You are viewing a single comment's thread from:

RE: মুচমুচে সুস্বাদু ফুলকপির বড়া। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু আপনার পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। আসলে এই শীতে খিচুড়ি খেতে বেশ ভালই লাগে। আর আপনার পরিবেশন টিও চমৎকার ছিল। আপনি ঠিকই বলেছেন এরকম প্লেট যদি কারো সামনে দেওয়া হয় তাহলে সত্যি নামি দামি খাবারের স্বাদ কেউ হার মানাবে। আপনার পোস্ট পড়ে ফুলকপির অনেক উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। ফুলকপি আমাদের এত উপকার করে সেটা আগে জানা ছিল না ।আপনার ফুলকপির পাকোড়া রেসিপিটিও চমৎকার হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে ।এই পাকরা এবার শীতে আমি এখনো তৈরি করিনি। নিশ্চয়ই সামনে করব। ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

জ্বি আপু শীতের দিনে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। খাবার রান্না করার পর যদি সুন্দর ভাবে পরিবেশন না করা হয় তাহলে সেই খাবার খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। ছোটবেলায় দেখতাম কাউকে খাবার দেওয়ার আগে খুব সুন্দর করে আসন পেতো চারদিক দিয়ে সব খাবার গুলো সাজিয়ে পরিবেশন করা হতো, এখন তো আর এগুলো চোখেই পড়েনা। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38