বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের মজাদার তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি বিচি কলার তরকারি রান্না করেছি। আর এটি রান্না করেছি বড়ো বড়ো দুটি তেলাপিয়া মাছ দিয়ে। তবে এই রান্নাটা করেছিলাম কাল রাতের দিকে। যাইহোক, বিচি কলা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর অনেক স্বাদেরও। বিচি কলা কাঁচায় যেমন তরকারি রান্না করে খেয়েও উপকার পাওয়া যায় তার থেকে এই কলা গাছ পাকা অবস্থায় খেলে আরো বেশি উপকার পাওয়া যায়। আর এই কোলা গাছ পাকা অবস্থায় বেশি মিষ্টি হয়ে থাকে। এই কলার নানান ঔষধি গুনাগুনও রয়েছে। এই বিচি কলা আমাদের এশিয়ায় সবজি তরকারি হিসেবে ব্যাপক চাহিদা বিশেষ করে আমাদের দুই বাংলা। কলা বিভিন্ন জাতের হয়ে থাকে যার মধ্যে অনেকটা সবজি হিসেবে তরকারিতে ব্যবহার করা হয় আবার অনেক জাতের কলা আছে যেগুলো পাকা অবস্থায় শুধু ফল হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। এই পাকা কলাগুলো দিয়েও আবার বিভিন্ন পদের খাবার তৈরি করা হয়ে থাকে যার মধ্যে দুটি অন্যতম হলো কলার জুস্ আর কলার বড়া, এছাড়া কলার চিপসও তৈরি করা যায়। একদিন কলার বড়া আমি তৈরি করবো। যাইহোক এখন আমি এই রেসিপিটির মূল বিষয়ের দিকে চলে যাবো।


☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀

❣উপকরণ
পরিমাণ❣
তেলাপিয়া মাছ
২ টি
বিচি কলা
২ টি
আলু
২ টি
কাঁচা লঙ্কা
১১ টি
পেঁয়াজ
১ টি
জিরা
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


তেলাপিয়া মাছ, বিচি কলা, আলু, কাঁচা লঙ্কা


পেঁয়াজ, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটা যেভাবে তৈরি করলাম---


❆প্রস্তুত প্রণালী:❆


❖তেলাপিয়া মাছ দুটি কেটে নিয়েছিলাম সাইজ করে, মাছ দুটি বড়ো ছিল তাই আস্ত না রেখে দুই-তিন পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে পিচ পিচ করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

❖বিচি কলা দুটিকে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এবং খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কোয়াগুলো বা দানাগুলো আলাদা করে নিয়েছিলাম। পেঁয়াজটির খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো সব কেটে নিয়েছিলাম।

❖কেটে রাখা তেলাপিয়া মাছের পিচগুলোতে ২ চামচ লবন আর ২ চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।

❖তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।

❖বিচি কলার দানাগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে পরিমাণমতো জিরা দিয়ে দিয়েছিলাম।

❖জিরাটা একটু ভাজা হয়ে আসলে তাতে পেঁয়াজ ধুয়ে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভেজে নিয়েছিলাম।

❖পেঁয়াজ ভালোমতো ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর ৩ চামচ লবন এবং ২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ( স্বাদমতো )।

❖সব নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম এবং পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।

❖তরকারি খানিক্ষন ধরে ফুটিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর তরকারিতে ভেজে রাখা বিচি কলার দানাগুলো দিয়ে দিয়েছিলাম।

❖সিদ্ধ আলু একটি বাটিতে তুলে নিয়ে ভালো করে গলিয়ে নিয়েছিলাম।

❖গোলানো আলুটা আবার তরকারিতে দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা তেলাপিয়া মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত দেরি করেছিলাম আঁচটা লো মিডিয়ামে রেখে।

❖অবশেষে বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেছিলো এবং আমি চুলাটা অফ করে দিয়ে তাতে সুগন্ধ জিরা গুঁড়ো ১ চামচ ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের জন্য তরকারি একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

আর এই কোলা গাছ পাকা অবস্থায় বেশি মিষ্টি হয়ে থাকে। এই কলার নানান ঔষধি গুনাগুনও রয়েছে।

দাদা আপনি একদম ঠিক বলেছেন গাছপাকা বিচি কলা খেতে সত্যি অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই পাকা বিচি কলা খেতে আমি অনেক পছন্দ করি। বিশেষ করে দুধ মুড়ি দিয়ে পাকা বিচি কলা মাখিয়ে খেতে আমার দারুন লাগে। তবে তরকারি রান্না করে কোনদিন খাইনি। এছাড়া বিচি কলা ভিজিয়ে রেখে এরপর খেলে পেটের সমস্যা দূর হয়ে যায়। দাদা আপনার শেয়ার করা এই ভিন্ন ধরনের রেসিপিটি দারুন লেগেছে আমার। তেলাপিয়া মাছের সাথে বিচি কলা ও আলু রান্না করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রন্ধন প্রণালীর নিপুনতা আমাদের সকলের মাঝে প্রদর্শন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 4 years ago 

বিচি কলা পাকা অবস্থায় খেতে ভালোই লাগে কিন্তু সমস্যা হল এর বিচি। এই বিচির জন্য ভালোমত খাওয়া যায় না। মুখে নিয়ে বিচি বাছতে গেলে মুখ ব্যথা হয়ে যায়। অনেক আগে খেয়েছিলাম পাকা বিচি কলা। দাদা দেখি মাঝে মধ্যেই কাঁচা বিচি কলা রান্না করেন। খেতে মনে হয় ভালোই লাগে। আমি কখনো খাইনি কাঁচা বিচি কলা। যাই হোক তেলাপিয়া মাছ এবং আলুর সাথে বিচি কলা দিয়ে খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে।

 4 years ago 

বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের এই ধরনের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। সত্যিই এই ধরনের রেসিপি তৈরি দেখে অনেক ভালো লাগলো দাদা। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি করে থাকেন। আজকের রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।

 4 years ago 

বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের মজাদার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমি এই রেসিপি কখনো তৈরি করে নিয়ে। তবে আপনার রেসিপির পরিবেশন থেকে অনেক সুস্বাদু মনে হচ্ছে তাই তৈরি করার ইচ্ছা জাগল। আসলে কলার গুনাগুন অনেক রয়েছে। আর এই পাকা কলা খেতে আমার খুবই প্রিয়। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আসলে এই কলা ঔষুধ হিসেবে কাজ করে। যাইহোক দাদা আপনার এই মজাদার রেসিপি আমার অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 4 years ago 

একটা সহজলভ্য এবং সুস্বাদু মাছ হলো তেলাপিয়া, তেলিপিয়া মাছ সত্যিই স্বাদে দারুন। খুব সুন্দর বন্যার মাধ্যমে বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটি দুর্দান্তভাবে তৈরি করেছেন সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ এমন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

তেলাপিয়া মাছ বিভিন্নভাবে রেসিপি প্রস্তুত করে খেয়েছি তবে কখনো বিসি কলা দিয়ে কোন ধরনের রেসিপি প্রস্তুত করা হয়নি।। তবে আপনার প্রস্তুত করার রেসিপি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম খুবই ভালো লেগেছে এভাবে প্রস্তুত করলে খেতে খুব সুস্বাদু হবে আপনার প্রস্তুত করার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে।। একবার বাসায় ট্রাই করে দেখতে হবে।।

 4 years ago 

বিচি কলা আসলে কখনো রান্না করে খাওয়া হয়নি। সব সময় পাকা কলা খাই আপনি আজকে বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি করেছেন দাদা আপনার রান্নার পদ্ধতি সব সময় যেমন ভালো লাগে আজকে রান্নার পদ্ধতিটা অনেক ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে এই মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আগে কখনো দেখিনি। তবে আপনার তৈরি করা দেখে মনে হইতেছে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু মজাদার। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছ 😋 আহা কি স্বাদের তরকারি রান্না করেছেন। দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আর বললেন বড় বড় দুটো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছেন 😋 আমার বাসায় কাচা কলা আর তেলাপিয়া মাছ দুটোই খাওয়া হয় কিন্তু বিচি কলা তেমন খাইনি এভাবে। কাচা কলা বেশ পুষ্টিকর আর উপকারী সবজি, বহুবার এর উপকার পেয়েছি। তাইতো কাচা কলার তরকারি দেখলেই ভালো লাগে। তরকারির কালারটা কিন্তু দূরদান্ত হয়েছে দাদা👌
সবমিলিয়ে দারুন রেসিপি 😋

দোয়া রইল পুরো পরিবারের জন্য দাদা 🥀

 4 years ago 

তেলাপিয়া মাছ দিয়ে বিচি কলা রান্নার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বিচি কলা এর আগে রান্না করে কখনো খাওয়া হয়নি। রান্নার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু বিচি কলার রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38