You are viewing a single comment's thread from:

RE: বর্তির বিলে একদিন - পর্ব : ০১

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা এই বর্তির বিল আপনার পছন্দের জায়গা ,এর আগেও এই বর্তির বিল সম্পর্কে আপনার পোস্টের মাধ্যমে অনেক ফটোগ্রাফি দেখেছি। তবে এ বছরও আবার গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে এ ধরনের জায়গায় গেলে মনটা অন্যরকম ভালো লাগে। তবে জায়গাটি মনে হয় অনেক দূরে বাইকে যেতেই অত সময় লেগেছে। আসলে এ ধরনের জায়গায় গেলে আপনি শেষে যেই গানটির একটি লাইন লিখেছেন ওই গানটিই মনে পড়ে যায় ।বেশ ভাল লাগলো বর্তির বিলে কাটানো আপনার মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

হুম, এর আগেও মোট তিনবার পোস্ট করেছি "বর্তির বিল" নিয়ে । জায়গাটা আমার এতো ভালো লাগার কারণ হলো এটা একদম গ্রামের মধ্যে অবস্থিত, আর দূষণমুক্ত নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘুরতে সেই ভালো লাগে । আরো একটা কারণ হলো এই বর্তির বিলের খালে প্রচুর পরিমাণে টাটকা ছোট মাছ পাওয়া যায় । আর ক্ষেতের টাটকা সবজি । এবারো কিনে এনেছি অনেক মাছ আর সবজি।

 3 years ago 

রিপ্লাই পেয়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।তবে টাটকা মাছ সঙ্গে টাটকা সবজি একদম সেই মজা হবে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39