ভিন্ন কালারের বাঁধাকপি ভাজি রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি একটা সবজি ভাজি রেসিপি তৈরি করেছি। এই সবজিটা বাঁধাকপি কিন্তু ভিন্ন কালারের বাঁধাকপি ভাজি করলাম আজকে। এইটা লাল কালারের বাঁধাকপি। আমরা বরাবরই সাদা বাঁধাকপি খেয়েছি, তবে লাল কালারের বাঁধাকপি কখনো কিনে খাওয়া হয়নি। এখন বর্তমানে লাল বাঁধাকপি ছাড়াও আরো বিভিন্ন কালারের বাঁধাকপি বা ফুলকপি বাজারে উঠেছে এবং এইগুলো সাদা বাঁধাকপির পাশাপাশি অনেক জনপ্রিয়তাও অর্জন করেছে। আর এখন সব চাষিরা এইসব ভিন্ন ভিন্ন কালারের বাঁধাকপি চাষে বেশি ঝুঁকছে কারণ এতে সবাই ভালো লাভবান হচ্ছে। এমনিতে যদি বিভিন্ন কালারের বাঁধাকপি ওঠে তাহলে সবার সেইদিকেই কেনার আকর্ষণটা বেশি হয়। কারণ নতুন জিনিস সবাই খেতে স্বাচ্ছন্দ বোধ করবে। আমারও অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা কিন্তু কেনা হয় না। এইগুলো যদিও সব হাইব্রিট জাতের, অনেক বড়ো বড়ো হয়ে থাকে আর দাম আছে ভালো এইসব কপির। লাল বাঁধাকপির অনেক উপকারিতাও আছে। এই বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রেও সাহায্য করে ইত্যাদি এইরকম আরো নানাবিধ উপকারিতা আছে । অনেকে এই বাঁধাকপি সালাদ হিসেবেও খেয়ে থাকে এবং বিভিন্ন উপাদানও তৈরি করে থাকে। কিন্তু একটা বিষয় হলো বাঁধাকপি ভিন্ন কালারের হলেও আমি কিন্তু স্বাদের ক্ষেত্রে তেমন একটা তফাৎ পেলাম না। সাদা বাঁধাকপিও যেমনটা লাগে ভাজিতে, এই লাল বাঁধাকপিও ভাজি করে খেতে তেমনই লাগলো। যদিও আমি এই রেসিপিটা নিরামিষ করেছি। শুধু বাঁধাকপির সাথে আলুটা দিয়েছি, কারণ বাঁধাকপি ভাজিতে আবার আলু না দিলে খেতে তেমন ভালো লাগে না। যাইহোক এই রেসিপিটার এখন আমি মূল প্রস্তুতির দিকে চলে যাবো।
ꕥপ্রয়োজনীয় উপকরণসমূহ:ꕥ
✦এখন বাঁধাকপি ভাজি রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---
❆প্রস্তুত প্রণালী:❆

❖একটা গোটা বাঁধাকপিকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে পরে কেটে কুচি করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর নতুন আলুর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে পিচ পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম।
❖পেঁয়াজ দুটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং সেই সাথে রসুনের কোয়াগুলো আলাদা করে খোসা ছালিয়ে নিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম।
❖একটি প্যানে সরিষার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কাটি দিয়ে দিয়েছিলাম। এরপর লঙ্কাটি একটু ভাজা মতো হয়ে আসলে তাতে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম।
❖জিরা দেওয়ার পরে তাতে পেঁয়াজ-রসুন দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ-রসুন হালকা ভেজে নেওয়ার পরে তাতে কেটে রাখা আলুর পিচ দিয়ে দিয়েছিলাম।
❖আলুটা নেড়েচেড়ে সামান্য একটু ভাজা মতো করেছিলাম এবং পরে তাতে লাল বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম।
❖বাঁধাকপি দেওয়ার পরে তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে লবন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম।
❖লবন, হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে প্যানটি কিছু সময় ঢেকে রেখেছিলাম ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য।
❖সব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে নিয়েছিলাম। এরপর আরো কিছুক্ষন ধরে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম ভাজাটা ভালোভাবে হয়ে আসার জন্য এবং তার মাঝে অল্প করে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
❖লাল বাঁধাকপি ভাজাটা ভালোভাবে হয়ে আসলে আমি চুলা অফ করে দিয়েছিলাম। এরপর ভাজিটি পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




লাল বাঁধাকপি ভাজি রেসিপির কালারটা খুব সুন্দর হয়েছে দাদা। লাল বাঁধাকপি সালাদ হিসেবে অনেকবার খেয়েছি, তবে কখনও রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ দাদা,রেসিপিটা শেয়ার করার জন্য।
আসলে বাজারে ভিন্ন কিছু দেখলে এমনিতে সবার আকর্ষণ সেই দিকে চলে যায়। সাদা কালার ছাড়া যে অন্য কালারের বাঁধাকপি হয় সেটা আজকে আপনার পোষ্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম। এগুলোর আবার অনেক উপকারও দেখছি। আবার দেখছি এগুলো সালাদ হিসেবে খাওয়া যায়। যাইহোক আপনার ভিন্ন কালারের বাঁধাকপি ভাজির রেসিপি দেখে বেশ ভালো লাগলো। এর সাথে দেখছি আবার আলুও দিয়েছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাই আপনাকে এই ভিন্ন কালারের বাঁধাকপি ভাজি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাঁধাকপির কালার তো আসলেই ভিন্ন দেখছি।এরকম বাঁধাকপি আগে দেখিনি।আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম দাদা।খুবই সুন্দর একটি রেসিপি আজ আপনি শেয়ার করেছেন ভীষণ ভালো লাগলো রেসিপিটি।ধন্যবাদ সুন্দর ভিন্ন কালারের বাঁধাকপি ভাজির রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
বর্তমানে বাজারে বিভিন্ন কালারের বাঁধাকপি দেখতে পাওয়া যায়। সেই কালারফুল বাঁধাকপি গুলো দেখতে কিন্তু দারুন লাগে। যদিও কখনো কিনে খাওয়া হয়নি। তবে আমার কাছে মনে হয় সাদা বাঁধাকপি আর কালারফুল বাঁধাকপি গুলো খেতে একই রকম লাগবে। কালারফুল বাঁধাকপি বা ভিন্ন কালারের বাঁধাকপি গুলো দেখতে ভালই লাগে। আসলে নতুন কিছু কেনার প্রতি সবার অনেক চাহিদা থাকে। তাই তো বাজারে গেলেই সেই সবজিগুলোর প্রতি সবার চোখ আগে যায়। আর সবাই ভিন্ন ধরনের সবজি গুলো কিনতে পছন্দ করে। আলু আর বাঁধাকপি একসাথে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। সাথে যদি শুটকি মাছ দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি মজার হয়। চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে। অনেক দক্ষতার সাথে এই রেসিপি তৈরি করে সম্পূর্ণ প্রসেস তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
গোলাপের রঙ্গের বাঁধাকপি আমি আগে কখনো দেখিনি। গোলাপি রঙের বাঁধাকপি আছে দেখি অবাক হলাম। তবে যেহেতু কালার ভিন্ন তাহলে সাদটা একটু অন্যরকম হতে পারতো। ধন্যবাদ আপনাকে দাদা ভিন্নজাতের বাঁধাকপি ভাঁজির ইউনিক এই রেসিপির জন্য।
লাল বাধাকপি আমি দেখেছি কিন্তু কখনও খাওয়া হয়নি। তবে সাদা বাধাকপি খেয়েছি এবং আমার খুব পছন্দের। আপনার পোস্টের মাধ্যমে বাধাকপির ভাল কিছু গুনাগুন সম্পর্কে জানতে পেরেছি। আপনার বাধাকপি ভাজির রেসিপি আমার খুব ভাল লেগেছে। খুব সুন্দরভাবে ছবি এবং বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন। রান্নার পরিবেশন দেখে কিন্তু আমার লোভ লেগে গেল। ধন্যবাদ দাদা।
আমরাও সাধারণত সাদা কালারের বাঁধাকপি খেয়ে থাকি অধিকাংশ সময়। এরকম কালারের বাঁধাকপি আমিও কোনো দিন খাইনি । রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। সামনের দিন বাজারে গিয়ে এই বাঁধাকপি পেলে অবশ্যই কিনে নিয়ে আসবা এবং আপনার শেয়ার করার রেসিপি অনুযায়ী তৈরি করে বাড়িতে খাবো।
দাদা আশাকরি ভাল আছেন আপনি। আজ বাঁধাকপি ভাজি রেসিপি নিয়ে এলেন,খুব ভাল লাগলো। আসলে রঙিন বাঁধাকপি উঠে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি।।সত্যি কথা বলতে নতুন কোন কিছু দেখলেই আমার কেন জানি খাওয়ার ইচ্ছা কমই হয়।পরিচিত খাবার যা খেয়ে অভ্যস্থ এবং ভাল লাগে তাই খেতে বেশি পছন্দ করি। আপনি বললেন খেয়ে যখন সাদা বাঁধাকপির মতোই টেস্ট তখন আনব দেখি। অনেক ধন্যবাদ দাদা রেসিপি শেয়ার করার জন্য।
বাঁধাকপি ভাজা আমার খেতে খুবই ভালো লাগে। এই কালারের বাঁধাকপি বাজারে দেখেছি তবে কেমন লাগবে ভেবে কখনো কেনা হয়নি। তবে আজকে আপনার রেসিপি দেখে অবশ্যই একবার চেষ্টা করবো দাদা। অনেক সুন্দর ছিল রেসিপিটি। বেশ লোভনীয় লাগছে।
একদম ঠিক বলেছেন দাদা ভিন্ন কালারের বাঁধাকপি যেটা আমারও কখনো খাওয়া হয়নি দেখা হয়নি। এ বছর বাঁধাকপি খুব কম খাওয়া হয়েছে আপনি বাজার থেকে ভিন্ন ধরনের লাল বাঁধাকপি সবজি কিনে এনেছেন জানতে পেরে আমার মধ্যেও একটু কৌতুহল খাওয়ার আগ্রহ পোষণ হলো। সাদে মনে হয় অনেক বেশি পার্থক্য থাকবে সাদা বাঁধাকপির চেয়ে। যাইহোক, একটি বিষয় জানা হয়ে গেল বাধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের দৃষ্টি শক্তি বাড়ায় । যেকোন ধরনের সবজি খেলে অনেক উপকারী দারুন একটা রেসিপি করেছেন অনেক ভালো লাগলো দাদা।