনি প্রায় অসংখ্য এইসব বিষয়ের উপরে সিনেমার গল্প লিখেছেন, যা অনেক চমকপ্রদ ছিল। কিন্তু বর্তমানে প্রসেন এর নতুন একটি গল্পের জন্য স্ক্রিপ্ট লিখতে হবে, কিন্তু তিনি কলকাতায় থেকে কোনোভাবেই সেই স্ক্রিপ্ট তৈরি করতে পারছেন না। কিছু পথ লেখার পরে যেন থমকে যায় লেখা, কোনোভাবেই মনোযোগ দিতে পারছেন না শহরের চারিদিকের নানা তালে কোলাহলে সবকিছুই যেন তার মনোযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছিলো।
এইভাবে বছরখানিক কেটে যাওয়ার পরে প্রসেন সিদ্ধান্ত নিলেন যে, তার এই স্ক্রিপ্ট লিখতে গেলে একটা শান্ত এবং নিরিবিলি জায়গা প্রয়োজন, যেখানে কোনো কোলাহল কিছুই থাকবে না। ফলে সে পাহাড়ের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রসেন কলকাতার থেকে অনেকটা দূরে লোপচা নামের একটি ছোট পাহাড়ে গিয়ে উঠলেন, এই পাহাড় আবার বিভিন্ন গাছে ঘেরা একটা নিস্তব্দ পরিবেশ। এখানে লোকজন বলতে গেলে তেমন কেউ যাওয়া আসা করে না, পর্যটক আসলেও খুবই কম আসে সেখানে। ওখানে পাহাড়ের থেকে সামান্য একটু ভিতরে একটা বাংলো বাড়ি আছে, এখানে আবার তেমন কেউ থাকে না, বলতে গেলে এই বাংলো অনেক আগে অর্থাৎ ব্রিটিশ আমলে তৈরি করা।
তাই এটাকে ব্রিটিশ বাংলো নামে সম্বোধিত করে থাকে। এই বাংলোতে নাকি বেশিদিন কেউ থাকতে পারে না, এইসব কথা সেখানকার স্থানীয়রা বলতে থাকে। কিন্তু প্রসেন এইসবে কান দেয় না তেমন, কারণ সে এইসব বিষয়ে বিশ্বাস করে না। তো প্রসেন এইসবে কান না দিয়ে বাংলোটা কিছুদিনের জন্য ভাড়া নিয়ে নিলেন এবং কিছুদিন সেখানে ভালোমতোই কাটাচ্ছিলেন। তো একদিন সে চিমনিতে আগুন জ্বালিয়ে তার গল্প লেখার জন্য তৈরি হলেন এবং তার এই নতুন চিত্রনাট্যের জন্য একটা নামও দরকার। তার এই গল্পের প্রেক্ষাপটের নাম দিয়েছিলেন "এক খুনি"। অর্থাৎ যিনি সিনেমার চিত্রনাট্য বদলে দিয়ে বাস্তবে খুন করেন।
কিন্তু প্রসেন একদিন রাতের বেলা লক্ষ্য করলেন কখনো জানালা, দরজা হাওয়ায় ধাক্কা খেতে। আবার মাঝে মধ্যে তার টাইপরাইটার নিজের থেকেই যেন টাইপ করতে থাকে এই স্ক্রিপ্টের বিষয়ে। প্রসেন একদিন গভীর রাতে চমকে উঠলেন তার স্ক্রিনে টাইপ দেখে অর্থাৎ তাতে লেখা ছিল- আমি সেই খুনি, যে গল্পকে সত্যিতে রূপান্তরিত করে। একবার যার নাম লেখা হয়, সে আর বাঁচে না। প্রসেন তাও বিষয়টাকে একটু হেয়ালি ভাবে দেখে, কারণ সে ভেবেছিলো, হয়তো অনেক রাতে লিখতে লিখতে চোখ লেগে গিয়েছিলো।
তাই ঘুম চোখে হয়তো টাইপ করতে গিয়ে কিছু মনের ভুলে এইসব লেখা টাইপ হয়ে গিয়েছে। এই লেখাটা সে আর ডিলিট করিনি। তবে সে সকালে সেই লাইনটা আর খুঁজে পাচ্ছিলেন না। তবে তার টাইপ করা কিবোর্ডে যেন "M" শব্দটা এতবার জোরে জোরে চেপেছে, যে সেটা বসে গিয়েছে। এই ঘটনার পর প্রসেন একটা বিষয় অনুভব করলো যে, এটা কোনো সাধারণ বাংলো নয়, এটা যেন গল্পের একটা চরিত্র। যে গল্পটা সে লিখছিলো, সেটাই যেন তাকে নিয়ন্ত্রণ করছিলো।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.