বার্ট সিম্পসন কার্টুন চরিত্রের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একটি কার্টুনের আর্ট করার চেষ্টা করেছি। অনেকদিন কোনো কার্টুনের আর্ট করা হয় না, তাই ভাবলাম আজকে একটু কার্টুনের চরিত্রের কাউকে নিয়ে আর্ট করা যাক। যদিও এই কার্টুন এর চরিত্র আমার তেমন দেখা হয়নি আগে কখনো। তবে এটি একটা এডভারটাইসমেন্টে দেখছিলাম, এটি আসলে আমেরিকান টিভি শোতে এই চরিত্রের কার্টুন আকারে দেখানো হতো। এই কার্টুন চরিত্রের নাম হলো "বার্ট সিম্পসন"। এটি মূলত অনেক আগের একটি কার্টুন চরিত্র, যদিও এখনো এইসব কার্টুন চ্যানেলে দেখানো হয়ে থাকে। তখনকার সময়েও ছোটদের পাশাপাশি সবাই কার্টুন দেখতো, আসলে তখন এইসব বিনোদন এর মাধ্যমেই মানুষের সময় কেটে যেত। যাইহোক, এই কার্টুন চরিত্রটিতে "বার্ট সিম্পসন" এর আর্টটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও এই আর্টটি ভালো লাগবে।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে, "বার্ট সিম্পসন" এর মাথা সহ মুখমন্ডলের দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।

➤দ্বিতীয় ধাপে, তার শারীরিক গঠন, হাত, পা এবং পোশাকের দৃশ্যটা আর্ট করে তুলে ধরেছিলাম।

➤তৃতীয় ধাপে, সমস্তকিছু অঙ্কন সম্পন্ন করার পরে মার্কার পেনের কালী দিয়ে ভালো করে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থ ধাপে, মোম রঙের মাধ্যমে মুখমন্ডল, হাত এবং পায়ে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, তার পোশাকে কালার করে দিয়ে অংকনটি এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

আপনার করা আর্টগুলো যতই দেখি আমার কাছে ততই খুব ভালো লাগে। কারণ আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। আজকে অনেক সুন্দর এবং কিউট একটা কার্টুনের আর্ট করেছেন আপনি। কার্টুন গুলোতে দেখতে যেমন রকম লাগে একেবারে ওরকম লাগছে। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটি অঙ্কন করে নিতে পারবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই আর্ট তৈরি করতে দেখে। বেশ দারুণভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করেছেন। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট। আশা করবো পরবর্তীতে ঠিক এমন সুন্দর আরও আর্ট নিয়ে উপস্থিত হবেন আপনি।

 2 years ago (edited)

সিম্পসন ক্যারেক্টারের কার্টুনটি আপনি কি অসাধারণ ভাবে আঁকলেন। একেবারে নিখুঁত চিত্রাংকন। যতবার দেখছি ততবার মনে হচ্ছে একেবারে আসল ক্যারেক্টারটি আপনার ক্যানভাসে ফুটে উঠেছে। এর আগে আপনার আঁকার দক্ষতার সাথে পরিচিত ছিলাম না। আজ থেকে জেনে গেলাম।

 2 years ago 

বার্ট সিম্পসন কার্টুন চরিত্রের খুব সুন্দর একটা আর্ট করেছেন। আপনার আর্টগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। চমৎকার আর্ট করেন আপনি। একদম পারফেক্ট হয়েছে কার্টুন চরিত্রের আর্ট টা। অনেক ধন্যবাদ দাদা, এত চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কার্টুনের চিত্রটি চমৎকার হয়েছে। আপনি চমৎকার করে কার্টুনের চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা কার্টুন চরিত্রের চিত্রাঙ্কন করেছেন। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার আর্ট খুব ভালো লাগলো। সাথে উপস্থাপনও অসাধারণ।

 2 years ago 

বার্ট সিম্পসন চরিত্রের কার্টুনটি চমৎকার ভাবে এঁকেছেন। কার্টুনটি দেখতে অসাধারণ লাগছে একেবারে নিখুঁত। খুবই দক্ষতার সাথে কার্টুনটি অংকন করেছেন। অংকনের প্রক্রিয়া ধাপে ধাপে বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও! বরাবরের মতো আজকেও দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন দাদা। বার্ট সিম্পসন কার্টুনের চিত্রাঙ্কন একেবারে পারফেক্ট হয়েছে। কালার কম্বিনেশনটাও দারুণ হয়েছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42