শান্তিনিকেতন ভ্রমণ ( পর্ব ১৭ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণ এর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এখানে আপনারা প্রথম ছবিতে ঝাড়খন্ড রাজ্যের সাংস্কৃতিক অংশকে তুলে ধরা হয়েছে। এই স্থাপত্যে স্থানীয় লোকশিল্পের দ্বারা বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, যা সেখানকার আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়কে ইঙ্গিত করে থাকে। এখানে এই স্থাপত্যে দুই পাশে দুটি সঙ্গীত যন্ত্রের মতো দেখতে তৈরি করা হয়েছে, যেটা আদিবাসীদের সংগীতের একটি অংশ। এছাড়া আরো এক জায়গায় অর্থাৎ মাঝের দিকেও একটা বাদ্যযন্ত্র এবং কিছু গাছপালা আঁকা আছে, যেটা সংগীতের সাথে সাথে একটা প্রকৃতিনির্ভর আদিবাসীদের জীবনযাপনের প্রতিফলনকে তুলে ধরা হয়েছে। এছাড়া একটা প্রাচীন খাদ্য তৈরির উপকরণও এখানে তৈরি করা আছে।

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এইরকমই আরো একটা স্থাপত্য হচ্ছে আসামের। এখানে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বিষয়কে কেন্দ্রীভূত করা হয়েছে। এখানে এই স্থাপত্যে হাতির শুঁড়ের বিষয়কে তুলে ধরেছে। এটা আসামের শিল্পকলার একটা ঐতিহ্যগত অংশ। এই স্থাপত্যে নিচের একটি অংশে রয়েছে হাঁস, মুরগি এবং নারীর প্রতিফলন যা এখানে খোদাই আকারে তুলে ধরা হয়েছে। এইগুলো গ্রামীণ জীবনধারার একটি সাধারণ দৃশ্য এর প্রতিচ্ছবি। এর আরেকটি অংশে রয়েছে আসামের সব থেকে ঐতিহ্যবাহী ঝুনঝুনি একধরণের বিষয়, যেটা খোদাই আকারে এখানে স্থাপন করা হয়েছে। এর ঠিক পাশেই আরো একটা বিষয় হলো, এখানে ঘোড়ার আরোহীদের খোদাই করে রাখা হয়েছে। এর পরের আরেকটি দৃশ্যে রয়েছে কাঠের তৈরি একধরণের ভাস্কর্য।

Photo by @winkles

Photo by @winkles

এইসব ভাস্কর্যগুলো অনেক পুরোনো ঐতিহ্যের একটি অংশ, যার সৌন্দর্য অপার। এখানে যেমন এই কাঠের ভাস্কর্যের মাধ্যমে একটি বালককে গাছে হেলান দেওয়া অবস্থায় খোদাই করে তুলে ধরা হয়েছে। এই ধরণের চিত্র আবার বনজীবীদের বিষয়কে প্রতিফলিত করে। এখানে এটি হস্তশিল্পীদের দারুন অভিজ্ঞতার একটা প্রতিফলন প্রকাশ পেয়েছে। অসাধারণ একটা প্রতিচ্ছবি খোদাইয়ের মাধ্যমে জীবন্ত করে তুলেছে। এছাড়া পরের চিত্রে এখানে আপনারা একটি দেয়ালচিত্র দেখতে পাবেন। এখানে এই দেয়ালচিত্রে একটি নারী-পুরুষের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্যটা বিভিন্ন ধরণের ডিজাইনের মাধ্যমে একটা আলঙ্করিক রূপ দিয়েছে। এইরকম আরো একটি দেয়ালচিত্রে একটি আদিবাসী নারী-পুরুষের চরিত্রকে প্রতিফলিত করা হয়েছে।

Photo by @winkles

Photo by @winkles

এখানেও একইভাবে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এটা আকর্ষিক করা হয়েছে। এরপর আপনারা বিভিন্ন ধরণের হস্তনির্মিত পণ্য সামগ্রী ও সরঞ্জাম সমূহ দেখতে পাবেন। এখানে আপনারা প্রথমত কিছু বাঁশ আর খড়ের তৈরি টুপি, ঝুড়ি, ডালা এইসব দেখতে পাবেন। এরপর লাউয়ের খোল থেকে তৈরি কলস এবং ঝাড়ু, বাঁশের ফ্রেম ইত্যাদি এইসব দেখতে পাবেন। এইসব আদিবাসীদের গ্রামীণ ঐতিহ্যগত একটা অংশ, যা তাদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের সাথে জড়িয়ে রয়েছে। এইরকম আরো বিভিন্ন ধরণের প্রাচীন সামগ্রী, যেমন- বাঁশের চালুনি, মাদুর, ঢোল, পিতলের ঘট, কাঁসার থালা ইত্যাদি সামগ্রী এখানে ঐতিহ্যগত হিসেবে সংরক্ষণ করা আছে। এরপরে আপনারা আলাদা আলাদা সাজানো বিভিন্ন জিনিস, যেমন- পাখি ধরার খাঁচা, এছাড়া মাটির তৈরি বিভিন্ন গোলাকার বস্তুর মতো দেখতে এখানে তুলে ধরা হয়েছে। এইসবই আদিবাসীদের সমাজের এক একটা ঐতিহ্যের অংশ।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63688.13
ETH 1668.66
USDT 1.00
SBD 0.41