রেসিপি: বড়ো আলু দিয়ে আইর মাছের তরকারি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে রাতে আমি একটা মাছের রেসিপি তৈরি করেছি। আজকে আমি আইর মাছের তরকারি তৈরি করেছি। আর এটি বড়ো আলু দিয়ে তৈরি করেছি। বড়ো আলু দিয়ে আইর মাছ খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে আইর মাছ বেশি একটা কেনাও হয় না, আর খাওয়াও হয় না আমার । মাঝে মধ্যে একটু স্বাদ নিয়ে থাকি মাছটির এই আর কি । আমি যদিও এই মাছটি একটু ঝোল রেখে করেছি কিন্তু ভুনা করে খেতেও দারুন লাগে। যাইহোক এখন আমি এই রেসিপিটি সবার সাথে ভাগ করে নেবো।


♨প্রয়োজনীয় উপকরণসমূহ:♨

উপকরণ
পরিমান
আইর মাছ
২ টি
বড়ো আলু
১ টি ( মাঝারি সাইজ এর )
পেঁয়াজ
১ টি
রসুন
২ টি
কাঁচা লঙ্কা
১১ টি
তেজ পাতা
২ টি
লবন
২ চামচ
হলুদ
২ চামচ
সরিষার তেল
৩ চামচ
জিরা গুঁড়ো
১/২ চামচ


বড়ো আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা


তেজ পাতা, লবন, হলুদ, সরিষার তেল, জিরা গুঁড়ো


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


❖মাছটিকে প্রথমে ভালো করে কেটে নিতে হবে এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি বড়ো আলুর উপরের ছাল ফেলে দিয়ে কেটে নিয়েছিলাম।

❖পেঁয়াজ, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ানোর পরে পেঁয়াজ কুচি করার পরে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর লঙ্কাগুলোও কেটে নিয়েছিলাম।

❖কেটে রাখা আইর মাছের পিচে লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে গায়ে মাখিয়ে নিয়েছিলাম।

❖মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভাজা মতো করে নিয়েছিলাম।

❖বড়ো আলুর পিচগুলো ভাজা করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, রসুনও ভালো করে ভাজা মতো করে নিয়েছিলাম।

❖কড়াইতে তেল দেওয়ার পরে তাতে ভাজা বড়ো আলু, পেঁয়াজ, রসুন আর তেজ পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাতে স্বাদ অনুযায়ী লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর উপাদানগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

❖মেশানোর পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। জল টা একটু কিছুক্ষন ধরে ফুটিয়ে নিয়েছিলাম যাতে বড়ো আলুগুলো সেদ্ধ মতো হয় তাড়াতাড়ি।

❖জল কিছুক্ষন ফোটার পরে তাতে ভাজা মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য ১২-১৪ মিনিট অপেক্ষা করেছিলাম।

❖অপেক্ষা করার পরে আইর মাছের দারুন সুস্বাদু তরকারি তৈরি হয়ে গেলে তাতে অল্প জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন এই মজাদার তরকারিটা পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

দাদা আলু দিয়ে আইড় মাছের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে, আমি মাঝে মাঝে আইড় মাছ খেয়ে থাকি অনেক টেস্ট লাগে, আপনি খুব সুন্দর করে রান্না করেছেন খেতেও নিশ্চয়ই অসম্ভব সুন্দর হয়েছে শুভকামনা রইল দাদা।

 5 years ago 

আমি শুধু বড়ো আলু দিয়ে আইর মাছ খেয়েছি। আর এটি খেতেও দারুন লেগেছিলো। আইর মাছের স্বাদ দুর্দান্ত।

 5 years ago 

আইর মাছটি ছোট সাইজের।তবে এটি খুবই স্বাদের ও উপকারী মাছ ।কিন্তু আমি এটি তেমন পছন্দ করি না।খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে বড়ো আলু দিয়ে রেসিপিটা।ধন্যবাদ দাদা।

 5 years ago 

আইর মাছ ছোটো হোক যাইহোক স্বাদের বিষয়ে কোনো কথা হবে না। একদম দুর্দান্ত লাগে খেতে। আমি অনেকদিন বাদে খেয়েছি, তেমন খাওয়া আমারও হয়না।

 5 years ago 

আইর মাছ অনেক সুস্বাদু একটি মাছ।আইর মাছে প্রচুর চর্বি থাকে যার কারণে আইর মাছ খেতে অনেক মজা লাগে। আমার প্রিয় এই রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

হ্যা আইর মাছ খেতে দুর্দান্ত লাগে। তবে বেশি বড়োগুলোর চর্বি থাকে। আমার এইগুলো সাইজে একটু ছোটো । যাইহোক, বাড়িতে তৈরি করে খাবেন তাহলে।

 5 years ago 

ঠিক বলেছো ভুনা করে খেতে বেশ ভালো টেস্ট লাগে। তবে ঝোল করেছো এটাও বেশ সুস্বাদু হবে। বড় আলু আমার খুব প্রিয় । বড় আলু দিয়ে আইর মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে। উপস্থাপনাও দারুন হয়েছে। শুভেচ্ছা নিবে।

 5 years ago 

বড়ো আলুগুলো ভালো সুস্বাদু হয় খেতে। এই আলু দিয়ে মাছের তরকারিগুলো ভালো জমে। আইড় মাছ দিয়ে খেতে সুস্বাদু হয়েছিলো।

ওয়াও ভাই অনেক সুন্দর একটি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন । আইর মাছের তরকারি টি আপনার অনেক সুন্দর হয়েছে এবং ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

আমাদেরও বাসায় মাঝে মাঝে আইড় মাছ দিয়ে আলু অথবা বেগুন দিয়ে রান্না করে ,খেতে বেশ মজাই লাগে।

 5 years ago 

বেগুন দিয়ে রান্না করে কখনো খেয়ে দেখিনি। একদিণ আবার করবো এই মাছ আনলে। তবে আলু দিয়েও অনেক মজাদার লাগে খেতে।

 5 years ago 

আইর মাছ!!! প্রথম শুনলাম এই মাছটির নাম। এ মাছ কখনো খেয়ে ও দেখিনি তাই এটার মজাও জানিনা। কিন্তু আপনার আলু দিয়ে আইর মাছের তরকারি দেখে মনে হচ্ছে অনেক অনেক মজা হয়েছে ।আমার তো লোভ লাগছে খেয়ে দেখতে ইচ্ছে করছে ।মুখে জল চলে এসেছে আপনার-ই রেসিপি টি দেখি। ধন্যবাদ আপনাকে ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার মাধ্যমে নতুন একটি মাছের সম্পর্কে জানলাম। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

 5 years ago 

এই মাছ খেতে অনেক মজার, একসময় তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। বড়ো আলু দিয়ে খেতে দুর্দান্ত হয়েছিলো। দারুন সুস্বাদু একটা মাছ।

বড় আলু দিয়ে আইর মাছের তরকারি অনেক সুন্দর দেখাচ্ছে ভাইয়া। মিসাল দেওয়া তরকারি সত্যি অনেক ভালো লাগে ভাইয়া খেতে। আপনার রেসিপি ধরন দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে খেতে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করুন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 5 years ago 

আসলেই এই মাছের তরকারি খেতে অনেক স্বাদের হয়ে থাকে। এটি খেতে অনেক মজাদার হয়েছিলো। আপনিও বাড়িতে সময় পেলে তৈরি করে খেয়ে দেখবেন।

 5 years ago 

আইর মাছ আমার অনেক প্রিয়। আইর মাছ দিয়ে অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন দাদা। এছাড়া বড় আলু আমি খুবই পছন্দ করি। আইর মাছ দিয়ে বড় আলু কখনো খাইনি। যেহেতু আইর মাছ ও বড় আলু দুটোই আমার পছন্দ তাই মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছে। দাদা আপনি প্রতিনিয়ত খুব মজার মজার রেসিপি শেয়ার করছেন। আপনার রেসিপিগুলো দেখে আমিও রান্না করার অনুপ্রেরণা পাই। শুভকামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

বড়ো আলু আমারও অনেক পছন্দের। তাছাড়া মাছের তরকারিগুলো বেশ স্বাদের হয় খেতে। বড়ো আলু দিয়ে একদিণ খেয়ে দেখবেন, খুব মজার খেতে। অর এটি খেতে অনেক টেস্টি হয়েছিলো। যাইহোক আপনি রেসিপিগুলো দেখে অনুপ্রেরনা পান এটাই আমার স্বার্থকতা। শুনে ভাল লাগলো।

 5 years ago 

আইর মাছের রেসিপি মানে সুস্বাদু খাবার। আমার পছন্দ মাছ। আপনার উপস্থাপন দেখে শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 5 years ago 

হ্যা ঠিক বলেছেন আইর মাছ ভীষণ সুস্বাদু খেতে। এই মাছটা সবসময় খাওয়া হয় না আমার পছন্দ হওয়া সত্বেও। অনেকদিন পরে খেয়ে অনেক সুস্বাদু লেগেছিলো মাছটি।

 5 years ago 

আইর মাছ খুবই সুস্বাদু একটি মাছ। আইর মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করেছেন এবং রেসিপিটি দেখে জিভে জল এসে গেছে। আপনাকে আইর মাছের একটা গল্প শোনাই,

আমার ছোট ছোট বেলা থেকেই বরশি দিয়ে মাছ ধরার অভ্যেস, বাবার সাথে বরশি দিয়ে মাছ ধরতে প্রায় চলে যেতাম। যখন আইর মাছ বড়শিতে বাজতো তখন বড়শির শুতোর সাথে কান পেতে গান শুনতাম গেগো গেগো, হাহাহা।

বড় আলু দিয়ে আইর মাছের রেসিপি টা খুব সুন্দর ও সু সাধু হয়েছে বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 5 years ago 

বড়ো আলু দিয়ে খুবই সুস্বাদু লেগেছিলো খেতে। বড়ো আলুর সাথে এইসব মাছ খুবই জমজমাট হয়। দুর্দান্ত খেতে এই মাছের তরকারি। যাইহোক এর মাঝে আপনার ছোটো বেলার গল্প শুনেও ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39