স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো। মাঝে মাঝে কবিতা লিখতে বেশ ভালোই লাগে। যদিও আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না। তারপরেও মাঝেমধ্যে চেষ্টা করি কবিতা লেখার জন্য। মনের মধ্যে কিছু এলোমেলো কথা কবিতার ভাষায় তুলে ধরি ।আজকে একগুচ্ছ অনু কবিতা নিয়ে হাজির হয়েছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কবিতার মূলভাব সংক্ষেপে লেখার চেষ্টা করছি।

যখন প্রিয় মানুষকে ভুলে যেতে ইচ্ছে হয় তাকে ভোলা অতটা সহজ হয় না। হাজার মানুষের ভিড়েও তারই মুখখানি ভেসে ওঠে ।বারবার তাকেই যেন মনে পড়ে যায়। শত চেষ্টা করলেও ভোলা যায় না ।বারবার সে ফিরে আসে মনের মাঝে।

প্রিয় মানুষ যখন ছেড়ে চলে যায় তখন সব সময় তাকে অনুভব করা যায়। বিশেষ করে মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যায় মনে হয় সে যেন আশেপাশে কোথাও হেঁটে বেড়াচ্ছে। তারই পদধ্বনি এখানে সেখানে পাওয়া যায়

কাউকে যখন গভীরভাবে ভালোবাসা যায় তখন তাকে হারানোর ভয় থাকে এবং সে হারিয়ে যেতে চাইলেও তাকে হারাতে দিতে মন চায় না ।মনে হয় তাকে সযত্নে ধরে রাখি।


notebook-4184633_1280.jpg

source

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা


(১)

হাজারো মানুষের ভিড়ে
তোমার মুখখানি মনে পরে।
বারবার ভেবেছি ভুলে যাব,
হৃদয় থেকে দূর করে দেব।
তবুও বারবার ফিরে আসো
আমার মনের আঙিনায়।

(২)

তুমি চলে গেছো আমায় ছেড়ে
দূরে বহু দূরে ।
তোমার স্মৃতিগুলো সব সময় আমায় কাদায়।
গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়
মনে হয় শুনছি
তোমার পায়ের আওয়াজ ।
এই তুমি এলে আবার
আমার জীবনে ফিরে।

(৩)

তোমায় রেখেছি বুকের গভীরে
অনেক যতন করে ।
হারাতে চাইলেও দেব না হারাতে,
বার বার খুঁজে নেব ,
আমার মনের আঙিনায়।
পারবে কি ব্যথা দিয়ে
আবার হারিয়ে যেতে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা খুবই কষ্টের। সেই মানুষটি ছাড়া বেঁচে থাকা যেনো অসম্ভব হয়ে পড়ে। যাই হোক প্রিয় মানুষকে হারিয়ে ফেলার যে যন্ত্রনা তাকে কেন্দ্র করে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার প্রতিটা কবিতাই খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে লিখেছেন। আমার কাছে অনু কবিতা পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে অনু কবিতা পড়তে ভালো লাগে যেনে বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু প্রিয় মানুষকে চাইলেও ভুলে থাকা যায় না। শত ব্যস্ততার মাঝেও তার কথা মনে চলে আসে। যাই হোক সে বিষয়টিকে নিয়ে খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। প্রতিটি অনু কবিতা সুন্দর হয়েছে। এরকম ছোট অনু কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপু আপনার কাছে অনু কবিতা পড়তে ভালো লাগে এবং আমার শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমরা সব কিছু ভুলতে পারলেও প্রিয় মানুষটার কথা আমাদের মনে থেকে যায়। আর সেই মানুষটাকে আমরা যতবার ভোলার চেষ্টা করি, ততই বেশি সেই মানুষটার কথা মনে পড়ে আমাদের। আর আমরা হাজারো মানুষের ভিড়ে থাকলেও তাকেই খুঁজে বেড়াই। আর তার মুখ আমাদের সামনে ভেসে বেড়ায়। এসব কিছুকে অনেক সুন্দর করে এই অনু কবিতা গুলোর মধ্যে তুলে ধরেছেন। খুব ভালো লেগেছে কবিতা গুলো পড়তে।

 2 years ago 

হ্যাঁ আপু প্রিয় মানুষকে ভোলা যায় না ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

প্রিয় মানুষ যখন দূরে চলে যায় তখন তার শূন্যতা সত্যি অনেক কষ্ট দেয়। আপু আপনি অনেক সুন্দর করে কবিতাগুলো লিখেছেন। অনু কবিতাগুলো পড়তেও বেশ ভালো লেগেছে। কবিতার লাইন গুলো দারুন ছিল আপু।

 2 years ago 

আপু আপনার কাছে আমার অনু কবিতা গুলো পড়তে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

হ্যাঁ আপু কাউকে গভীরভাবে ভালবাসলে তাকে হারানোর ভয় বেশি থাকে। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা সত্যি অসাধারণ। মনের ছোট ছোট অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে কবিতা গুলো পড়তে বেশ চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার কবিতার ভাষা অসাধারণ লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ সব সময় আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকের এই অনু কবিতাগুলোর লাইনের সামজ্ঞস্যতা আপনি সুন্দরভাবে বজায় রেখেছেন৷ একই সাথে এখানে আপনার কবি প্রতিভাও খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

ভাইয়া আমার অনুকবিতা গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39